দেখুন হার্ড অপারেশন কিভাবে করে । যারা ভয় পান দয়া করে তারা ভুলেও দেখবেন না ।
দেখুন হার্ড অপারেশন কিভাবে করে । যারা ভয় পান দয়া করে তারা ভুলেও দেখবেন না ।
সামর্থ্যেই পিছিয়ে বাংলাদেশ
একই যাত্রায় ভিন্ন ফলের প্রবাদ রয়েছে বাংলায়। কিন্তু ভিন্ন যাত্রায়ও তো একই ফল হতে পারে। বাংলাদেশ ক্রিকেটে এখন যা হচ্ছে আর কি!
শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ ফাইনালে ধীরগতির উইকেটে খেলে বাংলাদেশ। ঢাকা টেস্টে ছিল টার্নিং আয়তক্ষেত্র। কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ব্যাটিংবান্ধব ২২ গজ। তিন রকমের উইকেট কিন্তু ফল একই রকম। বাংলাদেশের আত্মসমর্পণ। উইকেট নিয়ে কচকচানি বাদ দিয়ে তাহলে সত্যটা স্বীকার করে নেওয়াই শ্রেয়—সামর্থ্যের দিক দিয়েই শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ।
মাহমুদ উল্লাহ তা অস্বীকার করেননি। কাল লঙ্কানদের কাছে টি-টোয়েন্টিতে হারের পর ময়দানে পরাজিত সেনাপতির মতোই শোনায় তাঁর কণ্ঠ, ‘যদি ফল চিন্তা করেন, তাহলে তো অবশ্যই কিছুটা হলেও পিছিয়ে আছি।’
এই পিছিয়ে থাকাটা কাল যে এ...









