Friday, August 7

Month: January 2019

‘যোগ্য ও দক্ষ নেতৃত্বের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে’

‘যোগ্য ও দক্ষ নেতৃত্বের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে’

বাংলাদেশ
সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. হাফিজ আহমদ মজুমদার বলেছেন যোগ্য ও দক্ষ নেতৃত্বের কারণেই এ দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এর সুফল ভোগ করতে হলে আপনার সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আজ সোমবার বিকালে জকিগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যেমন প্রধানমন্ত্রী হিসাবে দেশের কল্যাণে কাজ করছেন, একজন সংসদ সদস্য হিসাবে আমি এ আসনের সকলের জন্য কাজ করে যাব। দেশ কতটা দ্রুত উন্নতি হচ্ছে যা আপনারা চিন্তা করতেও পারবেন না। আমাদের ভাগ্যে শেখ হাসিনার মতো একজন যোগ্য নেতা পেয়েছি। উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দরের উপস্থাপনায় বক্তব্য রাখে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, পৌর...
রেলওয়ের জন্য ৪০টি ইঞ্জিন কেনার চুক্তি স্বাক্ষর

রেলওয়ের জন্য ৪০টি ইঞ্জিন কেনার চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ
বাংলাদেশ রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ ইঞ্জিন কেনার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার রেলভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স প্রোগ্রেস রেল -এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মো. শাসসুজ্জামান এবং আমেরিকান কোম্পানি প্রোগ্রেস রেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক ও ডনেল কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, রেলকে যুগোপযোগী উন্নয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, মানুষকে রেলের মাধ্যমে কাঙ্খিত সেবা দেওয়ার জন্য সরকার সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইঞ্জিন পাওয়া শুরু করলে বিভিন্ন রুটে ট্রেন চালানো আরো বেশি সম্ভব হবে এবং এর মাধ্যমে রেলওয়ে খাতে আরো বেশি রাজস্ব আহরণ সম্ভব হবে বলে মন্ত্রী জানান। মন্ত্রী এ সময় জান...
২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন : তথ্যমন্ত্রী

২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন : তথ্যমন্ত্রী

জাতীয়
আগামী ২৮ জানুয়ারির মধ্যে গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও সংবর্ধনা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ বিষয়টি জানান। দীর্ঘদিন ধরেই নতুন ওয়েজবোর্ডের জন্য দাবি জানাচ্ছেন সাংবাদিকরা। তার প্রেক্ষিতে সাংবাদিকদের বহুল কাঙ্ক্ষিত নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে ২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তথ্যমন্ত্রী। পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের আবাসনের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। তথ্যমন্ত্রী জানান, ব্যক্তিগতভাবে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি আগে থেকেই জানেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদ...
মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন

মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন

জাতীয়
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, বিভাগওয়ারী আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে এবং উপজেলা সদরগুলোতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। আজ সোমবার নির্বাচন কমিশন ভবনে ৪২তম কমিশন সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাহবুব তালুকদার ছাড়া অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। তিনি চিকিৎসার জন্য ভারত সফরে রয়েছেন। এ সময় সচিব বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ অনুযায়ী ভোটগ্রহণ করা হবে। যেহেতু এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, সামনে পবিত্র রমজান এই তিনটি বিষয় মাথায় রেখে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে আমরা সকল তথ্য উপাত্...
সংরক্ষিত মহিলা আসনে আসছে ব্যাপক রদবদল

সংরক্ষিত মহিলা আসনে আসছে ব্যাপক রদবদল

নারী ও শিশু, বাংলাদেশ, রাজনীতি
নতুন মন্ত্রীসভার শপথের মধ্যদিয়ে টানা তৃতীয় বারের মতো গঠিত হল নতুন সরকার। সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের যোগদান নিশ্চিত করতে চায় দলটি। ফলে এর মধ্যেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের যোগ্য ও ত্যাগী নেত্রীদের তালিকা তৈরি করছেন। দলীয় সূত্র জানায়, এবারের সংরক্ষিত আসনে ব্যাপক রদবদল হতে পারে। সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের চূড়ান্ত করা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দশম জাতীয় সংসদের মতো বেশি সময় না-ও লাগতে পারে। আওয়ামী লীগের নেতারা বলছেন, সংরক্ষিত আসনে যোগ্যতাকে প্রাধান্য দেয়া হবে। যারা দলের দুর্দিনে ত্যাগ স্বীকার করেছেন, বিভিন্ন কাজে অবদান রেখেছেন, দলের ও দলের সহযোগী সংগঠনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন- এমন নেত্রীদের মনোনয়ন দেয়া হবে। সেই হিসেবে দশম জাতীয় স...
যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা

যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেদের কারণে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় সৃষ্টি হওয়া অচলাবস্থা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। এই অচলাবস্থা শনিবার টানা ২২তম দিনে পড়েছে। এর আগে ১৯৯৫-১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে সর্বোচ্চ ২১ দিন অচল ছিল যুক্তরাষ্ট্র সরকার। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্রেটরা কোনও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর আগে ট্রাম্প স্পষ্টই জানিয়ে দিয়েছেন, দেয়াল নির্মাণের জন্য দাবিকৃত ৫৭০ কোটি মার্কিন ডলার বরাদ্দ ছাড়া তিনি কোনও অর্থবাজেটে সই করবেন না। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভের নিয়ন্ত্রণে থাকা ডেমোক্রেটিক নেতারা ‘জনগণের করের টাকায়’ ট্রাম্পকে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না দেয়ার প্রতিজ্ঞা করেছে। গত ২১ ডিসেম্বর মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই অচলাব...
সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

