Tuesday, June 2

Month: January 2017

মিস ইউনিভার্সের বিচারক সুস্মিতা

মিস ইউনিভার্সের বিচারক সুস্মিতা

বিনোদন
প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন এখন আর নিয়মিত নন বলিউড চলচ্চিত্রে। বেশির ভাগ বি-টাউন পার্টিতেও তিনি অনুপস্থিত। স্বাভাবিকভাবেই তাই ইদানীং কোনো খবরে নেই তার নাম। তবে ২৩ বছর পর আবার চেনা মঞ্চেই ফিরছেন সুস্মিতা। মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে। তবে প্রতিযোগী হিসেবে নয়, থাকবেন এর বিচারক হিসেবে। গত বছরের নভেম্বরেই ৪১-এ পা দিয়েছেন তিনি। ২০১৭-র ৬৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বিচারক হিসেবে ডাক পেয়ে বেজায় খুশি সুস্মিতা সেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা জানালেন সুস্মিতা নিজেই। ছবি পোস্ট করে লিখলেন, যে ম্যানিলা তাকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব এক্সাইটেড। এ বারের প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন রশ্মিতা হরিমূর্তি। অদ্ভুতভাবেই যে বছর আর্থাৎ, ১৯৯৪-এ ফিলিপিনসের ম্যানিলায় বিশ্বসুন্দরীর মুকুট উঠেছিল সুস্মিতার মাথায়, সে বছরই বেঙ্গালুরুতে জন্ম রশ...
বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় দিনের খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় দিনের খেলা

খেলা
বোলারদের দেখানো স্বপ্ন নিয়ে তৃতীয় দিন শুরু করার অপেক্ষাতে ছিল বাংলাদেশ। কিন্তু  সেই স্বপ্নে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। তাই লম্বা সময় অপেক্ষা করেও কোনো কাজ হয়নি। মাঠেই নামতে পারেননি বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের ক্রিকেটারা। বাংলাদেশ সময় ভোর ৩ টা ৩৫ মিনিটে  খেলা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন পরিত্যক্ত ঘোষণা সিদ্ধান্ত হয়। হ্যাগলি ওভালে স্থানীয় সময় বিকাল ৪টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। কালও আকাশ মেঘলা থাকবে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কম।  চতুর্থ দিন নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়  খেলা  খেলা শুরু হবে। সেই হিসেবে বাংলাদেশে খেলা শুরু হবে রাত সাড়ে তিনটায়। বৃষ্টির বাধায় আগের দিন ১৯ ওভার খেলা কম হয়। ঘাটতি পুষিয়ে নিতে রোববার হ্যাগলি ওভালে নির্ধারিত সময়ের ২৩ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ...
বৃটিশ প্রধানমন্ত্রী ও মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরই বৈঠক ট্রাম্পের

বৃটিশ প্রধানমন্ত্রী ও মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরই বৈঠক ট্রাম্পের

আন্তর্জাতিক
বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতোর সঙ্গে শিগগিরই বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার অধীনে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে দেশ দু’টি অনেকদিন ধরেই উদ্বিগ্ন। তার কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকে। আগামী শুক্রবার তার সঙ্গে সাক্ষাত হবে তেরেসা মে’র। এ বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার। এ জন্য তেরেসা মে কয়েকদিনের জন্য ওয়াশিংটনের উদ্দেশে উড়াল দেবেন। ট্রাম্পের সঙ্গে তার এ বৈঠক একটি সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। কারণ, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার ট্রানজিশন টিমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তেরেসা মে’কে একরকম সংগ্রাম করতে হয়েছে। অন্যদিকে তেরেসা মে’র সমালোচক বহুল আলোচিত সাবেক ইউকিপ নেতা নাইজেল ফারাজের সঙ্গে ট্রাম্পের গড়ে উঠেছে দহরম মহরম। ট্রাম্প ব্রেক্সিট ভোটে বৃটেনকে ইউরোপি...
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২২

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২২

আন্তর্জাতিক
পাকিস্তানে একটি সবজি বাজারে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ২২ জন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। উত্তর-পশ্চিমাঞ্চলীয় পারাচিনার প্রাদেশিক রাজধানীর কাছে এ ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে হামলার দায় স্বকিার করেছে স্থানীয় নিষিদ্ধ জাতিগোষ্ঠীগত জঙ্গি সংগঠন লস্করে জাংভি। আহতদের অনেককে নেয়া হয়েছে পারাচিনার এলাকার বিভিন্ন হাসপাতালে। অন্যদের বিমানে করে পাঠানো হয়েছে পেশোয়ারে। হামলার দায় স্বীকার করে লস্করে জাংভি বলেছে, তারা তালেবানের সঙ্গে এ হামলা চালিয়েছে। এক বার্তায় তারা বলেছে, মেহসুদ তালেবান গ্রুপের শাহরিয়ার সম্মিলিতভাবে এ হামলা চালিয়েছে। গ্রুপটির মুখপাত্র আলী সুফিয়ান মিডিয়াকে এ কথা বলেছেন।...
ছয় শহরে ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’

