Wednesday, June 24

Month: September 2018

শিশুর নৈতিকতা গঠনে পারিবারিক শিক্ষা ও পর্দা অনুশীলনের গুরুত্ব- পর্ব- ০২

শিশুর নৈতিকতা গঠনে পারিবারিক শিক্ষা ও পর্দা অনুশীলনের গুরুত্ব- পর্ব- ০২

ইসলাম
তিন. সদুপদেশ প্রদান: মাতাপিতার সদুপদেশ সন্তানের জীবনপথের পাথেয় ও অন্ধকারে আলোকরশ্মি। তা নিষ্পাপ শিশুর উর্বর হৃদয়ে তা অঙ্কিত হয়ে থাকে সারাজীবন। জীবনের গতিপথ নির্ধারণের ক্ষেত্রে এগুলোই তাকে দেয় সঠিক নির্দেশনা। ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, “আমি একদা রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেছনে আরোহণ করেছিলাম। তিনি বললেন, হে বালক, আমি তোমাকে কিছু (মুল্যবান) কথা শিক্ষা দেব: * তুমি আল্লাহ তা‘আলার হক আদায়ের ব্যাপারে যত্নশীল হও, তাহলে আল্লাহ তা‘আলা তোমাকে দুনিয়া ও আখিরাতের অনিষ্ট থেকে হিফাযত করবেন। * যখন কিছু প্রার্থনা করবে, আল্লাহর কাছেই করবে। * যখন সাহায্যের আবেদন করবে, তখন একমাত্র আল্লাহর কাছেই করবে। * জেনে রাখ, যদি গোটা জাতি তোমার কোনো উপকার করতে চায়, তাহলে তারা ততটুকুই করতে পারবে, যতটুকু আল্লাহ তা‘আলা তোমার জন্য বরাদ্দ করেছেন। আর তারা যদি তোমা...
আগুনে পুড়ে ছাই পুরো বাড়ি, অক্ষত শুধু কোরআন শরিফ

আগুনে পুড়ে ছাই পুরো বাড়ি, অক্ষত শুধু কোরআন শরিফ

ইসলাম
বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বাদুরতলা গ্রামে বুধবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরিফ। বুধবার ওই গ্রামের মৃত আব্দুল মজিদ শিকদারের ছেলে নজরুল ইসলাম শিকদারের বাড়িতে রাত ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্না করার সময় বাড়ির পুরনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সম্পূর্ণ বসতঘরসহ নগদ ২ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার, দলিল পত্র, শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ঘণ্টাব্যাপী আগুনে পুরো বাড়ি ছাই হয়ে যায়। যাতায়াতের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস সেখানে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকল্প ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টার আগেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে য়ায়। বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ ...
দুই বছরের মধ্যে যানজটমুক্ত নিরাপদ সড়ক উপহার দেওয়া হবে-সাঈদ খোকন

দুই বছরের মধ্যে যানজটমুক্ত নিরাপদ সড়ক উপহার দেওয়া হবে-সাঈদ খোকন

বাংলাদেশ
আগামী দুই বছরের মধ্যে নগরবাসীকে যানজটমুক্ত নিরাপদ সড়ক উপহার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ নগর ভবনে মেয়রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত গণ-পরিবহণে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আলোচনার মাধ্যমে তার নির্দেশনা অনুযায়ী এ কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে উল্লেখ করে সাঈদ খোকন বলেন, কমিটির প্রধান কাজ হবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্যে রুট রেশনালাইজ করে শহরের বাসগুলো নির্দিষ্ট কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে চলাচলের ব্যবস্থা করা। তিনি বলেন, যানজটমুক্ত সড়ক উপহার দেয়ার পাশাপাশি বায়ু দূষণ রোধকল্পে কিভাবে পরিবেশ সম্মত বাস পরিচালনা করা যায়, তা নিয়েও কাজ করবে এ কমিটি। তিনি রাজধানীবাসীকে তাদের ওপর আস্থা রাখার আহবান জানান। ...
গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন

গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন

ক্রাইম, বাংলাদেশ
ফেনীর দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহেদা খাতুন (২০) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, দুই বছর আগে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেলের (২৮) সঙ্গে জাহেদা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহেল যৌতুকের জন্য জাহেদাকে নির্যাতন করত। জাহেদার মা রেহানা আক্তার জানান, জাহেদার স্বামী যৌতুকের জন্য নির্যাতন করতো। এজন্য জাহেদাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। তার স্বামীর বিরুদ্ধে মামলা করা হবে। জাহেদার বাবা মো. সাহাব উদ্দিন জানান, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সেনবাগ থেকে একজন মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে পরীক্ষা করে দেখি, ত...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন!

