আবুধাবিতে বোলারদের দিন
আবুধাবিতে এক দিনেই ১২ টি উইকেটের পতন ঘটলো। তাই বলাই যায়, দিনটা বোলারদের। প্রথম ইনিংসে পাকিস্তান গুটিয়ে গেছে ২৮২ রানে। ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়াও। গতকাল মঙ্গলবার প্রথম দিন শেষ করেছে তারা ২ উইকেটে ২০ রানে।
দিনের শুরুতে পাঁচ রানের মাথায় ওপেনার মোহাম্মদ হাফিজকে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে আজহার আলিকে নিয়ে সাবধানে এগোচ্ছিলেন অভিষিক্ত ফখর জামান। দুজন মিলে তুলে ফেলেন ৫২ রান। এরপরই নাথান লিয়ন স্পিন ছোবলে লণ্ডভণ্ড স্বাগতিকদের ব্যাটিং।
১৫ রান করা আজহার আলিকে নিজের ক্যাচ বানিয়ে শুরু। পরে অজি স্পিনার নাথান লিঁও’র বাকি পাঁচ বলে রানের খাতা খোলার আগে একে একে ফিরেছেন হারিস সোহেল, আসাদ শফিক ও বাবর আজম। অল্প রানে গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় তখন ‘প্রবাসে’ স্বাগতিকরা! অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখছেন ফখর।
ঘুরে দাঁড়ানো শুরু সেখান থেকেই। ষষ্ঠ উইকেট জুটিতে ...






