Thursday, June 4

খেলা

ব্যাটিংয়ে হঠাৎ ছন্দপতন, একপাশ আগলে রেখেছেন তামিম

ব্যাটিংয়ে হঠাৎ ছন্দপতন, একপাশ আগলে রেখেছেন তামিম

খেলা
টাইগারদের ব্যাটিংয়ে হঠাৎ ছন্দপতন। মাত্র ২২ রানের ব্যবধানে নেই ৩ উইকেট। তবে একপাশ আগলে রেখেছেন সেঞ্চুরি পাওয়া তামিম ইকবাল। বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন কাসুন রাজিথা। আর এই পেসারের মাধ্যমেই ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে শ্রীলংকা। নিজের প্রথম ওভারে মাত্র দুই রানে নাজমুল হোসেন শান্তকে শিকার বানালেন রাজিথা। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হওয়ার আগে ২২ বল খেলে ২ রান করেছিলেন শান্ত। এর পর নিজের চতুর্থ ওভারে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হককেও আউট করেছেন রাজিথা। তার ভেতরের দিকে আসতে থাকা বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফিরে গেছেন মুমিনুল। শান্তর মতো মুমিনুলও দুই রানের বেশি করতে পারেননি। বল খেলেছেন ১৯টি। মধ্যাহ্নবিরতির পরপরই ফিফটি করা মাহমুদুল হাসান জয়কেও হারিয়েছিল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২.১ ওভারে ৩ উইকেটে ১৮৭ রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ১১৫ রানে অ...
অবশেষে রিভিউ নিয়ে সফল বাংলাদেশ

অবশেষে রিভিউ নিয়ে সফল বাংলাদেশ

খেলা
রিভিউ নিয়ে সফল হলো বাংলাদেশ। সাকিব আল হাসানের বলে প্রথম স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। চট্টগ্রাম টেস্টের চা-বিরতির পর বল হাতে নিয়েই সাফল্য পেলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব। তার চমৎকার এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ধনাঞ্জয়া। প্রথম স্লিপ থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে ঝাঁপিয়ে ক্যাচটি লুফে নেন মাহমুদুল হাসান জয়। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন মুমিনুল হক। দুটি ব‍্যর্থ রিভিউয়ের পর এবার সফল হল বাংলাদেশ। ২৭ বলে ধনাঞ্জয়া ফেরেন ৬ রানে। ১৮৩ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলংকা। রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। ৬৬ রানে ২ উইকেট হারায় লংকানরা। তৃতীয় উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ৯২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস। তাইজুলের স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১৩১ বলে ৫৪ রান করেন মেন্ডিস। ...
আমিরাতের টি-টোয়েন্টি লিগেও দল কিনলেন শাহরুখ

আমিরাতের টি-টোয়েন্টি লিগেও দল কিনলেন শাহরুখ

খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স গ্রুপ এবার দল কিনল আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে। আমিরাতের লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করবেন তারা। অর্থাৎ দলটির নাম আবুধাবি নাইট রাইডার্স। ইউএই টি-টোয়েন্টি লিগের চেয়ারম্যান খালিদ আল জারুনির সঙ্গে এ নিয়ে নাইট কর্ণধার শাহরুখ খানের চুক্তি হয়েছে। চুক্তির বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বিবৃতিতে আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইউএইর টি-টোয়েন্টি লিগ এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, নাইট রাইডার্স গ্রুপ আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনা করবে। সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ এ টি-টোয়েন্টি লিগের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে আবুধাবি নাইট রাইডার্স। বিবৃতি এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের পক্ষ থেকেও। শাহরুখ বলেছেন, গত কয়েক বছর ধরেই আমি নাইট রাইডার্স ব্র্যান্ডকে ব...
তামিমের টানা সেঞ্চুরির দিনে রেকর্ড গড়লেন বিজয়

