ঈদ আয়োজনে সিলভার রেইন বাংলাদেশ ফ্যাশন (ভিডিও সহ)
সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪ ডটকম: ঈদের উৎসবকে রঙিন ও আনন্দমুখর করে তুলতে প্রয়োজন নতুন পোশাকের। ইতোমধ্যে মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। সবাই বিশেষ করে তরুণীদের লেটেস্ট ফ্যাশন অনুযায়ী পোশাক কেনার প্রবণতা দেখা গেছে। তরুনীদের কথা মাথায় রেখে নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে এসেছে “সিলভার রেইন বাংলাদেশ” । প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইন। একটির সঙ্গে অন্যটির মিল নেই।
সম্প্রতি রাজধানির এলিফেন্ট রোডে জহির এসি মার্কেটে স্বনামধন্য প্রতিষ্ঠিত ফ্যাশন হাউজ “সিলভার রেইন বাংলাদেশ” এর এলিফেন্ট রোড শাখার শুভ উদ্ধোধন করা হয়। মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্ধোধন করা হয়। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সিটি দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান খান, এলিফেন্ট রোড দোকান মালিক সমিতির জয়েন সেক্রেটারি সহ বিশিষ্ট নেতাবৃন্দ ও সিলভার রেইন বাংলাদেশের কর্ণধার মোহাম্মদ সামসুজ্জামান খা...









