Friday, August 7

Month: March 2020

প্রকাশ হয়েছে ‘পাখিরে তুই এতই নিঠুর’

প্রকাশ হয়েছে ‘পাখিরে তুই এতই নিঠুর’

বাংলাদেশ, বিনোদন
সম্প্রতি সিডি চয়েস মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে ‘পাখিরে তুই এতই নিঠুর’ শিরোনামে গানের মিউজিক ভিডিও। কন্ঠশিল্পী মাঈন উদ্দিনের গাওয়া গানটির কথা লিখেছেন আবু রায়হান । গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সজীব। রোমান্টিক -বিরহ ধাঁচের গানটির চিত্র ধারণ হয়েছে মুন্সিগঞ্জের দোহারে । গানটিতে মডেল হয়েছেন, নিলয়, মিথিলা ও শিল্পী নিজেই । কন্ঠশিল্পী বলেন, গানটি নিয়ে আমি অনেক আশাবাদি ছিলাম। গানটির কথা ও সুর অসাধারণ। ইতিমধ্যে ভালো সাড়া পেয়েছি। আশা করি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সিডি চয়েস মিউজিক এর কর্ণধার এমদাদ সুমন ভাইকে যার জন্য সকল আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ...
গোড়ানে ২ শিশুকে গলাকেটে হত্যা, মায়ের আত্মহত্যার চেষ্টা

গোড়ানে ২ শিশুকে গলাকেটে হত্যা, মায়ের আত্মহত্যার চেষ্টা

এক্সক্লুসিভ, ক্রাইম, নারী ও শিশু, বাংলাদেশ
স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-সাইমুর রহমান: আজ শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে আটটায় রাজধানীর খিলগাও-এ গোড়ান এলাকার ৩৭৯ নম্বর বাসা থেকে দু’শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ২ শিশুর হলো, মেহজাবিন আলভী (১১) ও জান্নাতুল ফেরদৌস জান্নাত (৬)। এ ঘটনায় নিহতদের মা আখতারুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় নিজঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে পুলিশ প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এদিকে সাংসারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া জেরে পপি তার দুই সন্তানকে গলাকেটে হত্যা করে আত্মহত্যাচেষ্টা করেছেন বলে সন্দেহ করছে পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মশিউর রহমান জানান, শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে দুই সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার পর নিজঘরেই আত্মহত্যাচেষ্...
১৮ এপ্রিল ওমেন্স পাওয়ার গ্রুপের গ্রান্ড জিটুজি

১৮ এপ্রিল ওমেন্স পাওয়ার গ্রুপের গ্রান্ড জিটুজি

অর্থনীতি, এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, নারী ও শিশু, বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
সম্পাদনায়-সাইমুর রহমান: ১৮ এপ্রিল ২০২০ ইং নারী উদ্যোক্তাদের নিয়ে ওমেন্স পাওয়ার গ্রুপের জিটুজি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গ্রুপ এর এডমিন সাদিয়া বলেন- অনুষ্ঠান চলবে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। যা যা থাকছে প্রোগ্রামে:- ওয়েলকাম গিফট,একটিভ মেম্বার গিফট, রেফেল ড্র গিফট, ফ্রি মেহেদী, আনলিমিটেড ফোটোগ্রাফি, ওয়েলকাম ড্রিঙ্কস, ফুড, ডেজার্ট, কেক কাটিং। আমার প্যানেলে এর অ্যাডমিন,মডারেটর অনেক হেল্পফুল সাথে এবারে স্পন্সর আপুগুলো অনেক সাপোর্টিভ এবং ক্রিয়েটিভ তাই তাঁদের জন্য ভালো কিছু করতে চাই আমরা পরিবার হয়ে প্রোগ্রামটা করবো তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য! অনুষ্ঠানে মিডিয়া পার্টনার থাকছে আরজে সাইমুর পরিচালিত স্বদেশ নিউজ২৪.কম, রেডিও স্বদেশ ও স্বদেশ.টিভি। আমরা একদিনের জন্য আমাদের ব্যস্ততাগুলো ভুলে সুন্দর কিছু সময় আমরা অনেকগুলা বোন একসাথে কাটাবো! আমাদের গ্রুপের মেম্বার, স্পন্সরদের সহযো...
একই পরিচালকের চারটি শর্টফিল্মেই   সাবরিনা প্রমি

