Wednesday, June 24

Month: September 2018

চালু হচ্ছে মক্কা-মদিনা রুটে দ্রুত গতির ট্রেন

চালু হচ্ছে মক্কা-মদিনা রুটে দ্রুত গতির ট্রেন

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
উচ্চ গতির ট্রেন সার্ভিস উদ্বোধন করল সৌদি আরব। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ উচ্চ গতির এ ট্রেন সার্ভিস উদ্বোধন করেন। মক্কা থেকে মদিনায় যাবার এই যাত্রীবাহী ট্রেনের নাম হারামাইন এক্সপ্রেস। খবর আল-জাজিরা, খালিজ টাইমস। মাত্র দুই ঘণ্টায় উচ্চ গতি সম্পন্ন ট্রেন হারামাইন এক্সপ্রেস ৪৫০ কিলোমিটার (২৮০মাইল) পথ পাড়ি দিয়ে যাত্রীদের নিয়ে মক্কা থেকে জেদ্দার রেড সি পোর্ট হয়ে মদিনায় পৌঁছে দেবে। আগামী ৪ অক্টোবর থেকে নিয়মিত যাত্রী পরিবহন করবে হারামাইন এক্সপ্রেস। হারামাইন এক্সপ্রেস উচ্চ গতির ট্রেনটি প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদেরকে ২ ঘণ্টার সার্ভিস প্রদান করবে। ৩৫টি ট্রেন দিয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ প্রকল্পটিতে প্রায় ১৬ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে। এই এক্সপ্রেস আগামী বছর হজে মক্কা থেকে মদিনায় ২ মিলিয়ন হজ যাত্রীকে পরি...
আদালতে কেন বুবলী?

আদালতে কেন বুবলী?

বিনোদন
ঢালিউডের হালের অন্যতম আলোচিত নায়িকা শবনম বুবলীকে আদালতে দেখা গেলো। আর সেই আদালতে বিচারকার্য চলছে নায়ক শাকিব খানের। ঘটনাটি খুলে বলা যাক, গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে শাহীন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ চলচ্চিত্রের (ছবির নাম পরিবর্তন হতে পারে)। আর এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী। ছবির গল্পের প্রয়োজনে এফডিসির ৩ নম্বর শুটিং ফ্লোরে আদালত তৈরি করে সেখানে শুটিং করছিলেন পরিচালক। সেখানে শাকিবের বিরুদ্ধে মামলার বিচার চলছিল। আর সেই আদালতেই হাজির ছিলেন বুবলীও। পরিচলক বললেন, এফডিসিতে টানা ৩ দিন শুটিং চলবে ছবিটির। আদালতের সিক্যুয়েন্স শেষ হলে এরপর কিছু ফাইটের দৃশ্যে করবো। শাকিব-বুবলী দুজনেই ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন। ছবিতে দর্শক ভালো একটি গল্প পাবেন। নির্মাণের ক্ষেত্রেও বৈচিত্র্য রাখার চেষ্টা থাকবে আমাদের। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, মিশা সওদ...
১৮ হাজার কোটি টাকার ইলিশ উৎপাদনের সম্ভাবনা

১৮ হাজার কোটি টাকার ইলিশ উৎপাদনের সম্ভাবনা

এক্সক্লুসিভ
আনিসুর রহমান তপন : ৯ বছরের ব্যবধানে বাংলাদেশে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় ২ লাখ মেট্রিক টন। অর্থাৎ ২০০৮-০৯ অর্থ বছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন, চলতি অর্থ বছরে তা ৫ লাখ মে. টন ছাড়িয়ে যাবে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ হাজার কোটি টাকা। মঙ্গলবার সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কারণে মৎস্যখাতে অভূতপূর্ব সাফল্য এসেছে দাবি করে মৎস্যমন্ত্রী বলেন, দেশ আজ এ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এক্ষেত্রে ইলিশ মাছের ভূমিকা উল্লেখযোগ্য। বিশ্বের ইলিশ উৎপাদনের শতকরা ৭০ থেকে ৭৫ ভাগ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়। মৎস্য খাতের ধারাবাহিক সাফল্যের উল্লেখ করে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, একই সময়ে সার্বিক মাছের উৎপাদন ২৭ লাখ ১ হাজার মে. টন থেকে বেড়ে ৪১ লাখ ৩৪ হাজার মে. টনে উন্নীত হয়েছে। যা গত ব...
শিশুর নৈতিকতা গঠনে পারিবারিক শিক্ষা ও পর্দা অনুশীলনের গুরুত্ব-পর্ব- ০১

