Friday, August 7

Month: March 2020

বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করল কুয়েত

বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করল কুয়েত

আন্তর্জাতিক
সাতটি দেশের সঙ্গে আগামী এক সপ্তাহের জন্য সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিল কুয়েত সরকার। শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশগুলো হচ্ছে- মিশর, ফিলিপাইন, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারত।কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।প্রাণঘাতী করোনাভাইরাসে কুয়েতে এ পর্যন্ত ৫৮ জন আক্রান্ত হয়েছেন।করোনাভাইরাস যেন দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।এখন পর্যন্ত বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ৯১৪ জন। আর প্রাণহানি ঘটেছ...
নিয়মিত দুধ খেলে হতে পারে ব্রেস্ট ক্যানসার, সাম্প্রতিক গবেষণা

নিয়মিত দুধ খেলে হতে পারে ব্রেস্ট ক্যানসার, সাম্প্রতিক গবেষণা

বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
নারীদের একটি বড় সমস্যা শরীরের হাড় ক্ষয় হয়ে যাওয়া। হাড়ের ক্ষয় রোধের জন্য অনেক নারী নিয়মিত দুধ খেয়ে থাকেন। প্রতিদিন অন্তত এক কাপ করে দুধ খেতে মহিলাদের পরামর্শ দেন বিশেষজ্ঞরাও। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, প্রতিদিন দুধপান নারীদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। রোজ দুধ খেলে নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় বলে গবেষণায় জানা যায়। প্রতিদিন এক কাপ করে দুধ খেলে মহিলাদের স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা ৫০% বেড়ে যায়। দুধের পরিমাণ বাড়লে স্তন ক্যানসারের সম্ভাবনাও ৮০% পর্যন্ত বাড়ে। আমেরিকার লোমা লিন্ডা ইউনিভার্সিটির গবেষক গ্যারি ফ্রেজার এই বিষয়টি জানিয়েছেন। এমনকি রোজ ১/৩ বা ১/৪ কাপ দুধ খেলেও ৩০% পর্যন্ত স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে বলে জানিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডিওমায়োলজি-তে এই গবেষণার ফলাফলের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেছ...
করোনো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

করোনো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের পর্যাপ্ত সক্ষমতা (করোনাভাইরাস মোকাবিলায়) রয়েছে এবং আমরা যথাযথ ব্যবস্থা করবো। এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।’রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সরকার ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জায়গায় সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে হবে।শেখ হাসিনা আরও বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন করোনাভাইরাস সংক্রান্ত নির্দেশনা দিচ্ছে। আমি অনুরোধ করব সকলকে সেই নির্দেশনাবলী মেনে চলার।’করোনাভাইরাস সম্পর্কে সবার মধ্যে ...
আক্কেলপুরে ধর্ষণের শিকার নারী

আক্কেলপুরে ধর্ষণের শিকার নারী

ক্রাইম, নারী ও শিশু, বাংলাদেশ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের কোলা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মাহবুব সুলতান (৪৩) নামের এক ব্যক্তিকে শনিবার সকালে আটক করা হয়েছে।আটক মাহবুব  ওই গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোলা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী নারীকে মাহবুব কৌশলে বিয়ের প্রলোভন দিয়ে গেলো শুক্রবার রাতে তার বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক করে এবং ধর্ষিতাকে উদ্ধার করে।ধর্ষক এলাকার প্রভাবশালী হওয়ায় একটি মহল বিষয়টি মীমাংসার জন্য শনিবার সকালে শালিস বসায়।পরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ খবর পেয়ে শালিস থেকে ধর্ষককে আটক করে। সেইসঙ্গে ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।পরে বিকেলে এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা ...
চীনে ধসে পড়া কোয়ারেন্টিন হোটেলে ৪ জনের মৃত্যু

চীনে ধসে পড়া কোয়ারেন্টিন হোটেলে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক
চীনে সম্ভাব্য করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টিনে রাখার হোটেল ধসে অন্তত চারজন মারা গেছেন, আর এ ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪২ জনকে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার হওয়াদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বিবিসি জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুজিয়ান প্রদেশের চুয়ানজু শহরে পাঁচতলা ওই হোটেল ধসে পড়লে অন্তত ৭০ জন ভেতরে আটকা পড়েন। শিনজিয়া নামের হোটেলটি সম্ভাব্য করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টিন রাখতে ব্যবহৃত হচ্ছিল বলে কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলির খবরে জানানো হয়। হোটেলটি ২০১৮ সালে চালু হয় এবং এতে ৮০টি কামরা রয়েছে। কী কারণে হোটেলটি ধসে পড়ল তা এখনো স্পষ্ট নয়। একজন নারী জানান, তার বোনসহ কয়েকজন আত্মীয় শিনজিয়া হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। আর তিনি নিজে অন্য একটি হোটেলে কোয়ারেন্টাইনে আছেন। একজন প্রত্যক্ষদর্শী সোশাল মিডি...
করোনা আতঙ্কে সালমান

