Friday, August 7

Month: March 2020

মানিকগঞ্জে বিদেশফেরত আরও ২০ জন হোম কোয়ারেন্টাইনে

মানিকগঞ্জে বিদেশফেরত আরও ২০ জন হোম কোয়ারেন্টাইনে

বাংলাদেশ
গত দুই দিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ৭৯ জন ব্যক্তিকে তাদের নিজ নিজ বাসায় বিশেষ ব্যবস্থায় (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের  উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ। এদের মধ্যে মঙ্গলবার (১০ মার্চ) ৫৯ জন এবং আজ বুধবার ২০ জন চিহ্নিত হয়েছে।আনোয়ারুল আমিন আখন্দ জানান, করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পুরান ভবনের দ্বিতীয় তলায় ১২ বেডের আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।তিনি জানান, জেলায় প্রায় ১ হাজার ২শ’ বিদেশ ফেরত ব্যক্তি রয়েছে। তারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদিআরব ও সিঙ্গাপুর ফেরত। করোনাভাইরাস প্রতিরোধে ১...
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে কীভাবে মাংস খাবেন?

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে কীভাবে মাংস খাবেন?

স্বাস্থ্য
করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। একের পর এক বিশ্বের বিভিন্ন স্থানে এই ভাইরাসে আক্রান্ত হবার খবর শোনা যাচ্ছে। এজন্য মানুষেরা বিভিন্ন ধরণের সতর্কতা অবলম্বন করছেন। খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়েছে। ভোজন প্রিয় বাঙালি থেকে অনেকেই মাছ মাংস খাওয়া কমিয়েছেন। পাশের দেশ ভারতেও মুরগীর মাংসের বিক্রির হার কমেছে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মুরগীর মাংসের থেকে এই ভাইরাস ছড়ানো সম্ভব না। চিনা বাদুড় ও কিছু নির্দিষ্ট প্রজাতির কিছু সাপের মাংস থেকে করোনাভাইরাস ছড়াচ্ছে বলে ধারণা করছেন তারা। তবে প্রতিনিয়ত নতুন নতুন ভুয়া খবর ভেসে বেড়াচ্ছে। বাজারের মুরগির মাংস খাওয়া নিয়েও বিভিন্ন আতঙ্ক ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ভারতীয় উপমহাদেশে কোনও সমস্যা হবার কথা নয়। তবে তা সত্ত্বেও কিছু নিয়ম মেনে চলাই ভালো। চলুন জেনে নিই কী কী নিয়ম মেনে মাংস খাবেন- টাটকা মাংস কিনা ভালো করে যাচাই করে নিন।...
করোনা সন্দেহে ভৈরবে বিদেশ ফেরত ৩৪ জন কোয়ারেন্টাইনে

করোনা সন্দেহে ভৈরবে বিদেশ ফেরত ৩৪ জন কোয়ারেন্টাইনে

জাতীয়, বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে গেল ৩ দিনে মোট ৩৪ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। এদের মধ্যে ৩২ জন পুরুষ এবং দু’জন নারী রয়েছে। তাছাড়া এদের অধিকাংশ ইতালি থেকে দেশে ফিরেছেন। তাই, এসব বিদেশ ফেরত প্রবাসীদের পৌর ও ইউনিয়ন স্বাস্থ্য সহকারীরা তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে অবস্থানের পরামর্শ দিচ্ছেন। এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে। বিশেষ করে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় আজ বুধবার থেকে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নব-নির্মিত ট্রমা হাসপাতালে ৫০ শয্যার একটি আইসোলেশন সেটার প্রস্তুত করেছেন। করোনাভাইরাসের ঝুঁকি আছে, এমন লোকজনকে রাত থেকে আইসোলেশন ইউনিটে রাখার চিন্তা করছে প্রতিরোধ কমিটি। জানা গেছে, ভৈরবে গেল সোমবার থেকে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখা শুরু হয় । ফল...
রূপনগরে অগ্নিকাণ্ডের পেছনে প্রভাবশালীদের হাত: ফখরুল

রূপনগরে অগ্নিকাণ্ডের পেছনে প্রভাবশালীদের হাত: ফখরুল

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
মিরপুরে রূপনগরের ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে প্রভাবশালী মহল জড়িত বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।মির্জা ফখরুল বলেন, আমরা এই রূপনগরে বার বার দেখছি অগ্নিকাণ্ড হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনে আগে আমরা এখানে এসেছিলাম। এখানকার বাসিন্দাদের অভিযোগ কোনো একটা প্রভাবশালী মহল তারা ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে দিয়ে এখানে বিভিন্ন রকমের হাউজিং বা প্লট নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। সেই তদন্ত নিরপেক্ষ হতে হবে। প্রভাবশালী মহল দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত যাতে না হয়, সেজন্য নিরপেক্ষ তদন্ত হতে হবে।তিনি বলেন, একদিকে যারা বিত্তশালী তাদের জন্য নতুন নতুন গৃহায়ণ প্র্রকল্প গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে আমাদের দুর্ভাগ্য যে, দেশে যা...
ভিসার মেয়াদ না থাকলেও কাতার ঢুকতে পারবেন প্রবাসীরা