রাজনীতি
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার মনে হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিরোধী দল, মত ও বিশ্বাসের মানুষেরা সরকারি সন্ত্রাসবাদে আক্রান্ত। ৩০ ডিসেম্বর ভোটের আগের দিন অন্ধকার রাতে ভোট ডাকাতি ও ভোট হরিলুটের মতো অপকর্মটির জন্য অচিরেই সরকার বিশাল রাজনৈতিক ধাক্কা খাবে। জোর করে ক্ষমতায় থাকাটা এই ম্যান্ডেটহীন সরকারের জন্য হবে বিবিধ অমঙ্গলের উৎস। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ৩০ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো ডিজাইনে ভোট লোপাটের উৎসবের মহাসমারোহ চলছে পুলিশ সদর দপ্তর থেকে থানার পুলিশ স্টেশনগুলোতে। অন্য বাহিনীর ইউনিটেও চলছে ভোজের মচ্ছব। যে দল ভোটে বিজয়ী হয় সাধারণত তাদের কর্মীরাই উৎসব, ভোজ ইত্যাদিতে মেতে থাকে। কিন্তু আইনশৃঙ্খলাবাহিনী একটি রাজনৈতিক দলের তথাকথিত বিজয়ে উৎসব উদযাপন করে, এটা শুধু নজিরবিহীন ও ...
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের চার ধাপ উন্নতি

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের চার ধাপ উন্নতি

বাংলাদেশ
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের চার ধাপ উন্নতি হয়েছে। ওই তালিকায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার উন্নতি হয়েছে। তবে ভারতের এক ধাপ অবনমন হয়েছে। আর পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থা অপরিবর্তিত রয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস (আইইপি)-র ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সন্ত্রাসবাদের ওই সূচকে ১০ এর মধ্যে ৫ দশমিক ৬৯৭ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ফলে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের ২৫তম অবস্থান। গত বছর তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ২১তম। সেবার বাংলাদেশের স্কোর ছিল ৬ দশমিক ১৮১। ‘গ্লোবাল টেররিজম ইনডেক্স-২০১৮’ এর ওই সূচকে ৯ দশমিক ৭৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ইরাক। গত বছরও ওই তালিকার শীর্ষে ছিল ইরাক। মূলত গত বছরের তালিকায় শীর্ষে থাকা পাঁচ দেশের অবস্থান ২০১৮ সালের সূচকেও অপরিবর্তিত আছে। বিশ্বের শীর্ষ সন্ত্রাসপ্রবণ পাঁচটি দেশ য...
অহনাকে হত্যাচেষ্টা ট্রাক চালকের? গুরুতর আহত হয়ে হাসপাতালে

অহনাকে হত্যাচেষ্টা ট্রাক চালকের? গুরুতর আহত হয়ে হাসপাতালে

বিনোদন
টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা ‘সড়ক দুর্ঘটনায়’ গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় পুরান ঢাকা থেকে বাসায় ফেরার পথে ‘ট্রাকের ধাক্কা’য় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরান ঢাকায় পরিবারের সাথে একটি বিয়েতে অংশ নিয়ে সেখান থেকে ফেরার পথে রাত সোয়া ৩টার দিকে উত্তরার ৭নং সেক্টরের ব্রিজের কাছে পাথর বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয়। এ সময় অহনা নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে অহনা প্রতিবাদ করে ওই ট্রাকচালককে নামতে বললে তিনি তা না শুনে তর্ক শুরু করেন। এ সময় অহনা গাড়ি থেকে নেমে নিজেই ট্রাকের পাশের দরজা দিয়ে উঠে চালককে নামতে বলেন। কিন্তু চালক কথা না শুনে অহনাকে দরজায় ঝুলন্ত অবস্থায় রেখে ট্রাক চালিয়ে নেন। এভাবেই ট্রাকটি অহনাকে ঝুলন্ত অবস্থায় বয়ে নিয়ে একটি পিলারের সাথে চারবার বাড়ি...
সৃজিতের সিনেমায় প্লেব্যাক করলেন নোবেল!

সৃজিতের সিনেমায় প্লেব্যাক করলেন নোবেল!

বিনোদন
ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা'য় গান গেয়ে বিখ্যাত হয়ে গেছেন বাংলাদেশের তরুণ সঙ্গীতশিল্পী নোবেল। তার গান মানেই বিচারকদের উচ্ছসিত প্রশংসা আর সোশ্যাল সাইটে তুমুল আলোচনা। দুই বাংলাতেই নোবেল বর্তমানে তুমুল জনপ্রিয়। সারেগামাপা'র সিজন শেষ হওয়ার আগেই নোবেলকে ঘিরে তৈরি হলো নতুন খবর। ওপার বাংলার চলচ্চিত্রে প্লেব্যাক করে ফেলেছেন নোবেল! সিনেমার নাম 'ভিঞ্চি দা'। পরিচালক কিন যে সে নয়; একেবারে সৃজিত মুখার্জী! কলকাতার বিখ্যাত এই পরিচালকের মনে ধরেছে নোবেলকে। গানটির সঙ্গে আরও এক জনপ্রিয় শিল্পীর নাম জড়িত। তিনি তুমুল জনপ্রিয় গায়ক অনুপম রায়; যিনি একাধারে গানটি লিখেছেন, পাশাপাশি এর সুর ও সংগীতায়োজন করেছেন। যদিও গানটি নিয়ে কোনো পক্ষই এখনই কিছু বলতে চাননি। উল্লেখ্য, সারেগামাপা রিয়েলিটি শোটি সম্প্রচার করা হয় জি বাংলা টিভি চ্যানেলে। এতে দুই বাংলার শিল্পীদেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে। নোবেল তার অসাধা...