Friday, August 7

জাতীয়

আমরা আমাদের অবস্থান জানিয়েছি: ফখরুল

আমরা আমাদের অবস্থান জানিয়েছি: ফখরুল

জাতীয়
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। আমরা তাদের আমাদের দলের অবস্থান জানিয়েছি।’ আজ বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, খালেদা জিয়ার রায়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছে। আমরা তাদের আমাদের দলের অবস্থান জানিয়েছি।’ বিএনপির পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমা...
আন্দোলনের নামে সন্ত্রাস প্রতিহত করতে হবে : আমু

আন্দোলনের নামে সন্ত্রাস প্রতিহত করতে হবে : আমু

জাতীয়
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে আবার সন্ত্রাস সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। সাংগঠনিক শক্তি দিয়ে একে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।’ আজ বুধবার বিকেলে চট্টগ্রামের জিইসি মিলনায়তনে রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে। আমির হোসেন আমু বলেন,‘আজকে যারা দুর্নীতিকে জাতীয়করণ করতে চায়, যারা দুর্নীতিকে জাতীয়করণ করেছে,তাদের ক্ষমতার আমলে পাঁচ বৎসর আন্তর্জাতিকভাবে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আজকে তারা আন্দোলনের নামে আবার সন্ত্রাস সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। সাংগঠনিক শক্তি দিয়ে এটাকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।’ এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামের একক নেতা উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘তাঁর ভালোবাসার কারণেই তিনি জনপ্রিয় নেতা...
ঢাকা উত্তর এর মেয়র আনিসুল হক আর নেই

ঢাকা উত্তর এর মেয়র আনিসুল হক আর নেই

জাতীয়, বাংলাদেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে চিকিৎসকেরা তাঁর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্র (ভেনটিলেশন যন্ত্র) খুলে নেন। এরপর তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার রাতে মেয়রের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পারিবারিক ওই সূত্র জানায়, আগামী শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে আনিসুল হকের মরদেহ ঢাকায় আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ তাঁর বাসায় নেওয়া হবে। ওই দিন বাদ আসর তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। যুক্তরাজ্যের একটি হাসপাতালে মেয়র আনিসুল হক চিকিৎসাধীন ছিলেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে গত ১৩ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নির...
শাজনীন হত্যা: আসামি শহীদুলের ফাঁসি কার্যকর

শাজনীন হত্যা: আসামি শহীদুলের ফাঁসি কার্যকর

জাতীয়
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি শহীদুল ইসলামের ফাঁসি কার্যকর হয়েছে। ২৯ নভেম্বর বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা সুপার মিজানুর। এর আগে জেলার বিকাশ রায়হান জানিয়েছিলেন, রাতেই আসামির দণ্ড কার্যকরের সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হকসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত থাকার কথা। ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে নিজ বাড়িতে খুন হন শাজনীন তাসনিম রহমান। পরদিন শাজনীনের বাবা লতিফুর রহমান গুলশান থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ৪ সেপ্টেম্বর ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ ও হত্যা...
‘বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না’

‘বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না’

জাতীয়
গত আট বছরে বিএনপি কতটি আন্দোলন করেছে সে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এই বছর আন্দোলন আর ওই বছর আন্দোলন এমন কথা বলে সময় পার করেছে। আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন চলে এসেছে তাই বিএনপি আর আন্দোলন করতে পারবে না। বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। ওবায়দুল কাদের বলেন, কথামালা আর চাতুরী ছাড়া আগামী নির্বাচনে জেতার জন্য বিএনপি নেতাদের আর কোনো পুঁজি নেই। তিনি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল কিন্তু জামায়াত আর বিএনপির ভোট যুক্ত হলে ভোটের শক্তি তাদের রয়েছে। সেই কারণে ...
বামেদের হরতালে বিএনপির সমর্থন

বামেদের হরতালে বিএনপির সমর্থন

জাতীয়
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ডাকা আগামীকালের হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। হরতালের আগেরদিন আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হরতালে সমর্থনের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে খালেদা জিয়াকে হয়রানি করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন। রিজভী বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলো হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা এই হরতালে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।’ সম্প্রতি এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের নেয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম...
শাজনীন হত্যাকাণ্ড, শহীদুলের ফাঁসি কার্যকর

