Wednesday, June 24

Month: September 2018

পরকীয়া অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্টের রায়

পরকীয়া অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্টের রায়

আন্তর্জাতিক
ভারতে এখন থেকে পরকীয়া অপরাধ হিসেবে বিবেচিত হবে না। এমন রায়ই দিলেন ভারতের সর্বোচ্চ আদালত। প্রায় ১৫৮ বছরের পুরনো আইনকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। রায়ে বলা হয়েছে, পরকীয়া (অডাল্টি) ডিভোর্সের একটি বড় কারণ হতে পারে, তা নিয়ে সংশয় নেই। তবে এটা কোনোভাবেই অপরাধ নয়। প্রধান বিচারপতি বলেন, যে আইন ব্যক্তিস্বাধীনতা ও নারীদের সমানাধিকারের দাবিকে কোনোভাবে ক্ষুণ্ণ করে, তা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। পাঁচ বিচারপতির বেঞ্চে ছিলেন আর এফ নিরিমন, এ এম খানউইলকর, ডি ওয়াই চন্দ্রচূড় ও ইন্দু মালহোত্রা। আদালতে প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, যদি কোনো পুরুষ কোনো বিবাহিত নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। তিনি আরও জানান, যে সব আইন ব্যক্তিগত মর্যাদায় আঘাত করে, নারীদের সম...
শেবাগের মুখে বাংলাদেশের ৫ ‘এম’ এর প্রশংসা

শেবাগের মুখে বাংলাদেশের ৫ ‘এম’ এর প্রশংসা

খেলা
এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। ইনজুরি নিয়ে খেলছেন মুশফিকুর রহীম এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিব আল হাসান নেই, নেই তামিম ইকবাল। এমন একটি দল নিয়েই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল টাইগাররা। ফাইনালে তাদের সঙ্গী ভারত। দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর পাশাপাশি তৃতীয়বারের মতো প্রতিযোগিতাটির ফাইনাল ম্যাচে খেলার যোগ্যতা অর্জনের পর বাংলাদেশের বন্দনায় মেতেছে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা। তারকা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানবিহীন বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক সাবে...
বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়: রুহুল কবির রিজভী

বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়: রুহুল কবির রিজভী

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চায়। কিন্তু আওয়ামী লীগের নেতাদের বক্তব্য সংঘাত সৃষ্টির ইঙ্গিত৷ তাদের বক্তব্য গুণ্ডাসুলভ। তারা সংঘাতকে উস্কে দিচ্ছে। আমরা তাদেরকে এসব বক্তব্য থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সুষ্ঠু নির্বাচনের বক্তব্যের সমালোচনা করে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে বিষ। ভোটারবিহীন এই সরকার গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে। প্রতিহিংসা চরিতার্থ করতেই হীন উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে জড়ানোর মাস্টারপ্ল্যান তৈরি করছে এই অবৈধ সরকার। আওয়ামী লীগ দেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, আশা করি ২৯ তারিখ সমাবেশের অনুমতি পা...
সংশোধন আমাকে মানুষের মনে জায়গা করে দিয়েছে

সংশোধন আমাকে মানুষের মনে জায়গা করে দিয়েছে

বিনোদন
বিনোদন প্রতিবেদকঃ বর্তামান সময়ের অতিপরিচিত মুখ অভিনেতা রাসেল মিয়া বলেন সমাজের জন্য কাজ করতে গিয়ে সংশোধন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ভক্তদের মনে আমার জন্য জায়গা করে দিয়েছে আমি কৃতজ্ঞ !ইউটিউবে জধংবষ সরধ লিখলেই স্কিনে মুহূর্তেই ভেসে আসেন অভিনেতা রাসেল মিয়া! ৮২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে তাঁর,ইতি মধ্যে সংশোধনের ৮২টি পর্বের মধ্যে অধিকাংশ পর্বই ভিউয়ারে বিভিন্ন ফেসবুকে,লাইক পেইজে কোটি ছাড়িয়ে রয়েছে!সামাজিক উন্নয়নের দায়বদ্ধতা থেকেই সকলকে সংশোধন দেখার এবং প্রচার করার অনুরোধ জানান রাসেল মিয়া!সেইসাথে তিনি এও বলেন সংশোধন চলচ্চিত্র ধারাবাহিক চলবে ইনশাল্লাহ...
একজন বড় শিল্পী হতে চাই নুসরাত লিয়া

একজন বড় শিল্পী হতে চাই নুসরাত লিয়া

বিনোদন
মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ আপনাদের কাছে তুলে ধরবো অভিনেতা নুসরাত লিয়ার কথা। কথা হয় এই অভিনেতার। বিস্তারিত শুনুন নিজের মুখে। ●কবে থেকে মিডিয়ায় কাজ করছেন? প্রথম কাজ কোনটা? >> ২০১৫ সাল থেকে , প্রথম কাজ হল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক " ইচ্ছা পূরণ " ●কি কি কাজ করেছেন? >> বর্তমান আমি ভালোবাসার মানে কি ? ও অচিনপুর নামে দুটো মিউজিক্যাল ফিল্ম করেছি। ● বড় পর্দার কোন খবর ? > এখনো বড় পর্দার জন্য তৈরী হয়নি। ● পড়াশোনা? >> আমি ইডেন কলেজে ইংলিশে অনার্স করছি। ● গ্রামের বাড়ি ? >> আমার গ্রামের বাড়ি ঢাকায়। ● অভিনয় নিয়ে আপনার ভাবনা কি? >> একজন বড় শিল্পী হতে চাই। ● প্রত্যাশিত পরিমানে কাজ ও পারিশ্রমিক পান কিনা। >> হ্যা পাই। ● কোনো ক্ষোভ বা কষ্ট? > অনেকসময় অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কাজ পাই না নেগেটিভ কিছু বিষয়ের কার...
অনুমোদন পেলো কাজিপুর ৩নং গান্ধাইল ইউনিয়ন   ছাত্রলীগ পুর্নঙ্গ কমিটি