করোনা আতঙ্কে সালমান

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বিনোদন, স্বাস্থ্য
বলিউড সুপারস্টার সালমান খান করোনাভাইরাস আতঙ্কে রয়েছেন। ‘রাধে’ ছবির গান ও অ্যাকশন দৃশ্যের জন্য আজারবাইজানে যাওয়ার কথা ছিল ভাইজানের। কিন্তু করোনা আতঙ্কের কারণে শুটিং বাতিল করলেন সালমান। জানা গেছে, দোহা অথবা দুবাই হয়ে আজারবাইজানে যেতে হতো শুটিং ইউনিটকে।এদিকে ভাইরাসের এমন প্রকোপের সময় এত বড় শুটিং ইউনিট নিয়ে সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা বাতিল করা হয়েছে। শুটিং-এর প্রস্তুতি নিতে কিছু লোক আগেই সেখানে পাড়ি জমিয়েছিলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে ছিলেন তারা। কিন্তু শুটিং বন্ধ হওয়াতে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে তাদের। ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমানের নায়িকা দিশা পাটানি।সবশেষ এই নায়কের মুক্তিপ্রাপ্ত ‘ভারত’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন দিশা। ছবির গানে সালমানের সঙ্গে পারফর্ম করেন তিনি। ...
মাশরাফি চাইলে সেরা বোলার হিসেবে দলে ঢুকতে পারবে: পাপন

মাশরাফি চাইলে সেরা বোলার হিসেবে দলে ঢুকতে পারবে: পাপন

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
ওয়ানডে অধিনায়ক পদ থেকে নিজেই সরে গিয়েছেন মাশরাফি। দেশের সফলতম অধিনায়কের তকমা নিয়েই সরে গেছেন দেশের সেরা এই পেসার। অধিনায়কত্ব ছাড়লেও অবসর নেননি জাতীয় দল থেকে। খেলে যেতে চান আরও কিছু দিন।মাশরাফির অবসর নিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলছে গুঞ্জন, তর্ক আর বিতর্ক। যদিও মাশরাফি সেসবে টলেননি একদমই।আজ রোববার চলতি বছরের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সভা অনুষ্ঠিত হবার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।কথা প্রসঙ্গে উঠে আসে মাশরাফি বিষয়টি। অধিনায়কত্ব ছেড়েছেন, তার আগে নিজে থেকেই সরে গেছেন বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে। মাশরাফি এখন শুধুই খেলোয়াড়। দলে জায়গা পাওয়া এতটা সহজ হবে না নিশ্চয়!তবে নাজমুল হাসান পাপন বলেন, মাশরাফি যদি খেলার মধ্যে থাকে তাহলে তাকে স্বাগতম।‘খেলোয়াড় হিসেবে প্রত্যেক খেলোয়াড়েরই একটা সময় থাকে, ...
আজ আন্তর্জাতিক নারী দিবস

আজ আন্তর্জাতিক নারী দিবস

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, জাতীয়, নারী ও শিশু, বাংলাদেশ, লাইফস্টাইল
স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর : নারীর ভূমিকা সমাজ-সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে পুরুষের সমান্তরাল। তাই সময় এখন সবাই মিলে নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ার। বাংলাদেশে ১৯৭১ সাল থেকেই ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি। নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে তাদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘প্রজন্ম হোক সমতার, সব নারীর অধিকার’। নারী দিবসের রঙ নির্ধারিত হয়েছে বেগুনি এবং সাদা, যা নারীর প্রতীক। বেগুনি রঙ নির্দেশ করে সুবিচার ও মর্যাদা, যা দৃঢ়ভাবে নারীর সমতায়ন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ মানবাধিকার ও নারী সংগঠনগুলো দিবসটি উদযাপনে নানা কর্মসূচি ঘোষণা করেছে।  তবে নারী আন্দোলনের...
প্রীতম খানের ২য় গান “শুধু তুমি”

প্রীতম খানের ২য় গান “শুধু তুমি”

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
রোমিও, সম্পাদনায়-আরজে সাইমুর : দ্বিতীয়বারের মতো আবারও গান গাইলেন প্রীতম খান l তার প্রথম গান তোমায় ভালোবাসি l তার প্রথম গানটি ব্যাপক সাড়া ফেলার পর সে এবার দ্বিতীয়বারের মতো গান গাইলেন 'শুধু তুমি 'শিরোনামে একটি গান l গানটির খুব সুন্দর একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে l 'শুধু তুমি' গানটি প্রসঙ্গে প্রীতম খান জানান, ''এই গানটি আমার খুব পছন্দের একটি গান l গানটি লিখেছেন রবিউল ইসলাম রবি l মিউজিক করেছেন অনিম খান l সুর করেছেন মাসুম আহ্মেদ l এই গানটি খুব সুন্দর একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সেলিম রেজা l খুব সুন্দর একটি গল্প নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে l আশা করি দশর্কদের গানটি ভালো লাগবে l অল্প কিছুদিনের ভিতরেই গানটি দশর্করা দেখতে পাবেন l'' প্রীতম আরও বলেন, "গান এখন শোনার পাশাপাশি দেখারও একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে l গানে জন্য এখন একটি ভালো মিউজিক ...
গোড়ানে ২ শিশুকে গলাকেটে হত্যা, মায়ের আত্মহত্যার চেষ্টা

গোড়ানে ২ শিশুকে গলাকেটে হত্যা, মায়ের আত্মহত্যার চেষ্টা

ক্রাইম, নারী ও শিশু, বাংলাদেশ
স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-সাইমুর রহমান: আজ শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে আটটায় রাজধানীর খিলগাও-এ গোড়ান এলাকার ৩৭৯ নম্বর বাসা থেকে দু’শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ২ শিশুর হলো, মেহজাবিন আলভী (১১) ও জান্নাতুল ফেরদৌস জান্নাত (৬)। এ ঘটনায় নিহতদের মা আখতারুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় নিজঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে পুলিশ প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এদিকে সাংসারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া জেরে পপি তার দুই সন্তানকে গলাকেটে হত্যা করে আত্মহত্যাচেষ্টা করেছেন বলে সন্দেহ করছে পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মশিউর রহমান জানান, শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে দুই সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার পর নিজঘরেই আত্মহত্যাচেষ্টা...