আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আলেম- ওলামা ও পীর মাশায়েখদের মতবিনিময় সভায় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লা
এনায়েত খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
সম্প্রতি হজ্ব-আলিয়া মাদ্রাসা ও সূফীবাদে বিশ্বাসী সুন্নী আলেম ওলামাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মুহাম্মদ আবদুল্লাহ একটি বক্তব্য ভাইরাল হলে আলিয়া মাদ্রাসা ও সূফীবাদে বিশ্বাসী সুন্নী আলেম ওলামা গন তার বক্তব্যের তিব্র নিন্দা জানিয়ে তার এ বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি জানান। তার এ বক্তব্য প্রত্যাহারের দাবিতে গত ১২ নভেম্বর আহলে সুন্নাত ওয়াল জামা'আত সমন্বয় কমিটি চট্রগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদ সম্মেলনে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। ধর্মপ্রতিমন্ত্রীর বক্তব্যে সৃষ্ট সমস্যার সমাধানে আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের শীর্ষস্থানীয় আলেম-...








