ত্বক ও চুলের বিশেষ যত্ন
সিজন চেঞ্জের এ সময় সব থেকে আগে জানান দেবে আপনার ত্বক ও চুল। এ সময় একটু অসাবধানতা আপনার সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। চুল বা ত্বকের সমস্যা হওয়ার আগেই আপনাকে প্রতিকারের কথা ভাবতে হবে। প্রকৃতির নিয়মে আবহাওয়া পরিবর্তিত হয়।
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার ত্বক ও চুলের পরিচর্চারও কিছু পরিবর্তন করুন। প্রতিনিয়ত নতুন নতুন রূপচর্যা না করে ন্যাচারাল এবং চিরচরিত নিয়মেই পরিচর্চা করুন। ত্বক ও চুল ভালো রাখতে আপনার করণীয় কি সহজ উপায় আছে এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন আকাঙ্খা’স গ্ল্যামার ওয়ার্ল্ডের কর্ণধার অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ।
যেহেতু আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, এ সময়ের শুরুতেই ত্বক ও চুলের সঠিক পুষ্টি পাওয়া যাবে এ ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে আপনার ত্বক ও চুলের সমস্যা হওয়ার সম্ভবনা থাকবে না। ত্বক ও চুলের পরিচর্যায় আপনার বিভিন্ন রকম নামিদামি কসমেটিক্স কিনে অযথা পয়সা নষ্ট ন...









