Tuesday, June 2

খেলা

জিম্বাবুয়ে দল এখন ঢাকায়

জিম্বাবুয়ে দল এখন ঢাকায়

খেলা
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা এসেছে জিম্বাবুয়ে দল। শনিবার বিকাল পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সফরকারীদের টেস্ট স্কোয়াডের সদস্যরা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায় আসতে পারেননি সাদা পোশাকে দলটির নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। তাই ক্রেইগ আরভিনের অধিনায়কত্বে খেলবেন রোডেশিওরা। দুই দিনের প্রস্তুতি ম্যাচে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিসিবি একাদশের বিপক্ষে নিজেদের ঝালাই করবে জিম্বাবুয়ে। ২২ তারিখে সফরের একমাত্র টেস্ট শুরু হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে সিলেটে। মিরপুরে দুটি টি-টোয়িন্টি দিয়ে শেষ হবে জিম্বাবুয়ের সফর।১৫ সদস্যের জিম্বাবুয়ে দল  ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাবা, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়া...
ড্যানিয়েল ভেট্টোরি এবার পেলেন দেশের হয়ে অনন্য এক সম্মাননা।

ড্যানিয়েল ভেট্টোরি এবার পেলেন দেশের হয়ে অনন্য এক সম্মাননা।

খেলা
অনলাইন ডেস্ক|| সদ্যই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ড্যানিয়েল ভেট্টোরি এবার পেলেন দেশের হয়ে অনন্য এক সম্মাননা। সাবেক এই অলরাউন্ডারের জার্সি নাম্বারকে চিরতরে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। মূলত দেশের কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানাতেই জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। যাতে করে এই জার্সি নাম্বার নতুন করে কারও গায়ে না ওঠে। খেলোয়াড়ি জীবনে ড্যানিয়েল ভেট্টোরির জার্সি নাম্বার ছিল ১১। সোমবার নিউজিল্যান্ড ব্ল্যাক ক্যাপস সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট করে এই জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, দেশের হয়ে যে সব খেলোয়াড় ২০০টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করবেন, তাদের জার্সি নাম্বার অবসরে পাঠানো হবে। ভেট্টোরি দেশের হয়ে সবচেয়ে বেশি ২৯১টি ওয়ানডে খেলেছেন। এমন ঘোষণাটা এসেছে যখন নিউজ...
পাকিস্থানি ক্রিকেটার ইমামের বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ

পাকিস্থানি ক্রিকেটার ইমামের বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ

খেলা
অনলাইন ডেস্ক|| পাকিস্তান ক্রিকেট দলের তারকা ওপেনার ইমাম উল হকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ, একাধিক নারীকে ফাঁদে ফেলে যৌন সম্পর্ক তৈরি করেছেন তিনি। সম্প্রতি মেয়েদের সঙ্গে তাঁর আলাপের কিছু স্ত্রিনশট প্রকাশ্যে এসেছে। যেখানে একটি মেয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপে ইমামুল হকের কথোপকথন দেখা যায়। সেই কথোপকথনে মেয়েটি লেখেন, ‘আমাকে কেন বলেছিলে, ভালোবাসো? কেন বলেছিলে, তোমার কাছে যেতে? কারণ তুমি একজন জঘন্য মানুষ। যৌনতা ছাড়া কিছু বোঝ না।’ এ ছাড় এক টুইটার থেকে ইমাম উল হককে ট্যাগ করে লেখা হয়েছে, ‘ইমাম সাত-আটজন  মহিলাকে একই সঙ্গে ব্যবহার করেছেন। তাদের দিয়ে নিজের কার্যসিদ্ধি করিয়েছেন। ইমাম প্রতিবারই বলে গিয়েছে সে সিঙ্গেল।’ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইনজামাম উল হকের ভাতিজা ইমামুল হক। এই ক্রিকেটার ছিলেন পাকিস্তানের বিশ্বকাপ একাদশেও। তার এমন কর্মকাণ্ডে বড় ধরনের বিপাকেই পড়েছে ...
মাহমুদউল্লাহ আর কখনো ফিট হবে না

মাহমুদউল্লাহ আর কখনো ফিট হবে না

খেলা
অনলাইন ডেস্ক|| সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট ও বল হাতে তিনি অনেক বার বাংলাদেশকে জয় এনে দিয়েছেন। তবে এবারের বিশ্বকাপ আসর থেকেই আনফিট তিনি। শেষ দিকে এসে খেলতেই পারেননি তিনি। এবার আরও একটি খারাপ সংবাদ শোনা গেল, যেটা টাইগার সমর্থকদের জন্য কোন ভাবে কাম্য নয়। আর কোন দিনই যে ফিট হয়ে খেলা হবে না মাহমুদউল্লাহর। এমনটাই জানিয়েছে বিসিবির ফিজিও। অনেক দিন ধরেই কাধেঁর ইনজুরিতে আছেন দলের সিনিয়র প্লেয়ার মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল ফিজিও থেকে বলা হয়, সম্পুর্ণ ফিট হয়ে কখনোই আর ক্রিকেট খেলতে পারবেন না মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডাবল হিসেবেই খ্যাত এই ক্রিকেটারকে নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশিষ জানালেন, “আর কখনোই শতভাগ ফিট হয়ে খেলতে পারবেন নাহ মাহমুদউল্লাহ রিয়াদ”। বিশ্বকাপের কাধেঁর ইনজুরি অনেক ভোগান্তি নিয়ে এসেছে তার জন্য। ব্যাটিং ও বোলিং করতে পারলেও, ফিল্ডিং করার ক্ষেত্রে অনেক ...
লর্ডসে অস্ট্রেলীয় দাপট

