সিনেমার লোভ দেখিয়ে বিছানায় নিতে চেয়েছিলেন পরিচালক
বলিউড উত্তাল #me too ঝড়ে। একের পর এক জনপ্রিয় নাম উঠে আসছে কাজের বিনিময়ে নারীদের ভোগ করতে চাওয়ার অভিযোগ। অমিতাভ বচ্চনের নামও এসেছে যৌন হেনস্তার দায়ে। তবে এইসব অভিযোগে অনেক আগে থেকেই অভ্যস্ত বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই।
বেশ কয়েকজন অভিনেত্রীই এই নির্মাতার বিরু বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। এবার সেই অভিযোগপত্র দায়ের করেছেন ছোটপর্দার অভিনেতা ও মডেল কেট শর্মা।
অভিযোগ দায়েরের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন কেট। তার অভিযোগ, সুভাষ ঘাই তাকে একা পেয়ে জোর করে জড়িয়ে ধরে চুমুর চেষ্টা করেছিলেন। তাকে সিনেমায় নেবেন বলে বিছানায় যেতে বলেছিলেন। কেট রাজি না হলে সুভাষ তাকে কাজও দেবেন না বলে হুমকি দিয়েছিলেন।
কেটের ভাষ্য, ‘চলতি বছরের ৬ আগস্ট তিনি আমাকে তার ব্যক্তিগত ঘরে ডেকেছিলেন। পাঁচ-ছয়জন লোকও ছিল তার ঘরে। সবার সামনেই তিনি আমাকে ম্যাসাজ করতে বলেন। এটা আমার জন্য বিশ্রী ছিল, কিন্তু জ্যেষ্ঠ ...


