Wednesday, June 24

Month: March 2017

২৩ রাউন্ড পর শীর্ষে বার্সেলোনা

২৩ রাউন্ড পর শীর্ষে বার্সেলোনা

খেলা
রায়হান কবিরঃ  ৬-২ গোলের বিশাল জয় দিয়ে এবারের লিগ শুরু করেছিল বার্সেলোনা। রিয়াল বেতিসের বিপক্ষে সেই জয় বার্সেলোনাকে রেখেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। কিন্তু লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আর থাকতে পারেনি বার্সা। কাল স্পোর্টিং গিজনকে ৬-১ গোলে হারিয়ে অবশেষে ২৩ রাউন্ড পর পয়েন্ট আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এল কাতালান ক্লাবটি। বার্সা এর মধ্যে যে শীর্ষে ওঠেনি, তা নয়। কিন্তু তা স্থায়ী হয়েছে কয়েক ঘণ্টার জন্য। রিয়াল মাদ্রিদ আবারও তাদের হটিয়ে দিয়েছিল। কিন্তু কাল রিয়াল হারতে হারতে লাস পালমাসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করায় আর শীর্ষে ফিরতে পারেনি। ২৫ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ৫৭, ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৬। ২৪ ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫২। রিয়াল এক ম্যাচ কম খেলেছে, এটি তাদের জন্য স্বস্তি হয়ে থাকতে পারে। কিন্তু টানা তিন ম্যাচে রিয়াল যেভাবে হোঁচট খেল, আরও একবার শঙ্কা ...
ঢাকায় আসবেন শ্রেয়া ঘোষাল

ঢাকায় আসবেন শ্রেয়া ঘোষাল

বিনোদন
রায়হান কবিরঃ  ২০১৫ সালের জুন মাসে গান শোনাতে এসেছিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। আবার তার পরিবেশনা উপভোগ করতে পারবেন ঢাকার ভক্তরা। ৩১ মার্চ ঢাকায় আসছেন তিনি। এদিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস। অক্টোপি লিমিটেডের অ্যাকাউন্ট ডিরেক্টর মিলন কুমার বিশ্বাস জানান, শ্রেয়ার পাশাপাশি এই আসরে গান করবেন বাংলাদেশের পিন্টু ঘোষ, মিফতাহ জামান, আনিকা প্রমুখ। এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান ও মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান জানান, কনসার্টের টিকেট পাওয়া যাবে হোটেল ওয়েস্টিন, মিরপুরের সাবাব, ফ্লোর সিক্স, ধানমন্ডির ক্যাফে দরবার,হাতিরঝিলের ক্যাফে জার্নাল ও ক্যাফে ইনার্সে। এ ছাড়া সহজ ডটকম, টিকিট চাই ডটকম ও হ্যালো ইভেন্টস ডটকমেও টিকিট পাওয়া যাবে। স...
রিভার্স সুইং দিয়ে ভারতকে ঘায়েল করতে চান স্টার্ক

রিভার্স সুইং দিয়ে ভারতকে ঘায়েল করতে চান স্টার্ক

খেলা
রায়হান কবিরঃ  ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্টে রিভার্স সুইং দিয়ে ভারতকে ঘায়েল করতে চান অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। আগামী শনিবার থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের আগে এমন মন্তব্যই করলেন স্টার্ক। তিনি বলেন, ‘ব্যাঙ্গালুরুর পীচ সর্ম্পকে আমার ভালো ধারণা আছে। পীচ যে রকমই হোক না কেন, রিভার্স সুই-এর কাজটাও সেখানে ঘটাতে হবে।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টিতে দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন স্টার্ক। তাই ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা অনেক বেশি তার। আর এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। তাই অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় টেস্টে ভারতকে রিভার্স সুইং দিয়ে ঘায়েল করতে মরিয়া স্টার্ক, ‘এখানে নতুন বলে খুব বেশি সুইং পাওয়া যায় না। যা করার রিভার্স সুইং দিয়েই করতে হবে। স্পিনারদের পাশাপাশি উই...
দ্বিতীয় রাউন্ডেই ফেদেরারের বিদায়

