এই গরমে শরীর ঘেমে দুর্গন্ধ হলে যা করবেন
শরীর ঘেমে দুর্গন্ধ – কোনও পার্টি বা অনুষ্ঠানে গেলে পোশাক বা লুকস অবশ্যই টিপ-টপ হওয়া জরুরি। তবে সবচেয়ে বেশি জরুরি হল যাতে আপনার কাছে কেউ এসে দুর্গন্ধের চোটে নাক কুঁচকে চলে না যায়। তবে অনেকেই ভাবেন শুধু সুগন্ধী ব্যবহার করলেই শরীর থেকে ভাল গন্ধ পাওয়া যাবে। কিন্তু আসলে তা নয়, শুধু মাত্র সুগন্ধী দিয়ে শরীরের দুর্গন্ধ আটকানো যায় না।
শরীরের দুর্গন্ধের একাধিক কারণ রয়েছে। প্রথমত শরীরের কোনও আভ্যন্তরীন কারণের জন্য শরীর থেকে দুর্গন্ধ ছাড়তে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত ঘামের ফলে দুর্গন্ধ ছাড়তে পারে শরীর থেকে।
শুধু তাই নয়, সকলের মাঝে মুহর্মুহু ঘেমে যাওয়া ভীষণ অস্বস্তিকর এবং বিড়াম্বনার হতে পারে। তাই অনেকে অস্বস্তির কারণ কোনও ধরণের সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে চায় না।
আর এর থেকে মানসিক অবসাদও তৈরি হতে পারে। তবে ঘামের সমস্যা অতি সহজে ঘরোয়া পদ্ধতিতেও দূর করা সম্ভব। তাহলে আসুন চটপট দেখ...