লর্ডসে অস্ট্রেলীয় দাপট

খেলা, বাংলাদেশ
ইংল্যান্ডকে পেলে বরাবরই রুদ্রমূর্তি ধারণ করতে ভালোবাসেন অ্যারন ফিঞ্চ। ওয়ানডেতে ক্যারিয়ার গড় যেখানে ৪০.৮০, ইংল্যান্ডের বিপক্ষে গড়টা সেখানে ৫০.১৩। ২৫ ম্যাচে ১ হাজার ১৫৩ রান, ১৪ ওয়ানডে সেঞ্চুরির ৬টিই ইংলিশদের বিপক্ষে। আজও সে ধারাবাহিকতা ধরে রেখেছেন অস্ট্রেলীয় অধিনায়ক, পেয়ে গেছেন টুর্নামেন্টে নিজের চতুর্থ ফিফটি। প্রথম উইকেটের দেখা পাওয়া পর্যন্ত ২৩ ওভার অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৭ ওভারে ১ উইকেটে ১৪৮ রান। ৫৩ রান করে মঈন আলীর বলে ফিরেছেন ওয়ার্নার। ওয়ার্নারের বিদায়ের পর ক্রিজে আসা উসমান খাজাকে সঙ্গে নিয়ে ফিঞ্চ অপরাজিত আছেন ৮১ রানে। খাজা অপরাজিত ৯ রানে। ফিফটি পেয়েছেন ফিঞ্চের ওপেনিং সঙ্গী ডেভিড ওয়ার্নারও। সর্বোচ্চ রান নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যেন ইঁদুর দৌড় খেলা চলছে তাঁর। গতকাল টপকে গিয়েছিলেন সাকিব, আজ আবার শীর্ষে উঠে গেলেন ওয়ার্নার। পেয়ে গে...
আফগানদের উড়িয়ে টাইগারদের দাপুটে জয় !!

আফগানদের উড়িয়ে টাইগারদের দাপুটে জয় !!

খেলা, জাতীয়, বাংলাদেশ
ভারতের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশের মনে যেন খানিক ভয়ই ঢুকিয়ে দিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেসবকে থোড়াই কেয়ার করে আফগানদের স্রেফ উড়িয়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। সহ-অধিনায়ক সাকিব আল হাসানের অসাধারণ নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে ৬২ রানের ব্যবধানে। ব্যাটে-বলে ম্যাচের অবিসংবাদিত নায়ক সাকিব আল হাসানই। যিনি বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ৫০ রান ও ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন। আগে ব্যাট করে মুশফিকুর রহীমের ৮৩ ও সাকিব আল হাসানের ৫১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ পায় ২৬২ রানের লড়াকু পুঁজি। যা কি-না ঢের প্রমাণিত হয় আফগানদের জন্য। সাকিবের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আফগানিস্তান অলআউট হয় ২০০ রানে। টাইগাররা জয় পায় ৬২ রানের ব্যবধানে। লক্ষ্য ২৬৩ রানের। এ রান তাড়া করতে নেমে আফগানিস্তানের ওপেনিং জুটি চোখ রাঙাচ্ছিল।...
ভারতের চেয়েও আফগানিস্তানকে  বেশি লক্ষ্য দিলো বাংলাদেশ !

ভারতের চেয়েও আফগানিস্তানকে বেশি লক্ষ্য দিলো বাংলাদেশ !

খেলা, বাংলাদেশ
ভারতের বিপক্ষে একই মাঠে, একই উইকেটে খেলেছিল আফগানিস্তান। গত শনিবার আফগানিস্তানকে হারাতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছিল শক্তিশালী ভারতকে। যেখানে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে মাত্র ২২৪ রান!বিশ্বকাপের শেষদিকে এসে যেন জ্বলে উঠেছে আফগানিস্তান। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ফেললেও জয়শূন্য দলটি। তাই স্বাভাবিকভাবেই তাদের লক্ষ্য হতে পারে বাংলাদেশ।সাউদাম্পটনে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক। আবহাওয়ার সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত গুলবাদীন নাঈবের।শেষ পর্যন্ত সুবিধাটা নিলোই তারা। বাংলাদেশকে শুরু থেকেই চেপে ধরেছিল মুজিব উর রহমান, মোহাম্মদ নবী, গুলবাদীনরা।দুই উদ্বোধনীর জুটি ভাঙে দলীয় ২৩ রানে। লিটন দাস ১৬ রানে সাজঘরে ফেরেন মুজিবের বলে বিতর্কিত সিদ্ধান্তে। তামিমকে ফেরান ৩৬ রানে মোহাম্মদ নবী।তৃতীয় উইকেট জুটিতে ৬১ রান আসে মুশফিক আর সাকিবের জুটি থেকে। সাকিব খেলেন ৬৯ বলে ৫১ রানের ইনিংস। তাতে বিশ্...
ম্যাশ বাহিনীকে চিন্তিত আফগানিস্তান

