বিনোদন ডেস্ক: গতকাল ১২ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাও এ জনপ্রিয় কফি ব্র্যান্ড “পপাইস কফি এন্ড ফাস্ট ফুড” এর খিলগাঁও শাখা-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জমকালো বনার্ঢ্য এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী হৃদয় খান, চিত্রনায়ক নিরব, আমান রেজা, চিত্রনায়িকা আইরিন এবং সঙ্গীত পরিচালক আতিক ডালিম ।
আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাইনুল এবং রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নুরুজ্জামান প্রমুখ।
এছড়াও উপস্থিত ছিলেন পপাইস এর পরিচালক মোকারম হোসেন মিলন, আওলাদ হোসেন মাসুম, রেডিও স্বদেশ ডট নেট ও স্বদেশ নিউজ২৪.কম এর চেয়ারম্যান আরজে সাইমুর রহমান ও মডেল প্রিয়াংকা জামান।
পপাইসের ব্যবস্থাপনা পরিচালক এবং অনুষ্ঠান সভাপতি সবুর খান উদ্ভোধনী বক্তব্যে বলে...
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে নুরুল আমিন (২৬) নামের এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। সোমবার ভোরে নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নুরুল আমিন টেকনাফ পৌরসভা এলাকার উত্তর চৌধুরীপাড়া এলাকার কবির আহমদের ছেলে। গুলিতে আহত জেলে একই এলাকার সোনা মিয়ার ছেলে মোরতাজা (২৫)।
বিজিবির বরাত দিয়ে ওসি বলেন, সোমবার ভোরে বাংলাদেশি জেলেরা নাফ নদীতে মাছ ধরছিল। এরই এক পর্যায়ে সীমান্ত রেখা অতিক্রম করে তারা মিয়ানমারে ঢুকে পড়লে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি ছোড়ে। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।...
সমকামী (নারী) সম্পর্কের জের ধরে ভারতের চন্ডিগড়ে আত্মহত্যা করেছেন একাদশ শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ আছে, ওই ছাত্রীকে যৌন হয়রান করছিল একই প্রতিষ্ঠানে অধ্যায়নরত দুই বোন। তারা সমকামী সম্পর্কের কারণে ওই ছাত্রীকে হয়রান করছিল। এ জন্য তিনি আত্মহত্যা করেছেন। এ অভিযোগে ওই দু’বোনের বিরুদ্ধে রোববার মামলা করেছে পুলিশ। গত শুক্রবার নিজের হোস্টেলের কক্ষে সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ১৬ বছর বয়সী ওই ছাত্রী। একই রুমে তিনি তার বিএ দ্বিতীয় বর্ষে পড়–য়া বোনের সঙ্গে বসবাস করছিলেন। উল্লেখ্য, আত্মহত্যাকারী ছাত্রীও বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। তারা দু’জনেই পানিপথ গ্রামের অধিবাসী এবং একই প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন। নিহতের বড়বোন পুলিশকে বলেছেন, তিনি গত শুক্রবার ক্লাস শেষে রুমে ফিরে দেখেন ভিতর থেকে আটকানো। এ সময় তিনি বার বার নক করেন দরজায়। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায় নি। এ সময় তিনি হোস্টেল কর্তৃপক্ষকে ...
ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থা ছিল ত্রাহিত্রাহি। ৮ উইকেটে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। জবাবে গতকাল প্রথম দিন ১ উইকেটে ৯১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ভারত ‘এ’ দল। অভিনব মুকুন্দকে ১৬ রানে ফেরান শুভশিস রায়। আর আজ বাংলাদেশি বোলারদের কোনো পাত্তাই দিচ্ছেনা ভারতের তরুণ ব্যাটসম্যানরা। ২ উইকেটে ২১২ রান তুলে ফেলেছে তারা। আজ শ্রেয়াস আইয়ার ১০০ রান করে রিটায়ার্ড আউট হয়ে ফিরে গেছেন। বাংলাদেশের বোলার নয় বরং অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দেয়ার জন্য তিনি ফিরে গেছেন। উদ্বোধনী ব্যাটসম্যান কিরিত পঞ্চাল ৮৭ রানে অপরাজিত। বাংলাদেশি বোলারদের ভোতা করে দিচ্ছে তারা। দিনের খেলা এখনো ৬৭ ওভার বাকি।...
