Wednesday, June 24

Month: March 2017

বাংলাদেশে বৃটিশ সরকারের ভ্রমণ সতর্কতা

বাংলাদেশে বৃটিশ সরকারের ভ্রমণ সতর্কতা

আন্তর্জাতিক
ঢাকার আশকোনায় র‌্যাব ব্যারাকে জঙ্গি হামলার প্রসঙ্গ উঠে এসেছে বৃটিশ সরকারের বাংলাদেশ বিষয়ক ভ্রমণ সতর্কবার্তায়। বলা হয়েছে, গত ১৭ই মার্চ আইন প্রয়োগকারী এ সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যর্থ হামলা চালানোর পর এর দায় স্বীকার করে দায়েশ। ১৬ই মার্চ চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গি বিরোধী অভিযানের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। এসব ঘটনা তুলে ধরে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে বৃটেন। সর্বশেষ এ সতর্কতা আপডেট করা হয়েছে ২০শে মার্চ। এতে বলা হয়েছে, এখনও বাংলাদেশে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস) সম্পৃক্ত গ্রুপগুলো সক্রিয়। তাদের দৃষ্টিভঙ্গি ও ইসলামী জীবনধারার বিরোধী এমন অনেক ব্যক্তিকে হত্যার দায় স্বীকার করেছে তারা। এ জন্য বৃটিশ নাগরিকদের বাংলাদেশে চলাচল করতে চোখ খোলা রাখতে পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, ২০১৬ সালের ১লা জুলাই ঢাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। তাতে ২০ জিম্মি ও ২ পুলিশ কর্মকর্তা নিহত ...
বাংলাদেশের রিপোর্টে ভারতে সতর্কতা

বাংলাদেশের রিপোর্টে ভারতে সতর্কতা

আন্তর্জাতিক
ভারতে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে দিল্লিকে সতর্ক করেছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রিপোর্ট দিয়েছে বাংলাদেশ সরকার। এর প্রেক্ষিতে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতা অবলম্বন করছে। অনলাইন টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সাংবাদিক শৈবাল গুপ্ত’র লেখা প্রতিবেদনটির শিরোনাম ‘জিহাদিস এন্টারিং ইন্ডিয়া, ওয়ার্নস বাংলাদেশ’। এতে বলা হয়, রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে তিনগুন বেশি হরকতুল জিহাদ আল ইসলামী (হুজি) ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র জঙ্গিরা প্রবেশ করেছে। এ তথ্যটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য বলে বিবেচিত হচ্ছে। কারণ, ২০১৪ সালের অক্টোবরে বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণে বহির্বিশ্বের সন্ত্রাসী সম্পৃক্ততা ও জেএমবির সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। রিপোর্টে বলা হেেছ...
ফের ত্রি-মুকুট সাকিবের

ফের ত্রি-মুকুট সাকিবের

খেলা
ফের ক্রিকেটের তিনও ফরমেটের সেরা অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগ থেকেই তিনি রয়েছেন আইসিসি’র অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। আর টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান নিয়ে বেশ কিছুদিন ধরে সাকিব আল হাসান ও রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে চলছে সাপ-লুডু খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্ট আগে টেস্ট অলরাউন্ডারের মুকুট হারান সাকিব। তাকে টপকে শীর্ষে ওঠে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু শততম টেস্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে ফের শীর্ষে উঠলেন সাকিব। কলম্বোয় সাকিব দুই ইনিংসে ১৩১ রান ও ৬ উইকেট নেন। এতে ৪৩১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তিনি। ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া বোলারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৮ নম্বরে। আর টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান দশম। এক্ষেত্রে তার এক ধাপ ওপরে মোস্তাফিজুর রহমান। আর টেস্টে ২০ ...
সাবেক পাকিস্তানি সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