তামিমের টানা সেঞ্চুরির দিনে রেকর্ড গড়লেন বিজয়

খেলা
প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডারের স্তম্ভে পরিণত হয়েছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমের প্রায় ম্যাচেই ব্যাটে রান পেয়েছেন অভিজ্ঞ এ ব্যাটার। বৃহস্পতিবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমে ৯৬ রানে আউট হয়েছেন এ ওপেনার। তবে তাতেই গড়েছেন আরও এক রেকর্ড। সঙ্গে বিজয়ের সতীর্থ প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবাল বেশ ছন্দে আছেন। গত ম্যাচের পর আজও সেঞ্চুরি করেছেন। জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ডিপিএলের লিগ পর্বের ম্যাচগুলো খেলতে পারেননি তামিম। সুপার লিগে দলের দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে নামেন এ বাঁহাতি ওপেনার। তবে নিজের প্রথম ম্যাচে থামেন মাত্র ৮ রান করে। এর পর ব্যাট হাতে রাজত্ব তামিমের। শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরির পথে তামিম ছুটে আউট হন ৯০ রান করে। পরের ম্যাচে তুলে নেন শতক। অপরাজিত থাকেন ১০৯ রানে। আজ গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে...
দুশ্চিন্তা বাড়ালেন মুশফিক-মিরাজ

দুশ্চিন্তা বাড়ালেন মুশফিক-মিরাজ

খেলা
ঈদের পরই বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা ক্রিকেট দল। ১৫ মে চট্টগ্রাম আর ২৩ মে ঢাকায় শুরু হবে সিরিজের প্রথম ও দ্বিতীয় টেস্ট। শ্রীলংকা সিরিজের আগেই দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। ঢাকা লিগের সুপার লিগ পর্বের ম্যাচে রোববার বিকেএসপির মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে চোটাক্রান্ত হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুই তারকা মুশফিক ফেরেন ড্রেসিংরুমে আর মিরাজকে যেতে হয় হাসপাতালে। প্রাইম ব্যাংকের ইনিংসের ১৫তম ওভারে পায়ের গোড়ালিতে চোট পেয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান মুশফিক। শেখ জামালের ফিজিও মুশফিকের পায়ে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর ইনিংসের ১৮তম ওভারে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে ছক্কা মারার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় হয় প্রাইম ব্যাংকের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। সেই বল যায় মিড উইকেটে থাকা মিরাজের কাছে। ...
জার্মান লিগে ফের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

জার্মান লিগে ফের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

খেলা
ইউরোপে শীর্ষ কীর্তি গড়েছে বায়ার্ন মিউনিখ। টানা দশটি লিগ শিরোপা নিশ্চিত করেছে ক্লাবটি। শনিবার রাতে জার্মান ক্লাসিকোতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে লিগের টানা দশম শিরোপা নিশ্চিত করেছে বাভারিয়ান জায়ান্টরা। ঘরোয়া ফুটবল লিগে এটি বায়ার্নের ৩২তম শিরোপা। পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও বরুশিয়া মুনশেনগ্লাডব্যাখ। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় খেলার ৩৪ মিনিটের মধ্যে দুই গোল করে ফেলে বায়ার্ন মিউনিখ। সার্জি জিন্যাব্রি লিড এনে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডফস্কি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এমরি ক্যানের পেনাল্টি গোলে ব্যবধান কমায় বরুশিয়া ডর্টমুন্ড। তবে সমতায় ফেরার ইঙ্গিত দিয়েও পারেননি অতিথিরা। উল্টো ৮৩ মিনিটে গোল করে স্বাগতিকদের জয়োৎসবে বাড়তি রঙ দেন জামাল মুসিয়ালা। তাতেই লিগের তিন রাউন্ড বাকি থাকতেই শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখার সফল অভিযান শেষ করল বায়ার্ন।...
আচমকা ক্রিকেটকে বিদায় বললেন পোলার্ড

আচমকা ক্রিকেটকে বিদায় বললেন পোলার্ড

খেলা
হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কাইরন পোলার্ড। মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। ওয়েস্ট ইন্ডিজের ৩৫ বছর বয়সি এ তারকার ২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়। তিনি ১২৩ ওয়ানডে ও ১০১টি টি-২০ খেলেছেন। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন মিডল ও লোয়ার মিডল অর্ডারে দানবীয় ব্যাটিং করতে পারা এ অলরাউন্ডার। অবসরের ঘোষণা দিয়ে পোলার্ড বলেন, অনেক ভাবনা-চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। যখন বয়স ছিল ১০ বছর তখন থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন ছিল। ১৫ বছর দলের প্রতিনিধিত্ব করতে পারায় আমি গর্বিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টি-২০ এ ফেরিওয়ালাকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগে। বর্তমানে তিনি আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছ...
সালাহর জোড়া গোলে ম্যানইউকে হারিয়ে শীর্ষে লিভারপুল