ভিসার মেয়াদ না থাকলেও কাতার ঢুকতে পারবেন প্রবাসীরা

আন্তর্জাতিক
ভিসার মেয়াদ শেষ হলেও কাতারে ঢুকতে পারবেন বাংলাদেশিরা। যেসব বাংলাদেশি দেশে এসে করোনাভাইরাসের নিষেধাজ্ঞার জন্য আটকরা পড়েছেন তাদের ভিসার মেয়াদ শেষ হলেও কাতারে ঢুকতে সমস্যা হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।বুধবার (১১ মার্চ) দোহার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে যারা ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন, তাদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষ-কোম্পানি বা কফিলের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য আবারো অনুরোধ করা হলো। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাতার থেকে বাংলাদেশে ভ্রমণ না করার জন্য বলা হচ্ছে। তবে অত্যন্ত জরুরি ক্ষেত্রে কাতার আইডির মেয়াদ বেশিদিন আছে কিনা কাতার ত্যাগের আগে তা নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।কাতারে বাংলাদেশি কোনও নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হলে দূতাবাসকে (৩৩৬৬ ২০০০) তাৎক্ষণিকভাবে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে। ...
সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে প্রথমদিন ভোট দিয়েছেন ৩০৩১ আইনজীবী

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে প্রথমদিন ভোট দিয়েছেন ৩০৩১ আইনজীবী

আইন ও আদালত, জাতীয়, বাংলাদেশ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২০-২১ সেশনের নির্বাচনের প্রথম দিনে ভোট দিয়েছেন তিন হাজার ৩১ আইনজীবী। নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট অমিত দাস গুপ্ত ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বুধবার (১১ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে গণনা করা হবে। সুপ্রিম কোর্ট বারের প্রধান নির্বাচন কমিশনার এ এফ হাসান আরিফ বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে মাঝে এক ঘণ্টা বিরতি থাকবে।নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন, সভাপতি পদে এ এম আমিন উদ্দিন, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ও সাকিলা রওশন, সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ ড. মো. এনা...
নিয়মিত তুলসী পাতা খেলে যে সব সমস্যা থেকে মুক্তি মিলবে

নিয়মিত তুলসী পাতা খেলে যে সব সমস্যা থেকে মুক্তি মিলবে

লাইফস্টাইল, স্বাস্থ্য
ফ্ল্যাট বাড়ির জানলায়, বাসায় বেলকুনিতে বাড়তি জায়গা থাকলে কখনও কখনও সৌন্দর্য বর্ধনের জন্য নানান গাছ রাখা হয় ঠিকই, কিন্তু তুলসী পাতা চেনা হয়ে ওঠে না অনেকের। অথচ প্রাচীন কাল থেকে তুলসীর ভেষজ গুণ নিয়ে আলোচনা করে এসেছেন মুনি ঋষিরা।বছর কুড়ি আগেও প্রতিটা বাড়িতে অন্তত একটা করে তুলসী গাছ থাকত। সকাল হলে একটা পাতা ছিঁড়ে নিয়ে মুখে পুরে দিতেন অনেকেই। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। ওষুধি গাছগুলো ভুলতে বসেছেন ছেলে-বুড়োরা। তুলসী পাতার ওষুধি গুণ অনন্য। চলুন জেনে নেওয়া যাক তুলসীর কিছু গুণ শ্বাস প্রশ্বাসের সমস্যা ঠাণ্ডা লাগলে তুলসী পাতা ম্যাজিকের মতো কাজ করে। গলার সব রকম সমস্যায় তুলসী পাতা ব্যবহৃত হয়। মানসিক চাপ তুলসীর ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানসিক চাপ কমাতে সহায়তা করে। এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে। এ ছাড়াও তুলসী পাতার রস শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখ...
জামিন পেলেন সঙ্গীতশিল্পী মিলা

জামিন পেলেন সঙ্গীতশিল্পী মিলা

ফ্যাশন, বিনোদন
দেশের মিউজিক ইন্ডাস্ট্রির পরিচিত নাম কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা। সাবেক স্বামীর কাছে বিয়ের তথ্য গোপন করে প্রতারণার অভিযোগে করা মামলায় মিলা ও তার বাবা শহীদুল ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার (১১ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।এর আগে ৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ সমন জারি করেন। সেখানে ১১ মার্চ তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। ...
আপাতত স্থগিত এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি

আপাতত স্থগিত এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি

খেলা
বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের আতঙ্ক এসে পড়েছে বাংলাদেশেও। গত ৮ মার্চ বাংলাদেশে শনাক্ত হয় তিন করোনা ভাইরাস রোগী। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা দেশে। চলতি জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ডি-টোয়েন্টি ম্যাচেও কমিয়ে দেয়া হয়েছে টিকিট বিক্রির সংখ্যা।গত কদিন ধরে গুঞ্জন চলছিল চলতি মাসে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে দক্ষিণ এশিয়ার প্রখ্যাত সঙ্গীত শিল্পী এ.আর রহমানের কনসার্ট ও এশিয়া একাদশ আর বিশ্ব একাদশের মধ্যে দুটি ম্যাচ বাতিলের কথা।শেষ পর্যন্ত সেটিই হলো। আজ বুধবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে জানান, কনসার্ট ও ম্যাচ দুটি স্থগিত হবার কথা।'এ.আর রহমানের কনসার্টটা ছোটভাবে করতে পারতাম। পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি বড়ভাবে আয়োজনের। এখন যেহেতু ১৮ তারিখে হচ্ছে না, পরিস্থিতি বুঝে যখন ইম্প্রুভ করবে তখন একটা সময় আমরা এটা করব। আর ২১...
ইরাকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে আমেরিকা

ইরাকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে আমেরিকা

আন্তর্জাতিক
ইরানি হামলা মোকাবিলায় ইরাকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আমরা ইরাকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আনার প্রক্রিয়ায় রয়েছি। একইসঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করবো। ইরানের সম্ভাব্য আরও হামলা থেকে নিজেদেরকে রক্ষার জন্য আমরা এ ব্যবস্থা নিচ্ছি।গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদী আল মুহান্দিসকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার কথা ঘোষণা করে।৮ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরাকে মার...