শাজনীন হত্যাকাণ্ড, শহীদুলের ফাঁসি কার্যকর

জাতীয়
আলোচিত শাজনীন হত্যা মামলার আসামি শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার রাত পৌনে ১০টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পর শহীদুলের মরদেহ গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় তাঁর নিজ বাড়ির উদ্দেশে পাঠানো হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানিয়েছেন, রাত পৌনে ১০টার দিকে শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নির্দেশ পাওয়া মাত্র মৃত্যুদণ্ড কার্যকর করেন রাজু জল্লাদ। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৯৮ সালের ২৩ এপ্রিল নিজ বাড়িতে নিহত হন শাজনীন তাসনিম রহমান। তিনি ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের মেয়ে। শাজনীন তখন স্কলাস্টিকা স্কুলের নবম গ্রেডের ছাত্রী ছিলেন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবে...
সড়কে ত্রাণ বিতরণে শৃঙ্খলা আনল সেনাবাহিনী

সড়কে ত্রাণ বিতরণে শৃঙ্খলা আনল সেনাবাহিনী

জাতীয়
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শনিবার দুপুরে কাজ শুরু করেন সেনাসদস্যরা। সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পরই রাস্তার ওপর ত্রাণ বিতরণে এতদিন যে বিশৃঙ্খলা দেখা যেত, তা আর দেখা যায়নি। ফলে সড়ক যোগাযোগের দুর্ভোগ থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানীয়রা। এ ছাড়া মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য সরকার উখিয়ায় যে দুই হাজার একর জমি নির্ধারণ করে দিয়েছে, সেখানে সেনাবাহিনী তৈরি করবে ১৪ হাজার শেড (তাঁবু)। এসব শেডের প্রতিটিতে ছয়জন করে ৮৪ হাজার পরিবারকে বসবাসের সুযোগ করে দেওয়া হবে। এর আগে গতকাল শুক্রবার সেনাবাহিনীর সংশ্লিষ্টরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এসে চলমান প্রতিটি কাজ পর্যবেক্ষণ করে প্রাথমিক ধারণা নেন। এরপর কোথায় কী করতে হবে তা নির্ধারণ করে ফিরে যান। আজ দুপুরে ৩৬ বীর, ...
প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

জাতীয়
স্বদেশ কণ্ঠ ডটকম :  দেশের প্রখ্যাত নিসর্গবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও লেখক দ্বিজেন শর্মার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, দ্বিজেন শর্মা দেশের একজন শীর্ষস্থানীয় প্রকৃতিবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও বিজ্ঞান লেখক হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তিনি আজীবন প্রকৃতি সংরক্ষণ এবং প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক নিয়ে কাজ করেছেন। নিসর্গ গবেষণায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়। শিক্ষামন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, দ্বিজেন শর্মা আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১৯২৯ সালে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রকৃতি ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ে তাঁর ৩০টিরও বেশি বই রয়েছে। তাঁর অবদানের স্...
প্রকল্প প্রস্তাব গ্রহণের পূর্বে অবশ্যই যথার্থতা যাচাই করতে হবেঃ পরিকল্পনামন্ত্রী

প্রকল্প প্রস্তাব গ্রহণের পূর্বে অবশ্যই যথার্থতা যাচাই করতে হবেঃ পরিকল্পনামন্ত্রী

জাতীয়
স্বদেশ কণ্ঠ ডটকম : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোন প্রকল্প প্রস্তাব গ্রহণের পূর্বে তার উপযোগিতা যথার্থভাবে যাচাই করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,‘প্রকল্প প্রস্তাব গ্রহণের পূর্বে অবশ্যই এর উপযোগিতা যাচাই করতে হবে,কত মানুষ এর সুবিধা পাবে এবং দেশের প্রেক্ষাপটে এর কার্যকারিতা কি-তা যাচাই করে নিতে হবে।’ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষা প্রতিবেদনের ওপর আয়োজিত এক কর্মশালায় তিনি এসব নির্দেশ দেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ২০১৬-১৭ অর্থবছরের ২২টি প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষা নিয়ে এই কর্মশালার আয়োজন করে। আইএমইডি সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী এবং রেলপথ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জেল হোসেন বক্তব্য...