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে 'হস্তক্ষেপ' করার চেষ্টা করছে চীন।এমনটাই অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে গতকাল বুধবার এ কথা বলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা (চীন) চায় না, আমি বা আমরা জয়লাভ করি। কারণ আমিই প্রথম প্রেসিডেন্ট হিসেবে চীনের বাণিজ্য নিয়ে কঠোর হয়েছি। তিনি বলেন, নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে মার্কিন প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে চীন, এটা আমরা জানতে পেরেছি। এদিকে, ট্রাম্পের এই অভিযোগ নাকচ করে দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, চীন সব সময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলছে। এটাই চীনের পররাষ্ট্রনীতির ঐতিহ্য। প্রসঙ্গত, এর আগে রাশিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ উঠে।...
প্রতিদিন মাত্র ১টি এলাচ খাওয়ার উপকারিতা

প্রতিদিন মাত্র ১টি এলাচ খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল
বার খেতে বসলে মুখে এলাচ চলে গেলে মুখের স্বাদটাই মাটি হয়ে যায় অনেকের। ম নে মনে ভাবতে থাকেন এলাচ খাবারে না দিলেই কি নয়? কিন্তু সত্যিই এই এলাচ রান্নাতে না ব্যবহার করলেই নয়। কারণ রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানো এলাচের অন্যতম কাজ। কিন্তু আপনি জানেন কি রান্না ছাড়াও আপনি এলাচ খেলে তা আপনার ১০ টি শারীরিক সমস্যা দূরে রাখবে? অনেকেই হয়তো বিষয়টি জানেন না। কিন্তু প্রতিদিন মাত্র ১ টি এলাচ খাওয়ার ফলে নানা রকম সমস্যার সমাধান পাবেন। আসুন জেনে নেওয়া যাক এলাচের উপকারী গুণ সম্পর্কে : এলাচ এবং আদা সমগোত্রীয়। আদার মতোই পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে এলাচ অনেক কার্যকরী। বুক জ্বালাপোড়া, বমি ভাব, পেট ফাঁপা, অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে এলাচ মুখে দিন। দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের জুড়ি নেই। এলাচের ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কারে সহায়তা করে। রক্তনালীতে রক্ত ...
ইসলাম পরিপন্থী বলে ভাসমান স্ট্যাচু ভেঙ্গে দিল মালদ্বীপ

ইসলাম পরিপন্থী বলে ভাসমান স্ট্যাচু ভেঙ্গে দিল মালদ্বীপ

ইসলাম
বেশ কয়েকটি ভাসমান স্ট্যাচু ভেঙ্গে দিয়েছে মালদ্বীপের সরকার। ইসলাম পরিপন্থী হওয়ায় এই স্ট্যাচুগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, গত জুলাইয়ে অর্ধডুবন্ত এই শৈল্পিক কর্মগুলো উন্মোচিত হয়। ব্রিটিশ শিল্পী ও ডুবুরি জসন ডো কেরস টাইলর সেগুলো তৈরী করেন।স্ট্যাটুগুলোর কিছু মানুষের আকৃতি, কিছু উদ্ভিদ এবং কিছু সামুদ্রিক প্রাণীর। মালদ্বীপের আদালত জানিয়েছে, মূর্তি ভেঙ্গে না দেয়া ইসলামী ঐক্য, শান্তি এবং রাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি। ইসলামী শরিয়ার নির্দেশনা বাস্তবায়নের জন্য সেগুলো দূর করা জরুরী। এদিকে নির্মাতা টাইলর জানান, এই সংবাদ শুনে তিনি ব্যথিত হয়েছেন। পরিবেশ এবং মানুষের সাথে সেতুবন্ধন ছিল স্ট্যাচুগুলো।...
মিমির প্রেমে অঙ্কুশ?