ছয় শহরে ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’

বিনোদন
স্বনামখ্যাত ব্যান্ডতারকা গিটারলিজেন্ড আইয়ুব বাচ্চুকে দর্শক স্টেজে সাধারণত তার ব্যান্ড এলআরবি নিয়ে গান পরিবেশন করতে দেখেছেন। সে সঙ্গে অল্প-বিস্তর গিটার নিয়ে খেলতে দেখলেও এবার তাকে স্টেজে শুধু গিটার বাদনেই দেখবেন তারা। আগামী মার্চ মাস থেকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, রাজশাহী এবং খুলনা শহরে ধারাবাহিকভাবে গিটার উৎসব উদ্‌যাপন করবেন আইয়ুব বাচ্চু। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। আর এই উৎসবের নাম দিয়েছেন ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’। এরইমধ্যে উৎসবের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। শুধু গিটার বাদনের এমন উৎসব প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, সবসময়ই তো মঞ্চে গান পরিবেশন করি। তাছাড়া ভেবে দেখলাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে ভবিষ্যতেও গান গাওয়ার অনেক সুযোগ আছে। কিন্তু এখনই গিটার বাদনের উৎসবটা করা প্রয়োজন। কারণ বিভিন্ন সময়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে আমি এমন অনেক ভক্ত পেয়েছি যারা শুধু আমার গিটারের...
বিএনপি আন্দোলনে নামলে রাজনৈতিকভাবে মোকাবিলা

বিএনপি আন্দোলনে নামলে রাজনৈতিকভাবে মোকাবিলা

বাংলাদেশ, রাজনীতি
বিএনপির আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তবে আন্দোলনের নামে সহিংসতা করতে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ’র জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন। প্রেসিডেন্টের সঙ্গে রাজনীতিবিদদের সংলাপ ব্যর্থ হলে বিএনপি আন্দোলনে যাবে- বিএনপি নেতা মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মওদুদ সাহেবরা আন্দোলন করতে পারেন? আমি তো বুঝি না তারা কিভাবে করবেন। বিএনপি তো তাদের নিজের অফিসে বসে একে অন্যকে সরকারের দালাল বলে অভিহিত করে। তাদের নিজেদের মধ্যে এত সংশয়, অনাস্থা। তাদের মুখে আবার আন্দোলনের কথা! যাই হোক, অনেক দিন তাদের আন্দোলন-সংগ্রাম দেখি না। মওদুদ সাহেবকে কত আগে রাজপথে দেখেছি, সেটা আমার মনে নেই। উনিও আন্দোলনে নামুক না। ওনার (মওদুদ) যখন ইচ্ছা আন্দোলন করুক না। আমরা (আওয়ামী লীগ) তা রাজনৈতিকভাবে...
বাহারী ঘুড়ি আর বর্ণিল আতশবাজিতে আজ মাতবে পুরান ঢাকার আকাশ

বাহারী ঘুড়ি আর বর্ণিল আতশবাজিতে আজ মাতবে পুরান ঢাকার আকাশ

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান,স্বদেশ কন্ঠ ডটকমঃ পুরান ঢাকা অপেক্ষা করছে সকালের। শুরু হবে উৎসব। আর সন্ধ্যায় আধার ঘনাবার সাথে সাথে পুরান ঢাকা সকল জঞ্জাল আর কালিমা পুড়িয়ে ফেলার আর আতশবাজীর খেলায় (ইংরেজীতে যাকে বলে ফায়ার ওয়ার্কস) মাতবে। রাতে কেউ কেউ উড়াবে ফানুস। সাকরাইন এমনই সুন্দর আর অর্থপূর্ণ ঘুড়ি উড়ানোর উৎসব। চৌদ্দ জানুয়ারী পৌষ মাসের শেষ দিন। পৌষ সংক্রান্তির দিনই পালিত হয় পুরান ঢাকার এবং আদি ঢাকাইয়াদের ঐতিহ্যের সাকরাইন উৎসব। ভোরবেলা কুয়াশার আবছায়াতেই ছাদে ছাদে শুরু হবে ঘুড়ি ওড়ানোর উন্মাদনা। ছোট বড় সকলের অংশগ্রহনে মুখরিত থাকবে প্রতিটি ছাদ। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে উৎসবের জৌলুস। আর শীতের বিকেলে ঘুড়ির কাটা-কাটি খেলায় উত্তাপ ছড়াবে সাকরাইন উৎসব। প্রাচীনকাল থেকেই পৌষ সংক্রান্তিতে ঢাকায় ঘুড়ি ওড়ানোর মেলা বসে। ১৭৪০ সালের দিকে মোঘল আমলে নায়েব-ই-নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের আ...