Wednesday, June 24

Month: March 2017

পাকিস্তানের পাঁচ ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাকিস্তানের পাঁচ ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

খেলা
জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ও এ বিষয়ে তথ্য গোপন করার অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের পাঁচ ক্রিকেটার। তাদের বিরুদ্ধে তদন্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো পাকিস্তান সরকার। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দ্বিতীয় আসরের প্রথম ম্যাচের পর আরব আমিরাত থেকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হয় শারজিল খান ও খালিদ লতিফকে। জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সাময়িক নিষিদ্ধ করা হয় তাদের। এরপর নিষেধাজ্ঞা দেয়া হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদকে। এমন কি ইংল্যান্ডে থাকা এই খেলোয়াড়কে আটক করে দেশটির পুলিশ। আর সর্বশেষ গত সপ্তাহে নিষিদ্ধ হয়েছেন সাতফুটে পেসার মোহাম্মদ ইরফান ও শাহজাইব হাসান। এই পাঁচজনই খেলেছেন পাকিস্তান জাতীয় দলের হয়ে। স্পট ফিক্সিং নিয়ে জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ও তথ্য গোপন করা নিয়ে তাদের বিরুদ্ধে চলছে তদন্ত। এই তদন্ত শেষ হওয়ার আগে তারা দে...
ওবামার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায় নি এফবিআই, ট্রাম্প-রাশিয়া কানেকশনের তদন্ত চলছে

ওবামার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায় নি এফবিআই, ট্রাম্প-রাশিয়া কানেকশনের তদন্ত চলছে

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে রাজনীতির আকাশে বিশাল কালো মেঘ। যারা যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেবেন তাদের কাছে এই মেঘ অনেক বেশি ঘোলা হয়ে উঠেছে। গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান জেমস কমি ও জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) প্রধান এডমিরাল মাইক রজারসকে জিজ্ঞাসাবাদের পর এমনই মন্তব্য করেছেন কংগ্রেসের হাউজ ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেভিন নানিস। সোমবার ওই কমিটির সামনে শুনানিতে হাজির হয়ে তারা স্পষ্ট ভাষায় বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফোনে আড়ি পাতার যে অভিযোগ এনেছেন তার কোনোই প্রমাণ খুুঁজে পাওয়া যায় নি। এ ছাড়া গত বছর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল  এবং ট্রাম্পের প্রচারণা টিমের সঙ্গে রাশিয়া সরকারের দহরম মহরমের যে অভিযোগ আছে তা তদন্ত করছে এফবিআই। শুনানিতে এমনআই বলেছেন এফবিআই পরিচালক জেমস কমি। তবে ট্রাম্প প্রশাসন বলেছে, (নির্বাচনে) কিছুই পরি...
দামেস্কে আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই

দামেস্কে আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই

আন্তর্জাতিক
সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে রোববার। অকস্মাৎ বিদ্রোহীরা রাজধানীর পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করে। খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের বাসভবনে বোমা হামলা হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র বা সিরিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। রাস্তায় রাস্তায় চলছিল লড়াই। অব্যাহতভাবে গোলা ছোড়া হচ্ছিল। শহরের বিভিন্ন এলাকায় আঁততায়ীদের গুলি বর্ষণের খবর পাওয়া যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ও আল জাজিরা। এতে কি পরিমাণ প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। সিএনএন লিখেছে, সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো রোববার অতর্কিতে দামেস্কের পূর্ব দিক দিয়ে সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এমন তথ্য দিয়েছে সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস অ্যান্ড সিরিয়ান (এসওএইচআর)। এ সংগঠনের পরিচালক রামি আবদেল রহমান ...
‘সুষ্ঠু নির্বাচনের দাবি বানচাল করতেই জঙ্গি ইস্যু সৃষ্টি’

‘সুষ্ঠু নির্বাচনের দাবি বানচাল করতেই জঙ্গি ইস্যু সৃষ্টি’

আন্তর্জাতিক
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি বানচাল করতেই জঙ্গিদের তৎপরতার ইস্যু সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি দাবি করেছেন, সরকার চায় না দেশ থেকে জঙ্গিবাদ দূর হোক। মঙ্গলবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘জঙ্গীবাদ জাতীয় নির্বাচনের অন্তরায়’ বক্তব্যকে উদ্ধৃত করে রিজভী বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্যে এটা স্পষ্ট যে, জঙ্গি হামলার বেনিফিসিয়ারি কারা? কারা জঙ্গিবাদকে জিইয়ে রেখে দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখেছে? এ বিষয়টি জনগণের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ইস্যুতে রিজভী বলেন, আপনারা দেশের মানুষকে অন্ধকারে রেখে গোপনে দেশবিরোধী চুক্তি করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে কুণ্ঠাবোধ করছেন না। কারণ দেশবিরোধী চুক্তি গোপনেই সম্পন্ন করত...
পর্তুগালের বর্ষসেরা রোনালদো