সাবেক পাকিস্তানি সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

ক্রাইম
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় পাকিস্তান ফেরত কুমিল্লা দাউদকান্দির অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহীদুল্লাহর (৭২) বিরুদ্ধে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় জেষ্ঠ্য তদন্ত কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন শহীদুল্লাহর (৭২) বিরুদ্ধে মামলায় ২০১৫ সালের ১১ অক্টোবর তদন্ত শুরু হয়। প্রায় দেড় বছর তদন্ত শেষে আজ এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন আলতাফুর রহমান। শহীদুল্লাহর বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিভিন্ন এলাকায় হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনা হয়েছে। গত বছরের ২ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সেদিনই কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থে...
২৯শে মার্চ অনুচ্ছেদ ৫০ সক্রিয় করবেন বৃটিশ প্রধানমন্ত্রী

২৯শে মার্চ অনুচ্ছেদ ৫০ সক্রিয় করবেন বৃটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
বহুল কাঙ্খিত ব্রেক্সিট বিষয়ক লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ আগামী ২৯শে মার্চ সক্রিয় করবেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এর পর ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনকে বের করে আনতে তিনি সমঝোতার জন্য সময় পাবেন দু’বছর। প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে। জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ব্রেক্সিট নিয়ে কঠোর সমঝোতায় (হার্ড নেগোশিয়েশন) যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। তবে সরকারের এমন ঘোষণার সমালোচনা করেছেন বিরোধী রাজনীতিকরা। তারা বলছেন, কোনো পরিকল্পনা ছাড়াই দ্রুততার সঙ্গে ব্রেক্সিট সমঝোতায় পা বাড়াচ্ছেন প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয়েছে, এ বিষয়ে ইউরোপীয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক-এর কাছে আনুষ্ঠানিক নোটিফিকেশন পাঠানো হবে। এটাই হবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়ার শুরু। এর পর যে দু’বছর সময় থাকবে তার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ...
‘কারও কাছে মাথা নত করি না, কাউকে ভয়ও করি না’

‘কারও কাছে মাথা নত করি না, কাউকে ভয়ও করি না’

আন্তর্জাতিক
মাগুরায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের লক্ষ্য উন্নত সমৃদ্ধ দেশ গড়া। আগামী ২০১৯ সালে যে নির্বাচন হবে এতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বিকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী জেলায় ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালি হাতে আমি মাগুরায় আসিনি। আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। আরও কাজ আপনাদের জন্য করব। দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কারও কাছে মাথা নত করি না, কাউকে ভয়ও করি না। মাগুরাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে একটি দাবি, এখানে যেন কোনোরকম সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তিতে জড়িয়ে না পড়...
যে কারনে এক ম্যাচ নিষিদ্ধ হলেন মেসি

যে কারনে এক ম্যাচ নিষিদ্ধ হলেন মেসি

খেলা
খবরটা মেসি প্রেমীদের জন্য দুঃখ জনক হলেও সত্যি যে , এবারের স্প্যানিশ লা লিগায় এক ম্যাচ নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। আগামী সপ্তাহে গ্রানাডার বিপক্ষে খেলতে পারছেন না বার্সেলোনা সুপারস্টার। চলতি মৌসুমে লা লিগার ম্যাচে পাঁচটি হলুদ কার্ড দেখায় এই নিষেধাজ্ঞা পেলেন তিনি। রোববার রাতে ক্যাম্প ন্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সা। ওই ম্যাচে ৪৫ ও ৫২ মিনিটে জোড়া গোল করেছেন মেসি। মূলত তার জোড়া গোলই বার্সাকে গড়ে দিয়েছে জয়ের ভিত। ম্যাচটিতে মেসি হলুদ কার্ড দেখেছেন ম্যাচের অন্তিমলগ্নে, ৮৬ মিনিটের মাথায়। এই নিয়ে চলতি মৌসুমে লা লিগায় পাঁচটি হলুদ কার্ড দেখলেন বার্সা ফরোয়ার্ড। এর আগে দেপার্তিভো লা করুনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া এবং ভ্যালেন্সিয়ার মাঠে হলুদ সংকেত পেয়েছিলেন তিনি। লা লিগার নিয়ম বলছে, পরপর না হলেও কোনো এক মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখলে ওই ফুটবলার এক ম্যাচ নিষিদ্ধ। ...
টেস্টে বাংলাদেশের ৯ জয়ের নায়ক হলেন তারা

