Friday, August 7

Month: January 2019

কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী বিজয়ী

কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক
দীর্ঘ প্রতিক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) বিরোধী দলীয় প্রার্থী ফেলিক্স সিসেকেদি জয়লাভ করেছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন তার বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। স্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের (সিইএনআই) প্রধান কর্নিলে নাঙ্গা বলেন, ‘৩৮ দশমিক ৫৭ শতাংশ ভোট পাওয়ায় ফেলিক্স সিসেকেদিকে প্রাথমিকভাবে কঙ্গোর নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করা হল। নির্বাচনের ফলাফল প্রকাশে বেশ কয়েকদিন দেরি হলেও শেষ পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।...
সিরিয়া থেকে সমরাস্ত্র সরাচ্ছে মার্কিন বাহিনী

সিরিয়া থেকে সমরাস্ত্র সরাচ্ছে মার্কিন বাহিনী

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর সিরিয়া থেকে সমরাস্ত্র সরিয়ে নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। ইতোমধ্যেই সিরিয়া থেকে কিছু সরঞ্জাম সরিয়ে নিয়েছে সেনারা। বৃহস্পতিবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা একথা জানান। মার্কিন ওই কর্মকর্তা বলেন, ‘সিরিয়া থেকে কিছু সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়ার খবর আমি নিশ্চিত করছি। তবে নিরাপত্তার কারণে এখন আমি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারছিনা।’ গত ১৯ ডিসেম্বর ট্রাম্প সিরিয়া থেকে আমেরিকান সব সৈন্য প্রত্যাহার করে নেয়ার আকস্মিক ঘোষণা দেন। তার এমন ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা প্রধান জিম ম্যাটিস পদত্যাগ করেন।...
সংরক্ষিত চার মহিলা আসন চায় জাতীয় পার্টি

সংরক্ষিত চার মহিলা আসন চায় জাতীয় পার্টি

রাজনীতি
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির চারজন প্রার্থীকে মনোনীত করতে স্পিকার বরাবর আবেদন করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার চারজনের নাম উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার বরাবর একটি চিঠি পাঠিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চার প্রার্থীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যেই মনোনয়নপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার বরাবরে পাঠানো হয়েছে। সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টি মনোনীতরা হচ্ছেন- পারভীন ওসমান (নারায়ণগঞ্জ), ডা. শাহীনা আক্তার (কুড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী) এবং মনিকা আলম (ঝিনাইদহ)।...
আগামীকাল আওয়ামী লীগের যৌথসভা

আগামীকাল আওয়ামী লীগের যৌথসভা

রাজনীতি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার বিকাল ৩টায় সভাটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি যৌথসভার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।...
শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওঝা। ঢাকায় থাই দূতাবাস মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বার্তা পৌঁছে দিয়েছে। থাই প্রধানমন্ত্রী তাঁর বার্তায় চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে থাই সরকার ও জনগণের পক্ষে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বিগত সরকারগুলোর সময় বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক জোরালো হয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরালো হবে বলে তিনি দৃঢ় আশাবাদী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডাগুলোতে বাংলাদেশ ও রাশিয়ার অবস্থান অভিন্ন। দু’দেশের সম্পর্কের ভিত্তি বন্ধুত্ব ও অংশীদারত্বমূলক। ...
বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

জাতীয়
ভিসা ছাড়া শুধুমাত্র পাসপোর্ট দিয়েই বিদেশ ভ্রমণের ওপর জরিপের ভিত্তিতে বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০১৯-এর তালিকায় এগিয়েছে বাংলাদেশ। গত বছরের তুলনায় ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ৯৭তম। গত বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনাবিষয়ক সংস্থা হ্যানলি অ্যান্ড পাসপোর্ট পার্টনার্সের করা পাসপোর্ট ইনডেক্স থেকে এসব তথ্য পাওয়া গেছে। জানা গেছে, অগ্রিম ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ বলতে বোঝায় ‘অন অ্যারাইভাল ভিসা’। অর্থাৎ, অগ্রিম ভিসা না করে শুধুমাত্র টিকিট কেটে অন্য দেশে চলে যেতে পারে পাসপোর্টধারী যাত্রীরা। সেখানে যাওয়ার পর ভিসার যাবতীয় কাজ সারতে পারে তারা। বর্তমানে এই ভিসার (অন অ্যারাইভাল ভিসা) আওতায় বিশ্বের ৪১টি দেশে ভ্রমণ সুবিধা পাচ্ছেন বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীরা। সেই দেশগুলো হচ্ছে- এশিয়ার ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং পূর্ব তিমুর। আফ্রিকার বেনিন, কেপ ভার্দে আ...
প্রশ্নফাঁস রোধে কঠোর হওয়ার ঘোষণা দিলেন নওফেল

