শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
পুরান ঢাকায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছাত্রলীগ কর্মী নাসিম মাথায় চাপাতির কোপে গুরুতর আহত হন। বুধবার বিকালে কলেজের সামনে দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের প্রতি হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা এ সময় কারও কারও হাতে আগ্নেয়াস্ত্রও দেখেছেন। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খান শুভর মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছে। ওই দ্বন্দের জেরে মাঝেমধ্যে ছোটখাটো সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে কলেজের সামনে একপক্ষ আরেক পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে ছাত্রলীগ কর্মী নাসিম মাথায় চাপাতির কোপ...