টেস্টে বাংলাদেশের ৯ জয়ের নায়ক হলেন তারা

খেলা
টেস্টে বাংলাদেশ আর পিছিয়ে নেই। যে কোনো দেশকে নাকানি চুবানি খাওয়াতে পারে বাংলাদেশ। বাংলাদেশ এখন পর্যন্ত ৯টি টেস্টে জয় পেয়েছে। ৯টি টেস্টে জয়ের নায়েদের দেখতে পাচ্ছেন ছবিতে। এই যাত্রায় দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে যাত্রা শুরুর পর দেখতে দেখতে সাদা পোশাকে ১০০টি ম্যাচ খেলে ফেলল বাংলাদেশ। সাফল্যের হিসেবে জয়ই যখন সর্বোচ্চ মানদণ্ডের, তাতে টাইগাররা পাচ্ছে মাত্র ৯-নম্বর! ১৬ বছরের টেস্ট যাত্রায় মাত্র ৯টি জয়ের মুখ দেখেছে লাল-সবুজরা। যার প্রথমটি এসেছিল ১০ জানুয়ারি, ২০০৫ সালে; চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। আর সর্বশেষটি কলম্বোর পি সারায় শততম টেস্টের মাইলফলকের ম্যাচে। জয়ের মুখ দেখা এই ৯ টেস্টে সাফল্যের কারিগর হয়ে ছিল অনেকের ব্যাটে-বলের নৈপুণ্য। তবে প্রতিটি ম্যাচই বেছে নিয়েছিল নির্দিষ্ট একজন নায়ককেও। ক্রিকেটীয় ভাষায় যাকে বলা হয় ‘ম্যাচ সেরা’। এক নজরে দেখে নেওয়া যাক নয় টেস্টে জ...
বাংলাদেশ-ভারত সীমান্তে গোপন সুড়ঙ্গের সন্ধান! দেখুন কী আছে সুড়ঙ্গের ভিতরে (ভিডিও)>>>শেয়ার করে জানিয়ে দিন

বাংলাদেশ-ভারত সীমান্তে গোপন সুড়ঙ্গের সন্ধান! দেখুন কী আছে সুড়ঙ্গের ভিতরে (ভিডিও)>>>শেয়ার করে জানিয়ে দিন

ভিডিও
বাংলাদেশ-ভারত সীমান্তে গোপন সুড়ঙ্গের সন্ধান! দেখুন কী আছে সুড়ঙ্গের ভিতরে (ভিডিও)>>>শেয়ার করে জানিয়ে দিন https://youtu.be/_yJMjJho1SQ
আলহামদুলিল্লাহ্‌ !!!পবিত্র কোরআনে বর্ণিত তীন গাছ বেড়ে উঠছে খুলনায়!!!

আলহামদুলিল্লাহ্‌ !!!পবিত্র কোরআনে বর্ণিত তীন গাছ বেড়ে উঠছে খুলনায়!!!

বাংলাদেশ
وَالتِّينِ وَالزَّيْتُونِ‘ওয়াত্তীনি ওয়াযাইতূনি। পবিত্র কোরআনে কারিমের ত্রিশতম পারার ৯৫ নম্বর সূরার প্রথম আয়াত এটি। বর্ণিত সূরায় আল্লাহতায়ালা তীন গাছের নামে শপথ করেছেন। সূরার প্রথম শব্দ তীন অনুসারে এ সূরার নামকরণ করা হয়েছে- সূরা আত-তীন। তীনের বাংলা অর্থ আঞ্জীর বা ডুমুর। মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় এ ফলের উৎপাদন বাণিজ্যিকভাবে করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আফগানিস্তান থেকে পর্তূগাল পর্যন্ত এই ফলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। এর আদি নিবাস মধ্যপ্রাচ্যে। তবে শখের বসে খুলনার মাটিতে একটি তীন গাছ মিসর থেকে এনে লাগানো হয়। বর্তমানে গাছটি সবলভাবে বেড়ে উঠছে। ধরছে ফলও।খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমার দাওহাতুল খাইর কমপ্লেক্স পরিচালিত সোসাইটি অব সোস্যাল রিফর্ম স্কুলের আঙ্গিনায় ২০১১ সালে সোসাইটি অব সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সার্পোট কুয়েতের প্রাক্তন মহাপরিচালক আবু মুহাম্মদ আসসাওয়াদফি আল ফিকাহ...