অনুমোদন পেলো কাজিপুর ৩নং গান্ধাইল ইউনিয়ন ছাত্রলীগ পুর্নঙ্গ কমিটি

পড়ালেখা
কাজিপুর উপজেলার ৩নং গান্ধাইল ইউনিয়ন ছাত্রলীগের পুর্নঙ্গ কমিটির অনুমোদন পেলো, শাহাদাত হোসেন শিপলু,সভাপতি ও মোঃলিখন মিয়াকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি অনুমোদন পেলো
১ অক্টোবর থেকে নম্বর ঠিক রেখে অপারেটর বদলানো যাবে

১ অক্টোবর থেকে নম্বর ঠিক রেখে অপারেটর বদলানো যাবে

এক্সক্লুসিভ
ম্বর ঠিক রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। তবে এমএনপি সেবা নিতে ৩০ টাকা ফি নির্ধারিত করা হলেও তা পরিবর্তন করে ৫০ টাকা করা হয়েছে। এমএনপি সেবার লাইসেন্স পাওয়া ইনফোজিলিয়ন বিডি-টেলিটেকের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন সাংবাদিকদের বলেন, আগামী ১ অক্টোবর থেকে এমএনপি সেবা দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১ অক্টোবর রাত থেকেই এ সিস্টেমটি শুরু হবে। বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে ঘোষণার মাধ্যমে এ সেবা শুরু করা হবে বলে জানান তিনি। মাবরুর বলেন, যে অপারেটরে গ্রাহক যেতে চায় সে অপারেটরকে ফি দিয়ে আবেদন করবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে। গত নভেম্বরে এমএনপি সেবার লাইসেন্স পায় বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক।...
কোটা বাতিলের প্রস্তাব আগামী মন্ত্রিসভায় বৈঠকে উঠবে

কোটা বাতিলের প্রস্তাব আগামী মন্ত্রিসভায় বৈঠকে উঠবে

জাতীয়, বাংলাদেশ
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে সচিব কমিটি যে সুপারিশ করেছে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এ সংক্রান্ত প্রস্তাব আগামী মন্ত্রিসভায় উঠবে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানালেন কোটা পর্যালোচনা কমিটির মুখপাত্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিধি) আবুল কাশেম মো. মহিউদ্দিন। আজ (বুধবার)সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। মহিউদ্দিন বলেন, কোটা নিয়ে কমিটির দেয়া সুপারিশ প্রধানন্ত্রীর কার্যালয় থেকে আমাদের কাছে এসেছে। মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য আমরা সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েও দিয়েছি। আশা করছি আগামী মন্ত্রিসভা বৈঠকে সেটি অনুমোদনের জন্য উঠবে। তিনি বলেন, আমরা শুধুমাত্র সুপারিশটাই মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য পাঠিয়েছি। সেখানে নতুন করে কিছু যুক্ত করা হয়নি। এখন...
দিল্লিতে ভবন ধসে ৪ শিশুসহ নিহত ৫

দিল্লিতে ভবন ধসে ৪ শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক
দিল্লিতে ভবন ধসে অন্তত শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবারের ওই দুর্ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। দিল্লির অশোক বিহার এলাকায় তিনতলা ভবন ধসে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, আহতদের দ্রুত দ্বীপ চাঁদ বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশুও রয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, ধ্বংসাবশেষের ভেতর অনেকেই আটকা পড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের ছয়জন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। জাতীয় দূর্যোগ মোকাবিলা বাহিনীর একজন মুখপাত্র জানান, উদ্ধার অভিযান চালানোর জন্য ঘটনাস্থলে তাদের দুটি দলকে পাঠানো হয়েছে।...
স্বল্প আয়ের মাঝে টাকা জমানোর উপায়

স্বল্প আয়ের মাঝে টাকা জমানোর উপায়

লাইফস্টাইল
বেতন পাওয়ার পর প্রথম কয়েকটা দিন ঠিকঠাক চলে, পারিবারিক খরচ, ব্যক্তিগত খরচ, কেনাকাটা সহ নানা খরচে মাস শেষে পকেটে টান পড়ে অনেকেরই। যদিও খরচ সামলে সঞ্চয়ের দিকে পাল্লা ভারী করতে সাবাই চায়। তবে আধুনিক জীবনযাত্রা ও বাজারদরের সঙ্গে পাল্লা দিয়ে টাকা জমানো আর হয়েই ওঠে না। মাসের মাঝে এসেই কাটছাঁট করতে হয় খরচ। তবে কিছু কৌশল ও হিসাব মাথায় রাখলে এই সমস্যা কাটিয়ে তোলা সম্ভব। জেনে নিন সে সব উপায় আর বাজেট তৈরি করুন সে ভাবেই- আজকাল বেশ কিছু অ্যাপ পাওয়া যায়, যেখানে সারা মাসের আয়-ব্যয়ের হিসাব করে নেওয়া খুবই সহজ। এমনকি, আগে থেকে দিয়ে রাখা হিসাব থেকে কোনও কারণে বেশি খরচ হলে সেই খবর অ্যাপই জানান দেবে আপনাকে। তেমন একটা অ্যাপ নামিয়ে নিন প্লে স্টোর থেকে। মাসের শুরুতেই একটা হিসাবের খাতা করুন। সেখানে লিখে রাখুন মাসের শুরুতেই কোথায় কত খরচ, তার হিসাব। সেই হিসাব বদলালেও তাও লিখুন খাতায়। প্রতিদিনই আপডেট করুন সেই ত...