ম্যাশ বাহিনীকে চিন্তিত আফগানিস্তান

খেলা
ওয়ানডেতে আফগানদের বিপক্ষে সাত ম্যাচের তিনটি হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আফগানিস্তান বাংলাদেশকে চার ম্যাচের তিনটাতেই হারিয়েছে। আফগানদের কি সহজভাবে নেওয়ার সুযোগ আছে? ৪-৩! দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবটা যদি এমন নয়; নিশ্চিত ফেবারিট কাউকে বলার উপায় কি থাকে? বাংলাদেশ আফগানদের বিপক্ষে এক ম্যাচ বেশি জিতেছে। এটি মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান নয়; বাংলাদেশের যেকোনো সমর্থকের কাছে আফগানদের কাছে হেরে যাওয়া নিখাদ অঘটন, যেটা মেনে নেওয়া কঠিন। যদিও গত এশিয়া কাপেই আফগানদের বিপক্ষে ১৩৫ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ার স্মৃতি আছে। ওই টুর্নামেন্টেই ফিরতি দেখায় বাংলাদেশ জিতলেও ব্যবধানটি ছিল মাত্র ৩ রানের—এও তো সত্যি। আফগানরা এই লড়াইকে কীভাবে দেখে? গত ম্যাচে সাউদাম্পটনের এই মাঠে ভারতের ঘাম ছুটিয়ে দেওয়ার টাটকা স্মৃতিতে বলীয়ান আফগান অধিনায়ক তো এমন কথা বলে বসলেন, আঁতে ঘা লেগে যেতে পারে বাংলাদেশের সমর্থকদের। গ...
মাশরাফি তুমি ফিরে এসো !!

মাশরাফি তুমি ফিরে এসো !!

খেলা, বাংলাদেশ
মাশরাফি বিন মর্তুজাকে টি-২০ ক্রিকেটে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে নড়াইলবাসী। বৃহস্পতিবার জেলার রুপগঞ্জ বাজার বাসস্ট্যান্ড ও আলাদাতপুরে নড়াইল-যশোর সড়ক অবরোধ করে এ মানববন্ধন করে তারা। ‘মাশরাফি তুমি ফিরে এসো’ শিরোনামের ব্যানারে এ মানবন্ধন আয়োজন করে ক্রিকেটপ্রেমী নড়াইলবাসী। ব্যানারে আরো লেখা ছিল, বাংলার ক্রিকেটকে এখনো তোমার অনেক কিছু দেবার বাকি আছে। তুমি বাংলার ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ক্রিকেটপ্রেমী আব্দুর রশীদ মন্নু, গিয়াসউদ্দিন ডালু, সাংবাদিক কার্তিক দাসসহ অনেকে। এসময় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ ক্রিকেটপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। বক্তারা অবিলম্বে মাশরাফির টি-২০ ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে জাতীয় দলের অধিনায়ক হিসেবে বহাল রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ...
এখনও আমরা পারি ।

এখনও আমরা পারি ।

খেলা, বাংলাদেশ
খাঁদের কিনারে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর রেকর্ড কম নেই বাংলাদেশের। এই ধরুন চলতি বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলে ওইদিনই শেষ হয়ে যেত সেমি-ফাইনালে খেলার স্বপ্ন। অথচ সেদিন দুর্দান্ত এক জয়ে আবারও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করে বাংলাদেশ। সেই অনুপ্রেরণা নিয়ে বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়াকে হারানোর মিশনে নেমেছিল টাইগাররা। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮ রানে হেরে স্বপ্ন ভঙ্গের শেষ প্রান্তে বাংলাদেশ। তবু আশা ছাড়ছে না মাশরাফি বিন মুর্তজা! সেমি-ফাইনালে যাওয়ার সব চেষ্টাই করে যাবেন শেষ পর্যন্ত বলে জানিয়েছেন তিনি। ‘কাজটা কঠিন হলেও অসম্ভব না। আমি এখনও মনে করি, কে জানে কত কী হতে পারে! এখনও আমরা পারি, তিন ম্যাচ বাকি আছে। আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে এবং এরপর কি হয় দেখব। কাজটি কঠিন হবে। তিনটি ম্যাচ যদি জিততে পারি, তখন দেখা যাবে কী অবস্থা। আমাদের জন্য আপাতত গুরুত্বপূর...