চলে গেলেন রাজনীতির কবি, পার্লামেন্টের কবি সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজীবন রাজনীতির মাঠে আলো ছড়ানো এ তারকা রাজনীতিকের বিদায়ে শোকে স্তব্ধ রাজনীতির অঙ্গন। মাটি আর মানুষের কাছে থেকে রাজনীতি করে তিনি হয়ে উঠেছিলেন সর্বজন শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব। হাওরের কঠিন-কোমল প্রকৃতিতে বেড়ে ওঠা একজন সুরঞ্জিত বর্ণিল রাজনৈতিক পথ পরিক্রমায় উঠেছিলেন রাজনীতির বরপুত্র। নিজস্ব ভাষা, ভঙ্গি আর স্বভাবসুলভ উচ্চারণে তিনি ছিলেন সবার চেয়ে আলাদা। সংসদে, রাজনৈতিক সভা- সমাবেশে তিনি কথা বলতেন নিজের ভাষায়। কঠিন সত্যের স্পষ্ট উচ্চারণে তিনি যেমন পেয়েছিলেন সাধারণ মানুষের ভালোবাসা তেমনি প্রতিপক্ষের বিরাগভাজনও হতে হয়েছে বহুবার। সজ্জন, সদালাপী ব্যক্তি সুরঞ্জিত ছিলেন সব দলমতের মানুষের কাছে সমান প্রিয়। আর ভাটি বাংলার মানুষের কাছে ছিলেন প্রিয় ‘সেন দা’।
শেষ জীবনে এসে প্রতিকূল পরিস...
তবে কি যা শোনা যাচ্ছে তা-ই সত্যি! শোনা যাচ্ছে লন্ডনে ব্রেক্সিটের মূলে থাকা সাবেক ইউকিপ নেতা নাইজেল ফারাজে প্রেমে হাবুডুবু খাচ্ছেন ফ্রান্সের চতুর সাবেক ওয়েটার লঁরা ফেরারি’র। চেলসিতে তারা ৪০ লাখ পাউন্ডের একটি বাসায় দিনযাপন করছেন। তবে নাইজেল ফারাজে স্বীকার করেছেন তিনি লঁরা ফেরারির (৩৭) সঙ্গে বসবাস করছেন। কিন্তু তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। কিন্তু তার এমন দাবি নিয়ে বৃটিশ মিডিয়ায় প্রশ্ন উঠেছে, যখন দেখা গেছে তার স্ত্রী কিরস্টেন (৫০) বাসা থেকে বেরিয়ে আসছেন এবং তখন তার হাতে বিয়ের আংটি নেই। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল সহ বৃটিশ অনেক মিডিয়া। এতে বলা হয়, লঁরা ফেরারি এখন ফ্রান্সের একজন আকর্ষণী নারী রাজনীতিক। তাকে নিয়ে নাইজেল ফারাজে চেলসিটে অবিবাহিতদের জন্য বানানো ৪০ লাখ পাউন্ডের একটি গোপন বাসায় অবস্থান করছেন। এ খবর প্রকাশ হওয়ার কারণে নাইজেল ফারাজে রোববার তার স্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে কেন্ট...
ওয়ান্ডারার্সে শনিবার অনুষ্ঠিত তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে সফরকারী দলকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অধিনায়কের এই সিদ্ধান্তকে যথার্থ প্রমান করেই স্বাগতিক বোলারা লংকানদের ইনিংস মাত্র ১৬৩ রানে গুটিয়ে দেয়। জবাবে ডি ভিলিয়ার্সের অপরাজিত ৬০ রানে মাত্র ৩২ ওভারে ৩ উইকেটে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সাড়া বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে গতকাল ওয়ান্ডারার্সে ‘‘পিংক ডে” পালন করা হয়। সে কারনে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়রা গোলাপি জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। একইসাথে স্টেডিয়ামে আগত সমর্থকরাও গতকাল প্রায় সবাই গোলাপি রঙ্গে সজ্জিত হয়ে এসেছিলেন। ম্যাচ শেষে ডি ভিলিয়ার্সv বলেছেন, এখানকার সমর্থকরা অসাধারণ, কিন্তু তাদের সামনে ৩০০ কিংবা আরো বেশী ছক্কা মারতে না...
ম্যাচ রেফারির দেয়া শাস্তির বিপরীতে আপিল করেছিলেন কেভিন পিটারসেন। তবে আপিলে হার দেখলেন ইংলিশ এ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়ন্টি আসর বিগ ব্যাশ লীগের ঘটনা। গত ২৪শে জানুয়ারি সেমিফাইনালে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ব্যাট করছিল পার্থ স্করচার্স। ইনিংসের অষ্টম ওভারে স্করচার্স ওপেনার স্যাম হোয়াইটম্যানের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন মেলবোর্ন পেসার বোল্যান্ড। আম্পায়ার আবেদন নাকচ করে দেন। এ সময় ভাষ্যকার প্যানেলের সঙ্গে মাইক্রোফোনে কথা বলছিলেন ফিল্ডিংরত মেলবোর্ন স্টারসের খেলোয়াড় কেভিন পিটারসন। আম্পায়ার আবেদন নাকচ করার সঙ্গে সঙ্গে তিনি মাইক্রোফোনে বলে ওঠেন, একবারে বাজে ডিসিশন। বল অবশ্যই ব্যাটে লেগেছিল। অজি বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ। বিধিতে প্রকাশ্যে খেলোয়াড়দের আম্পায়ারিংয়ের সমালোচনা করা নিষিদ্ধ। ওই খেলা শেষে পিটারসেনকে ৫০০০ ডলার জরিমানা করেন ম্যাচ রেফারি। তবে ২৭শে জানুয়ারি শাস্তির বির...