নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে জনগণ- শেখ হাসিনা
জনস্রোতে থৈ থৈ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিজয় সমাবেশ’ ১৯ জানুয়ারী বিজয় সমাবেশে জনতার ঢল। সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো সোহরাওরয়ার্দী উদ্যানের চারপাশে নেতাকমীদের উপস্থিতি ছিল দেখার মত। যুবলীগ দক্ষিনের আইকন সম্রাট এর নেতৃত্বে সকাল থেকে তার সকল নেতাবৃন্দ বিশাল বিশাল মিছিল নিয়ে আসতে থাকে। বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী প্রবেশ করেন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব দলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সব দল নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করেছে। ভোটে আসা দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় একটা স্বাভাবিক ব্যাপার। আমি বলতে চাই আওয়ামী লীগ ভোট পেয়ে জয়ী হয়েছে এটা সত্য।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় আজ শনিবার রাজধানীর সোহরাওয়...