একই পরিচালকের চারটি শর্টফিল্মেই সাবরিনা প্রমি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
আহমেদ সাব্বির রোমিও :ছোটপর্দার মডেল-অভিনেত্রী সাবরিনা প্রমি।সম্প্রতি তিনি মিজানুর রহমান লাবু’র পরিচালনায় চারটি শর্টফিল্মে কাজ করেছেন।শর্টফিল্মগুলো হল-ভুল মানুষ,দ্বিতীয় ইচ্ছা,সরল প্রেমের গল্প,আলাউদ্দিনের ঘুম। এ প্রসঙ্গে সাবরিনা প্রমি জানান,"চারটি শর্টফিল্মেই কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছি। চারটি চরিত্রই ভিন্ন ভিন্ন। ভুল মানুষ শর্টফিল্মে রাগী চরিত্রে; দ্বিতীয় ইচ্ছে শর্টফিল্মে উশৃঙ্খল মেয়ের চরিত্রে। সরল প্রেমের গল্প তে দুটো পা অবশ হয়ে যায়;আলাউদ্দিনের ঘুম শর্টফিল্মে শান্ত-শিষ্ট মেয়ের চরিত্রে কাজ করছি। সব কয়টা চরিত্রই ব্যতিক্রম। আশা করছি দর্শকদের ভালো লাগবে।" উল্লেখ্য, এরই মধ্যে ৩০ টির বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন প্রমি। যার মধ্যে নাবিস্কো বিস্কুট, ফ্রেশ মিল্ক, মেরিডিয়ান চকোলেট, ওরিয়ন ফুটওয়্যার, আরএফএল ওয়েইং মেশিন, আরএফএল রেস্টুরেন্ট চেয়ার অন্যতম। এর মধ্যে ওরিয়ন ফুটওয়ারের বিলবোর্...

শুরু হচ্ছে “ই-কমার্সের ডাক”

তথ্য ও প্রযুক্তি
প্রযুক্তি ডেস্ক আগামী ৭ মার্চ যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো ডিজিটাল বানিজ্য মেলা ই-কমার্সের ডাক। দেশের ডিজিটাল অর্থনৈতিক বিপ্লবকে প্রতিপাদ্য ধরে চলতি বছর ‘‘মুজিব শতবর্ষ’’ উপলক্ষ্যে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) বাংলাদেশ ডাক বিভাগ ও তথ্য আপা (২য় প্রকল্প) দেশের সকল বিভাগে ‘‘ই-কমার্সের ডাক’’ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে।বৃহৎ পরিসরে আয়োজিত "মুজিব শতবর্ষ ই-কমার্সের ডাক মেলা ২০২০" অংশ নিচ্ছে দেশের শতাধিক ই-কমার্স ও ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়- বাংলাদেশ ডাক বিভাগ, আইসিটি বিভাগ এর হাইটেক পার্ক অথোরিটি, জাতীয় মহিলা সংস্থা- তথ্য আপা প্রকল্প ও স্থানীয় সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা। যশোরের শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে অনুষ্ঠিতব্য এই মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে শীর্ষস্থানীয় অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান দারাজ।এছাড়া গোল্ড স...

মা মেয়ের যৌথ কবিতার বই “আলোর মানুষ তুমি”

শিল্প-সাহিত্য
সাহিত্য ডেস্ক কবি রোকেয়া আকতার আর তাঁর দুই মেয়ে তানিয়া ফরাজী আর মনি পাহাড়ী। বহুবছর ধরে লেখালেখি করলেও এতদিন কোনো বই প্রকাশিত হয়নি। যদিও বিভিন্ন পত্রিকায় নানা সময়ে তাঁদের কবিতা ছেপেছে। তবে সম্প্রতি শেষ হওয়া অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় মা মেয়ে তিন জনের যৌথ কবিতার বই "আলোর মানুষ তুমি"। বইটি একই সঙ্গে চট্টগ্রাম বইমেলাতেও বিক্রি হয়। উভয় বইমেলাতেই বইটি দারুণ পাঠকপ্রিয়তা পেয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে, মনি পাহাড়ী বলেন, "রাঙ্গামাটি বইমেলায় মোড়ক উন্মোচন করা হয় বইটির। প্রথম দিন থেকেই বইটির বিষয়ে পাঠকের ব্যাপক সাড়া পাওয়া গেছে যেটা সত্যিই প্রত্যাশার অধিক।" কবি রোকেয়া আকতার একজন স্বভাব কবি। ছন্দময় রোমান্টিকতা তাঁর লেখার বৈশিষ্ট্য। তানিয়া ফরাজীর লেখায় সাম্যবাদী সমাজের স্বপ্ন দৃষ্ট হয়। মনি পাহাড়ীর লেখায় সম্পর্কের টানাপোড়েন আর শিশুতোষ বিষয় স্থান পেয়েছে গদ্য পদ্য কবিতায়।। অক্ষরবৃত্ত প্রকাশন...