দ্বিতীয় রাউন্ডেই ফেদেরারের বিদায়

খেলা
রায়হান কবিরঃ তিনটি ম্যাচ পয়েন্টের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সুইস তারকা রজার ফেদেরার। যার ফলশ্রুতিতে রাশিয়ান বাছাই এভগেনি ডোনোস্কোয়ের কাছে দুবাই ওপেনের দ্বিতীয় রাউন্ডে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী ফেদেরার। বিশ্বের সাবেক এক নম্বর তারকা ফেদেরার দ্বিতীয় সেটে টাইব্রেকে ম্যাচ পয়েন্টে ছিলেন। এমনকি তৃতীয় সেটেও টাই ব্রেকে ৫-১ ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু বিশ্বের ১১৬ নম্বর র‌্যাঙ্কধারী তৃতীয় সেটে দারুন লড়াই করে শেষ পর্যন্ত ৩-৬, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৫) ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। শেষ আটে তার প্রতিপক্ষ ফ্রান্সের লুকাস পোলি। ম্যাচ শেষে ২৬ বছর বয়সী ডোনোস্কোয় বলেছেন, ‘আমি আজ সবাইকে অবাক করে দিয়েছি। আমি মনে করি রজারের বিপক্ষে যেই জিতুক না কেন সেই সকলকে বিস্মিত করে তুলে। আমি শুধুমাত্র এটাই বলবো এটা স্বপ্ন সত্যি হবার মতই ঘটনা। কিন্তু সাথে সাথে এটাও বলবো জেতার...
আলিয়াকে খুন করা হবে, হুমকি মহেশ ভাটকে

আলিয়াকে খুন করা হবে, হুমকি মহেশ ভাটকে

বিনোদন
রায়হান কবিরঃ ৫০ লাখ টাকা না দেওয়া হলে খুন করা হবে তার স্ত্রী সোনি রাজদানকে। একইসঙ্গে রেহাই পাবে না তার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটও। সম্প্রতি এমন একটি হুমকি ফোন আসে প্রযোজক-পরিচালক মহেশ ভাটের কাছে। মহেশ ভাটের দাবি, গত ২৬ ফেব্রুয়ারি প্রথম তার কাছে হুমকি ফোন আসে। এক ব্যক্তি নিজেকে গ্যাং লিডার হিসেবে পরিচয় দিয়ে ওই টাকা দাবি করেন। জিনিউজ এক খবরে জানায়, লখনউয়ের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দাবি করে সে। পরে মহেশ ভাটকে এসএমএস এবং হোয়াটসঅ্যাপও করা হয়। বিষয়টি যেন হালকাভাবে না নেওয়া হয়, সে বিষয়েও বলা হয় তাকে। এ বিষয়ে গতকাল বুধবার রাতে জুহু থানায় অভিযোগ দায়ের করেছেন প্রযোজক-পরিচালক। এদিকে বিষয়টি তদন্তের জন্য মুম্বাই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ...
সম্ভাবনাময়ী তরুণ মডেল তনু’র স্বপ্ন

সম্ভাবনাময়ী তরুণ মডেল তনু’র স্বপ্ন

বিনোদন, লাইফস্টাইল
স্বদেশকন্ঠ.কম: মানুষ স্বপ্ন বিলাসী। স্বপ্ন দেখতে কারো কোন মানা নেই। কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করাই কষ্টকর। অনেকেই অনেক স্বপ্ন দেখেন কিন্তু তা বাস্তব রূপে পরিণত করতে পারে না। আবার অনেকেই নিজের একান্ত প্রচেষ্টা, কাজের প্রতি ভালবাসা, সৃজনশীলতার মাধ্যমে স্বপ্ন পূরণে জয়ী হন। আজ এমনই একজন স্বপ্নময়ী মডেল এর কথা শুনব। হ্যা সেই স্বপ্নময়ী নারীটি হচ্ছে তরুণ মডেল তনু এনাম। যার স্বপ্ন একজন দক্ষ অভিনেত্রী ও মডেল হিসেবে নিজেকে সবার কাছে উপস্থাপন করা। যার শুরুটা হয় দেশের প্রথম সারির দৈনিক পত্রিকা প্রথম আলো’র নকশা ও অধূনা’তে বিশেষ ফিচারে কাজ দিয়ে। এছাড়াও ভাসাবি ম্যাগাজিন, লুক এট মি ম্যাগাজিনসহ  বিভিন্ন ফ্যাশন হাউজ এর শুট কাজ করেছেন। সম্প্রতি  জনপ্রিয় কন্ঠশিল্পী মিলন মাহমুদের নতুন গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন প্রজন্মের সম্ভাবনাময়ী মডেল তনু এনাম। গানটির কথা ও সুর কন্ঠশিল্পী মিলন মাহমুদ নিজেই...