সালাহর জোড়া গোলে ম্যানইউকে হারিয়ে শীর্ষে লিভারপুল

খেলা
ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গোলের হালি পূর্ণ করে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিল লিভারপুল। ম্যানসিটির চেয়ে দুই পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল দলটি। এদিন গোল করে এক মাস ও ৬ ম্যাচ পরে গোল খরা কাটালেন লিভারপুলের মোহামেদ সালাহ। এদিন জোড়া গোলের দেখা পেয়েছেন লিভারপুলের এ মিসরীয় তারকা। প্রিমিয়ার লিগে দুদলের সবশেষ ম্যাচটা ইউনাইটেড নিশ্চয়ই ভুলেই যেতে চাইবে। সে ম্যাচে সালাহ করেছিলেন হ্যাটট্রিক, রেড ডেভিলরা ডুবেছিল নিজেদের মাঠে ৫-০ গোলে হারের বিষাদে। অ্যানফিল্ডে আজ স্কোরলাইনটা সেদিনের চেয়ে একটু 'ভদ্রস্থ' দেখাচ্ছে বটে, তবে তাতে ইউনাইটেডের দুঃখ কম হবে না একটুও। প্রিমিয়ার লিগের দুই লেগের লড়াই মিলিয়ে এর চেয়ে বড় সামগ্রিক ফল যে রেড ডার্বিই দেখেনি আর কখনও! তবে ইউনাইটেডকে আগেই শোকের চাদরে মুড়িয়ে দিয়েছিল রোনাল্ডোর সন্তান হারানোর দুঃসংবাদটা। যে কারণে রোনাল্ডোকে আজকের ম্যাচে পানওনি ক...
সাকিব রূপগঞ্জে, মুশফিক শেখ জামালে

সাকিব রূপগঞ্জে, মুশফিক শেখ জামালে

খেলা
ঢাকা লিগের চলতি আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। দেশসেরা এই অলরাউন্ডার জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর এবং পারিবারিক জামেলার কারণে মোহামেডানের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি। সাকিব আল হাসানের দল মোহামেডান লিগের সুপার লিগ পর্বে উঠতে পারেনি। যে কারণে বাইলজ মেনেই সাকিব লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সুপার লিগ পর্বের ম্যাচগুলোতে অংশ নিতে চান। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের পরিচালক এজিএম সাব্বির। ঢাকা লিগের বাইলজ অনুযায়ী, কোনো ক্রিকেটার নিজ ক্লাবে কোনো ম‍্যাচ না খেললে এবং তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে তিনি অন‍্য কোনো দলে খেলতে পারেন। এই প্রক্রিয়ায় এরই মধ‍্যে মোহামেডান থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে গেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।...
ছেলের বাবা হলেন অলরাউন্ডার নাসির

ছেলের বাবা হলেন অলরাউন্ডার নাসির

খেলা
সুখবর দিলেন ক্রিকেটার নাসির হোসেন। না, সেঞ্চুরি হাঁকানো বা উইকেট শিকারের কোনো খবর নয়। এ অলরাউন্ডার জানিয়েছেন, সন্তানের বাবা হয়েছেন তিনি। গত ৮ এপ্রিল তার তামিমা সুলতানা তাম্মির কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলেশিশু। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসির-তামিমা দম্পতি। গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি দিয়ে অন্তঃসত্বা হওয়ায় খবর জানিয়েছিলেন নাসির হোসেন। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার এক রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। এ বিয়ের নিয়েই গত বছর থেকে আলোচনায় আছেন নাসির। বিয়ের বৈধতা আদালতে পর্যন্ত লড়েছেন নাসির-তামিমা। প্রসঙ্গত, বাংলাদেশ দলে নাসিরের অভিষেক হয় ২০১১ সালে। দেশের জার্সিতে এখন পর্যন্ত...