বারবার যে কারণে ঠকেছেন প্রভা, জানালেন নিজ মুখেই…
বারবার যে কারণে ঠকেছেন প্রভা
- অভিনয় ও মডেলিংয়ে সাদিয়া জাহান প্রভা যুক্ত আছেন এক যুগ ধরে। কাজ করেছেন খণ্ড নাটক, ধারাবাহিক নাটক আর বিজ্ঞাপনচিত্রে।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মনপুরা’ ছবিতে অভিনয় করার কথা থাকলেও শেষ মুহূর্তে বাধা দেন বাবা নাজমুজ জামান। এরপর নাটক নিয়েই ব্যস্ত তিনি।
গত কয়েক বছরে আরও কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য বিভিন্ন পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। কারও গল্প নাকি মুগ্ধ করতে পারেনি প্রভাকে।
এবার অঞ্জন আইচের ‘রূপবতী’ ছবির গল্প তাকে মুগ্ধ করেছে। বড় পর্দায় অভিনয় করবেন প্রভা। গতকাল শুক্রবার রাতে কথা বলেন তিনি।
কঠিন সময়টা কীভাবে কাটিয়েছেন? এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, আমার ভাই, বাবা-মা আমাকে সময় দিয়েছেন। ফোনে কিছু বন্ধু আমাকে সাপোর্ট করেছে।
বন্ধুদের মধ্যে আত্মী সবচেয়ে বেশি মানসিকভাবে সাপোর্ট করেছে।
প্রচুর সময় দিয়েছে। আমার মনে আছে, শুধু আমার জন্য আত্মী সেমিস্টার ড্রপ দিয়ে...