মিমির প্রেমে অঙ্কুশ?

বিনোদন
টালিউডের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ ও মিমি চক্রবর্তী। জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তারা। সিনেমাগুলো দর্শকমহলে প্রশংসিত হয়। মিমি-অঙ্কুশের মধ্যে এক অন্যরকম রসায়ন খুঁজে পান তাদের ভক্তরা। এদিকে টেলি-অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের প্রেম। এটা অনেকেরই জানা। আর রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম বিচ্ছেদের পর একাই আছেন মিমি। সম্প্রতি এই দুই তারকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। ঐন্দ্রিলাকে ছেড়ে নাকি মিমির প্রেমে মজেছেন অঙ্কুশ। প্রেমের কথা শুনেই হেসে উঠলেন অঙ্কুশ-মিমি। কলকাতার আনন্দবাজারকে মিমি বলেন, ‘অঙ্কুশ আর আমি একসঙ্গে থাকি। সকালে উঠে আমায় না দেখলে ওর চলেই না!’ অঙ্কুশের ভাষ্য, আমাকে সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে দিয়েছে কিন্তু! মিমি বলেন, ‘আমার জন্য বাড়ি তৈরি করেছে অঙ্কুশ। গ্যাংটকে।’ অঙ্কুশ বুঝিয়ে দেন, ‘আসলে ওকে ঠাণ্ডা জায়গায় রাখতে হবে। মাথা গরম তো।’ এবারের পুজোতে কলকাতায় মুক্তি পাচ্ছে এই...
গ্রামীণফোনের ‘চাইল্ড অনলাইন সেইফটি’ কর্মসূচি শুরু

গ্রামীণফোনের ‘চাইল্ড অনলাইন সেইফটি’ কর্মসূচি শুরু

বাংলাদেশ
চার লাখ শিশুর ক্ষমতায়নে গ্রামীণফোন, টেলিনর গ্রুপ এবং ইউনিসেফ চালু করেছে চাইল্ড অনলাইন সেফটি কর্মসূচী। চলতি বছরের জুনে স্বাক্ষরিত চুক্তির আওতায় শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছে গ্রামীণফোন, টেলিনর গ্রুপ ও ইউনিসেফ। ‘বি স্মার্ট, ইউজ হার্ট’, শীর্ষক এই উদ্যোগের আজ আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিখ্যাত শিক্ষাবিদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি প্রফেসর আবদুল্লাহ আবু সাইয়ীদ, প্রখ্যাত লেখক ও সাংবাদিক আনিসুল হক, গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার, গ্রামীণফোনের সিসিএও মাহমুদ হোসেন এবং টেলিনর গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও সাসটেইনেবিলিটি অ্যান্ড চাইল্ড অনলাইন সেফটি স্পেশালিস্ট ওলা য়ো তান্দ্রে। ১১ থেকে ১৬ বছরের চার লাখ শিশু ক...
শেখ হাসিনা ফের ক্ষমতায় আসবে, দৃঢ় আশা বিশ্বনেতাদের

শেখ হাসিনা ফের ক্ষমতায় আসবে, দৃঢ় আশা বিশ্বনেতাদের

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
বিভিন্ন রাষ্ট্র প্রধান ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানগণ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করবেন বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিদিনই বিভিন্ন দেশের সরকার বা সংস্থার প্রতিনিধিদের বৈঠক হচ্ছে। বুধবার শেখ হাসিনার সঙ্গে পৃথক পৃথক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন বিশ্ব নেতারা। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘সার্বিকভাবে সকলেই আশা প্রকাশ করেছেন যে, বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে বহাল থাকবেন।’ জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে এস্তোনিয়ান প্রেসিডেন্ট কের্স্তি কালজুলাইড, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পে গ্রান্দ্রি, ইউনিসেফের নির্বাহী পরিচালক মিস হেনরিটা ফো...