ভারতের বিপক্ষে প্রোটিয়া টি-টোয়েন্টি দল ঘোষণা
প্রথম বারের মতো ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজের শেষ ম্যাচ খুব একটা গুরুত্ব পাচ্ছে না দক্ষিণ আফ্রিকার কাছে।
ওয়ানডে সিরিজ হারলেও টি- টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রত্যয়ী স্বাগতিকরা। সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। টি- টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন হেনরিক ক্লাসেন, জুনিয়র ডালা ও ক্রিস্টিয়ান জোনকার।
কিছুদিন পর ঘরের মাঠে পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সে সিরিজকে সামনে রেখে ভারতের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজে দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে দক্ষিণ আফ্রিকার বোর্ড। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির নেই ভারতের বিপক্ষে সিরিজে। ফাফ দু প্লেসির অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া এইডেন মার্করামও নেই সিরিজে। পঞ্চম ওয়ানডেত...









