খালেদাকে নিয়ে বেবী নাজনীনের গান ‘মাকে ফিরিয়ে দাও’
খালেদাকে নিয়ে বেবী-
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লেখা গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনাতনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ গান পরিবেশ করেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় সভাপতির বক্তব্যের আগে সঞ্চালক মাইকে ঘোষণা করেন, ‘এখন ভিন্নধর্মী এক গান নিয়ে আসছেন বেবী নাজনীন।
তখন সভাস্থল পিনপতন নীরবতা। এর মধ্যে বেবী নাজনীনের কণ্ঠে ভেসে আসে ‘আপোষহীন নেত্রী, আপেষহীন মা, বাংলাদেশের গণতন্ত্রের মাকে ফিরিয়ে দাও, ওমা…’
পরে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা ঐক্যবদ্ধ ও শক্তিশালী আছি।
নেত্রীর নির্দেশে ধৈর্যের সঙ্গে আমরা পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছি। ’তিনি বলেন, ‘আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যদিয়ে নেত্র...