প্রশ্নফাঁস রোধে কঠোর হওয়ার ঘোষণা দিলেন নওফেল

জাতীয়
প্রশ্নফাঁস রোধে কঠোর হবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। চট্টগ্রামে নতুন করে স্কুল-কলেজ সরকারিকরণে উদ্যোগ নেওয়া হবে। যেসব সরকারি স্কুল-কলেজ আছে সেখানে আরও অবকাঠামোর উন্নয়ন করে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। স্কুল-কলেজে আসন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আ...
সোনারগাঁয়ে চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

সোনারগাঁয়ে চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোহা গলানোর সময় চুল্লির বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচপুরে রহিম স্টিল মিলে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- সাগর আহমেদ, মকবুল হোসেন ও সামছুল হক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা বলেন, রাতে শ্রমিকরা রহিম স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করে। হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে সহকর্মী বাচ্চু মিয়া আরো বলেন, মকবুল হোসেনের শরীরের ৯০ শতাংশ এবং অন্য দুইজনের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।...
অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন স্টিভেন স্মিথ!

অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন স্টিভেন স্মিথ!

খেলা
অনেক নাটকীয়তার পর আইন সংশোধন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর খেলার সুযোগ হয়েছে স্টিভেন স্মিথের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সাবেক অজি অধিনায়ক বিপিএলে আসায় নিঃসন্দেহে টুর্নামেন্টের আবেদন বেড়ে গিয়েছে। কিন্তু দুঃখজনক খবর হলো, চোটে পড়ায় টুর্নামেন্ট রেখে স্মিথকে ফিরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ায়! 'গলফার এলবো' চোটে আক্রান্ত হয়েছেন স্টিভেন স্মিথ। এটা 'টেনিস এলবো'র বিপরীত চোট। কনুইয়ের ভেতরের অংশের এই চোটের কারণে আজ বৃহস্পতিবার ঠিকমতো অনুশীলনও করতে পারেননি তিনি। ব্যথাটা নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না স্মিথ। ব্যক্তিগত চিকিৎসককে দেখাতে দ্রুত ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। সেখানে এমআরআই করাবেন অধিনায়ক। এমআরআইয়ের ফলাফল ভালো হলো দ্রুত ফিরে আসবেন বাংলাদেশে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন স্মিথ। পৌঁছেই সেখানকার ডাক্তারের...
স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চান মুশফিক

স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চান মুশফিক

খেলা
স্থানীয় ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছেন বাংলাদেশ সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মূলতঃ সংক্ষিপ্ত ভার্সনে স্থানীয় ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এটা অনেকটাই উপকারী হবে বলে তার বিশ্বাস। মুশফিক বলেন, 'একটি মাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) অংশ নেয়ার কারণে জাতীয় দলের বাইরে থাকাদের জন্য এটা অত্যন্ত কঠিন। সুতরাং টুর্নামেন্টের শুরুতে ভালো খেলাটা তাদের জন্য কঠিন।' তিনি আরো বলেন, 'তবে আমরা যারা তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলি তাদের জন্য বিষয়টি ভিন্ন। যে কারণে প্রতিদ্বন্দিতামুলক ম্যাচে ভালো করাটা আমাদের জন্য তুলনামুলক সহজ। তবে এখনো যারা ভালো খেলছে অবশ্যই তাদেরকে সম্মান জানাতে হয়। তারা কীভাবে ভালো করছে...