পর্তুগালের বর্ষসেরা রোনালদো

খেলা
এবার পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ক্রিস্টিয়ানো রোনলদো। গত বছরটা দুর্দান্ত কেটেছে রিয়াল মাদ্রিদের এ তারকা খেলেয়োড়ের। ক্লাবকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতানোর পর দেশকে জেতান ইউরো কাপের শিরোপা। ইউরোপ সেরা ফুটবল লড়াইয়ে সেটা ছিল পর্তুগালের প্রথম শিরোপা। এতে রোনালদো নিজেই বছরটিকে ক্যারিয়ারের সেরা বলে অভিহিত করেন। এতে ফ্রান্সের ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা- দু’টি পুরস্কারই জেতেন রোনালদো। আর এবার পর্তুগালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি। এক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্লাব সতীর্থ পেপে ও স্পোর্টিং লিসবনের গোলরক্ষক রুই প্যাট্রিসিও। এছাড়া বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের ২১ বছর বয়সী মিডফিল্ডার রেনাটো সানচেজ। আর ইউরো কাপ জেতানো ফারনানদো সান্তোস পেয়েছেন বর্ষসেরা কোচের পুরস্কার। ২০০৬ সাল থেকে এই পুরস্কার দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ১৩ বছরে...
মমর স্বামী শোয়েব খুন!

মমর স্বামী শোয়েব খুন!

বিনোদন
জাকিয়া বারী মম ও শোয়েবের সংসার ভালোই চলছিলো। তাদেরকে দেখলে যে কারোরই হিংসা হতো। কারণ তারা খুব সুখী এক দম্পতি, যাদের কোনো অভাব নেই। কিন্তু কিছুদিনের মধ্যেই শোয়েব তার ব্যবসায় একটা বড় ধরনের লোকসানে পড়ে যায়। কোনোভাবে সে নিজেকে সামলে উঠতে পারে না, আর ঠিক সেই মূহুর্তে ব্যাংক ম্যানেজার ব্যাংকের ঋণ পরিশোধের জন্য চাপ দিলে শোয়েব তার পরিচিত ব্যাবসায়ী আব্বাসের কাছ থেকে বেশ বড় অঙ্কের টাকা ধার নেয়। ব্যাবসায়ী আব্বাস তাকে ঋণ পরিশোধের সময় বেধে দেয়। আর জানিয়ে দেয় এই সময়ের মধ্যে সব টাকা ফেরত না দিলে সে অন্য পথ অবলম্বন করবে। এসব সমস্যার কথা শোয়েব মমকেও বলতে পারে না। এই সমস্যার মধ্যেই শোয়েব ও মম পালন করে তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। পরের দিন দুপুরে শোয়েব যখন অফিসের কাজ নিয়ে ব্যস্ত ঠিক তখনই মমর মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসলে সে রিসিভ করে। এরপর কাহিনির ধারাবাহিকতায় শোয়েব খুন হয়। শোয়েবের খুনের মামলা সি.আ...
মুমিনুল অধিনায়ক, সহ-অধিনায়ক নাসির

মুমিনুল অধিনায়ক, সহ-অধিনায়ক নাসির

খেলা
ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক মুমিনুল হক সহকারী করা হয়েছে নাসির হোসেনকে। বহুল আলোচিত ৮ দলের ইমার্জিং এশিয়া কাপ শুরু হবে ২৭ মার্চ থেকে। বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে খেলবে এশিয়ার টেস্ট খেলুড়ে চার দলÑ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে আফগানিস্তান, মালয়েশিয়া, হংকং ও নেপাল। অবশ্য টেস্ট খেলুড়ে চার দলের অনূর্ধ্ব-২৩ দল খেলবে। এছাড়া এশিয়ার বাকি চারটির জাতীয় দল খেলবে। বাংলাদেশের ১৫ সদস্যের দলে আছেন একদিনের ম্যাচে জাতীয় দলে খেলা চার খেলোয়াড়- মুমিনুল হক, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু। ৫০ ওভার ম্যাচের এ টুর্নামেন্টের জন্য দলে নেয়া হয়েছে টেস্ট দলে খেলা মেহেদি হাসান মিরাজকে। অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়কের সঙ্গে আছেন নাজমুল হাসান শান্ত ও মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া যুব দলের...
‘সেক্সি’ শব্দে আপত্তি