নতুন বিজ্ঞাপনে রোমানা স্বর্ণা

বিনোদন
বিনোদন প্রতিবেদক আবারো বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন মডেল-অভিনেত্রী রোমানা স্বর্ণা। অভিনেতা, নির্মাতা সালাহউদ্দিন লাভলু পরিচালিত তুমুল জনপ্রিয় কমেডি নাটক ‘হাড়কিপটে’ যারা দেখেছেন, তাদের কাছে রোমানা স্বর্ণার মুখটি বেশ জনপ্রিয়। এতে রোমানা স্বর্ণাকে জনপ্রিয় অভিনেতা শামীম জামানের বিপরীতে দেখা গিয়েছিলো। রোমানা স্বর্ণা নিয়মিত বিজ্ঞাপন, মেগা সিরিয়াল,পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় নিজ অভিনয় দিয়ে সফলতাও অর্জন করছেন তিনি। চলতি বছরটাও তার শুরু হয়েছিল কেএনবি ফিডের একটি বিজ্ঞাপন দিয়ে। এবার আরও একটি নতুন বিজ্ঞাপনের কাজ করলেন রোমানা স্বর্ণা। সম্প্রতি তিনি এক্সিলেন্ট তুলসি জুসের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এটি পরিচালনা করেছেন নওয়াব নাসির। শুটিং ইতোমধ্যে শেষ। শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে। ...
সজলের সাথে জুটি বাঁধলেন যুথি

সজলের সাথে জুটি বাঁধলেন যুথি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
  প্রতিবন্ধীরাও সুযোগ পেলে সুস্থ মানুষের মতো দারুণ কিছু করতে পারে। এমনই ভাবনা থেকে নির্মিত হয়েছে আর এন রূম্পা’র নাটক ‘ডবলিউ’।  প্রথমবারের মতো এই নাটকে জুটি বেধেঁছেন সজল আর যুথি। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি রয়েছে সম্পাদনার টেবিলে। এতে প্রতিবন্ধী যুবক ডবলিউর চরিত্রে আব্দুন নূর সজল এবং তার বিপরীতে সোহেলি চরিত্রে যুথিকে দেখা যাবে। নাটকটি রচনা করেছেন সুস্ময় সুমন। অটিস্টিকদের নানা প্রতিবন্ধকতার  মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় অটিস্টিক শিশুদের। তাদের একটু সহযোগিতা আর সহানুভূতি প্রকাশ করলে তারা অনেক কিছুই করতে পারেন। নিজেদের প্রমাণ করার সুযোগ পেলে অন্য দশজন স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে পারে তারা। এমন ভাবনা নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘ডব্লিউ’। অটিস্টিক শিশুদের জীবনের গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ করছেন আর এন রুম্পা।নির্মাতা এন রুম্পা বলেন, ‘বর্তমানে যে নাটকগুলো তৈরি হ...
দিল্লি সহিংসতায় নীরব বলিউডের তিন খান

দিল্লি সহিংসতায় নীরব বলিউডের তিন খান

বাংলাদেশ
দিল্লি সহিংসতার নিন্দা জানিয়েছেন বলিউডের অনেক সেলিব্রেটি, তারকা অভিনেতা। কিন্তু এ নিয়ে মুখ খোলেন নি বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান, সালমান খান ও আমির খান। তারা এখনও এ ইস্যুতে নীরব। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সমালোচনার শিকার হচ্ছেন। তাদের অবস্থান নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রেটি তারকা ও অন্য লোকজন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, রণবীর সিং সহ বাঘা বাঘা তারকারা মুখ খুলছেন। বিশেষ করে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন বেদনার ছোঁয়া বয়ে যাচ্ছে তখন সিনেমায়, বড় পর্দায় যেসব নৈতিক অবস্থানের পক্ষে অভিনয় করেন তারা, তখন সেই নৈতিকতার অবস্থানে গিয়ে কথা বলবেন বলে প্রত্যাশা করা হয়। সম্প্রতি ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান ওয়েইডং একটি ক্লিপ শেয়ার করেছেন। তাতে দেখা যায়, চীনা নাগরিকদের উদ্দেশে বক্তব্য রাখছেন আমির খান। এতে ...
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ একদিনে ৮ জনের মৃত্যু

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ একদিনে ৮ জনের মৃত্যু

বাংলাদেশ
কক্সবাজার টেকনাফে র‌্যাব-বিজিবির সঙ্গে রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর পৃথক ‘বন্দুকযুদ্ধে’ আট জন রোহিঙ্গা নিহত হয়েছেন। এদের মধ্যে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাহাড়ে অবস্থানরত জকির বাহিনীর সাত রোহিঙ্গা ডাকাত ও বিজিবি’র সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ এক মাদকপাচারকারী নিহত হয়েছেন। নিহতরা সকলেই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।রোববার দিবাগত গভীর রাত থেকে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া-নয়াপাড়া ২৬ ও ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জকির বাহিনীর ফারুক, নুরাইয়া, ইমরান ও আবদুল্লাহ নামে চার জনের পরিচয় পাওয়া গেলেও আরো তিন জনের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। কক্সবাজার ক্যাম্পের র‌্যাব-১৫ এর উইং কমান্ডার মেজর আজিম আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় ...