৮ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিল যুবলীগ
আট হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিল যুবলীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র মানুষের সাহায্যর জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ঢাকার ৭৫ টি ওয়ার্ডে আট হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আয়োজনে দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
এর আগে সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করে।
খাদ্যসামগ্রী হিসেবে প্রতি ব্যাগে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি আল...