‘সেক্সি’ শব্দে আপত্তি

বিনোদন
প্রতিদিন কর্মস্থলে নারীদের হেনস্তা নিয়ে বলিউড অভিনেত্রী টুইঙ্কাল খান্নার সম্প্রতি একটি কলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তহেলকার তরুণ তেজপাল, দ্য ভাইরাল ফিভারের অরুণাভ কুমারের উদাহরণ টেনে বেশ প্রতিবাদের সুরেই তিনি কলামটি লেখেন। কর্মস্থলে বস থেকে শুরু করে সহকর্মীরাও নারীদের নানাভাবে উত্ত্যক্ত করে। কর্মস্থলে হেনস্তার এমন দৃষ্টান্ত মাঝেমধ্যেই প্রকাশ্যে চলে আসে। টুইঙ্কাল সেসব পুরুষকে উদ্দেশ্য করেই প্রতিবেদনটি লিখেছেন। তিনি লেখেন, কর্মস্থলে নারীদের উদ্দেশ্য করে ‘সেক্সি’ শব্দটি অনেক পুরুষই ব্যবহার করেন। এতে আমার আপত্তি রয়েছে। বলতে গেলে পুরো নারী সমাজেরই আপত্তি রয়েছে। তাই আমি লেখার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি এ বিষয়ে। টুইঙ্কেল আরো লেখেন, কর্মস্থলে এক জন নারীকে ‘সেক্সি’ বলার অর্থ হলো তার সমস্ত লড়াইটকে খাটো করা। এই শব্দ কর্মস্থলে ব্যবহার মোটেই কাম্য নয়। কর্মস্থলে নারীদের হেনস্তা নিয়ে তার লেখা কলাম...
বাসে উঠাও যেন লড়াই

বাসে উঠাও যেন লড়াই

আন্তর্জাতিক
যানজট ও পরিবহন সংকটে নগরীতে পথ চলাই দায়। গাড়ি না পাওয়ায় বিড়ম্বনার শিকার হতে হয় যাত্রীদের। নারী যাত্রীদের তো সংগ্রামের শেষ নেই। পদে পদে হয়রানির শিকার হতে হয়। এর সঙ্গে রয়েছে পথেঘাটে নিরাপত্তাহীনতা। সকাল থেকে শুরু করে রাতে বাসায় ফেরা পর্যন্ত পদে পদে নিগ্রহের শিকার হতে হয় কর্মজীবী নারীদের। শিক্ষার্থীদেরও একই অবস্থা। বৃহস্পতিবার কাওরান বাজার আন্ডারপাসের সামনে গাড়ির জন্য প্রায় ১ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন নূরজাহান বেগম। যে বাসেই উঠতে যান হেলপার বলেন, ‘মহিলা সিট খালি নাই, উঠোন যাইবো না।’ পুরুষ যাত্রীরা বাদুড়ঝোলা হয়ে উঠলেও সেটা পারেন না তিনি। সিটিং সার্ভিসেও সিট খালি না থাকায় জায়গা হয় না। জানতে চাইলে আক্ষেপের সঙ্গে তিনি বলেন, বাসা খিলগাঁওয়ে। অফিস পান্থপথে। তাই প্রতিদিন সকাল বিকাল আসা যাওয়া করতে হয়। অফিস শেষে প্রায় প্রতিদিনই অন্তত দেড়ঘণ্টা চেষ্টার পর কোনো গাড়িতে উঠতে পারি। অফিসে আসার সময়ও এমন কষ্ট করে আসত...
কাজলকে পাওয়া যাবে মুঠোফোনে

কাজলকে পাওয়া যাবে মুঠোফোনে

বিনোদন
এবার নিজের মোবাইল অ্যাপস চালু করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। এ অ্যাপসের মাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে সব তথ্য জানতে পারবেন ভক্তরা। অ্যাপসটির ডিজাইন করেছে নিউইয়র্কভিত্তিক কোম্পানি এসকেইপএক্স। কাজল গণমাধ্যমকে বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমার ভক্তরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার মাধ্যমে আমার সঙ্গে তারা সরাসরি কথাও বলতে পারবেন। আমি কোনো চলচ্চিত্রে কাজ করলে সে বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলতে পারব। এ ছাড়াও আমার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলতে পারব। কাজলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিজেদের খুব বেশি জাহির করা এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনের মধ্যে সীমারেখা না রাখাটা তারকাদের জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। তবে নতুন অ্যাপসটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর চেয়ে আরো বেশি ইন্টারেক্টিভ।...