শিশুর নৈতিকতা গঠনে পারিবারিক শিক্ষা ও পর্দা অনুশীলনের গুরুত্ব-পর্ব- ০১

ইসলাম
আমাদের মা-বাবা, ভাই-বোন কে নিয়ে পরিবার গড়ে উঠে। একজন শিশু সন্তান জন্মের পর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পূর্বে ৪-৫ বছর পরিবারে বেড়ে ওঠে। এ সময়টিতে তার মানসিক বিকাশ ও নৈতিক চরিত্র গঠন হয়ে থাকে। শিশুর মায়ের কোল তার শিক্ষার হাতে খড়ি। ফলে পরিবার থেকেই শিশু প্রাথমিক শিক্ষা লাভ করে। পরিবার মানব সন্তানের প্রথম শিক্ষা নিকেতন। ছেলে-মেয়েদের জীবনে পারিবারিক শিক্ষার মূল্য অনেক। সন্তানের মূল্যবোধ, আখলাক, চেতনা ও বিশ্বাস জন্ম নেয় পরিবার থেকেই। পিতা-মাতার সঠিক লালন-পালনে সন্তানরা সফল হতে পারে। পিতা-মাতা যে আদর্শ লালন করেন তাদের সন্তানরাও তাই ধারণ করার চেষ্টা করে। হাদীস শরীফে এসেছে, “প্রত্যেক নবজাতক স্বভাবধর্মের (ইসলাম) ওপর জন্মগ্রহণ করে। অত:পর তার পিতা-মাতা তাকে ইহুদী, খ্রিষ্টান বা অগ্নিপূজক বানান।”[1] অন্য হাদীসে এসেছে, “উত্তম শিষ্টাচার শিক্ষাদানের চেয়ে বড় দান কোনো পিতা তার সন্তানের জন্য করতে পারে...
পানির সঙ্গে অল্প মধু খেয়েই দেখুন!

পানির সঙ্গে অল্প মধু খেয়েই দেখুন!

লাইফস্টাইল
শরীর বিষ মুক্ত হয় : খাবারের সঙ্গে তো বটেই, আরও নানাভাবে একাধিক ক্ষতিকর উপাদান আমাদের শরীরে এবং রক্তে প্রতিনিয়ত মিশে চলেছে। আর এক্ষেত্রে আপনাকে দারুনভাবে সাহায্য করতে পারে পানি এবং মধু। এই পানীয়টি খাওয়ার পর পরই প্রস্রাবের হার বেড়ে যাবে। ফলে কিডনি, প্রস্রাবের মধ্যে দিয়ে শরীরে উপস্থিত এইসব টক্সিক উপাদানদের বের করে দিতে পারবে। ফলে কমবে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে : প্রতিদিন মধু এবং গরম পানি খাওয়া শুরু করুন। দেখবেন রোগের ভোগান্তি আর পোয়াতে হবে না। মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট শরীরের অন্দরে খারাপ ব্যাকটেরিয়ার বাঁচতে দেয় না। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই চাঙ্গা করে তোলে যে অন্যান্য ক্ষতিকর জীবনুও শরীরের ধারে কাছে ঘেঁষতে পারে না। গলার ব্যথা এবং জ্বর-সর্দির প্রকোপ কমে : হঠাৎ ঠাণ্ডা লেগে যাওয়ার কারণে গলায় ব্যথা। সেই সঙ্...
একাদশে কি পরিবর্তন আসছে?

একাদশে কি পরিবর্তন আসছে?

খেলা
চলমান এশিয়া কাপে বাংলাদেশের উদ্বোধনী জুটির ব্যর্থতা চোখে পড়ার মতো। এখন পর্যন্ত একটি ম্যাচেও বড় কোনো সাফল্য এনে দিতে পারেনি। দুই তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস পারছেন না নিজেদের ভালোভাবে মেলে ধরতে। তাই আজ সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, কদিন আগে দলের সঙ্গে যোগ দেওয়া ওপেনার সৌম্য সরকার একাদশে সুযোগ পেতে পারেন। নাজমুল হোসেনের জায়গায় নেওয়া হতে পারে তাঁকে। কারণ, শান্ত এখন পর্যন্ত এক ম্যাচেও দুই অঙ্কের কোটায়ও পৌঁছাতে পারেননি। তিন ম্যাচে যথাক্রমে তাঁর সংগ্রহ ৭, ৭ ও ৬ রান। আরেক ওপেনার লিটন শেষ ম্যাচে ৪১ রানের একটি ইনিংস খেলে কোনোমতে জায়গা ঠিক রেখেছেন। তিনিও এর আগের তিন ম্যাচে চরম ব্যর্থ হয়েছিলেন। এ ছাড়া দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। চোটে ভুগলেও এমন গুরুত্বপূর্ণ ...
রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করা যাবে না: ওবায়দুল

রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করা যাবে না: ওবায়দুল

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
'সমাবেশের নামে বিএনপি যদি রাস্তায় বিশৃঙ্খলা ও অবরোধ করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ জবাব দেবে। রাস্তা বন্ধ করে দেশের কোথাও সভা-সমাবেশ করা যাবে না। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করবে না।' আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাংশা গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ব্যানার ও হোন্ডা মিছিল দেখিয়ে মনোনয়ন হবে না, মনোনয়ন হবে জনগণের ইচ্ছায় এবং সে মনোনয়ন দেবেন জননেত্রী শেখ হাসিনা। যারা দল করেন তাদেরকে দলের নিয়ম মেনে চলতে হবে। আপনাদের আমলনামা সব শেখ হাসিনার কাছে জমা রয়েছে, যা প্রতি ছয় মাসে আপডেট হয়। অক্টোবরে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, কউকে ধোকা দিয়ে বোকা বানাবো না, আমরা নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করছ...
আইএস প্রধান আবু বকর আল বাগদাদী আফগানিস্তানে!

আইএস প্রধান আবু বকর আল বাগদাদী আফগানিস্তানে!

আন্তর্জাতিক
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-র প্রধান আবু বকর আল বাগদাদী মারা গেছেন বলে বেশ কয়েকবার খবর বেরিয়েছিল আর্ন্তজাতিক গণমাধ্যমে। কিন্তু একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, তিনি ইরান হয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক আরবি পত্রিকা আসরাক আল-আওসাত জানিয়েছে, আল বাগদাদী ইরানের জাহেদান শহর হয়ে আফগানিস্তান পৌঁছেছেন। তিনি এখন পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নানগরহার প্রদেশে অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, সিরিয়ায় আন্তর্জাতিক জোট পরিচালিত ‘অপারেশন রাউন্ডআপ’ থেকে বাঁচতে আল বাগদাদী আফগানিস্তান পালিয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরিয়া থেকে আইএসকে নির্মূলের জন্য এই অভিযানের তৃতীয় ধাপ চলছে। উল্লেখ্য, আল-বাগদাদী কোথায় রয়েছেন কিংবা বেঁচে রয়েছেন কি-না তা নিয়ে কয়েক বছর ধরেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে...
চা বিক্রি করেই কোটি টাকার মালিক

চা বিক্রি করেই কোটি টাকার মালিক

এক্সক্লুসিভ
অনেকের কাছে, চায়ের কাপ ছাড়া সকালটা অসস্পূর্ণ৷ তবে, ভারতীয় চা এখন আর দেশের মধ্যে সীমাবদ্ধ নেই৷ দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও৷ সম্প্রতি, এমনই একটি অবাক ঘটনা সামনে এসেছে৷ যা অবাক করবে আপনাকেও৷ ব্রুক এডি, আমেরিকার বাসিন্দা৷ ২০০২ সালে সামাজিক ন্যায় আন্দোলনে যোগ দিতে ভারতে আসেন৷ ভক্তিমূলক এই আন্দোলন এডিকে গভীরভাবে প্রভাবিত করে৷ সেই সময়ই পশ্চিম ভারতের গ্রামে বেড়াতে যান এবং সেখানেই প্রথম চুমুক দেন চায়ের কাপে৷ আর, সেখান থেকেই সূত্রপাত৷ একের পর এক ভিন্ন স্বাদের চা ট্রাই করতে থাকেন এডি৷ শুধু তাই নয়, চায়ের স্বাদের সঙ্গে ভিন্নতা লক্ষ্য করেন চায়ের কাপেও৷ এরপর, তিনি ফিরে যান নিজের দেশে৷ সেখানেও তিনি জারি রাখেন চা-পরীক্ষা পর্ব৷ কিন্তু, দেখার বিষয় আমেরিকার কোন ক্যাফেতে ভারতীয় চায়ের স্বাদ খুঁজতে ব্যর্থ হন তিনি৷ আর, সেখান থেকেই জন্ম নেয় নতুন একটি ধারণা৷ নিজের অভিজ্...
দেশের বিভিন্ন নদ-নদীর ৭৪ পয়েন্টে পানি হ্রাস পেয়েছে

দেশের বিভিন্ন নদ-নদীর ৭৪ পয়েন্টে পানি হ্রাস পেয়েছে

বাংলাদেশ
দেশের বিভিন্ন নদ-নদীর ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৭৪টি পয়েন্টের পানি হ্রাস ও ১৭টির বৃদ্ধি পেয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ২টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে এবং ১টি পয়েন্টের কোনো তথ্য পাওয়া যায়নি। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, যমুনা, গঙ্গা-পদ্মা ও আপার মেঘনা অববাহিকার নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে এবং আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় জারিয়াজঞ্জাইল এলাকায় ৭১ মিলিমিটার এবং শেরপুরে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর...