Friday, August 7

Month: January 2022

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন অভিনেতা ফেরদৌস

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন অভিনেতা ফেরদৌস

এক্সক্লুসিভ, বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। ভোট গণনার পর দেখা গেল সবার চেয়ে বেশি ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ২৪০টি ভোট পেয়েছেন 'হঠাৎ বৃষ্টি' খ্যাত এ নায়ক। তার কাছাকাছিও ভোট পাননি ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জায়েদ খান ও নিপুণদের কেউ। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, মিশা সওদাগর ১৪৮। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬, যেখানে নিপুণের ভোটসংখ্যা ১৬৩। ভোটসংখ্যায় ফেরদৌসের পরই আছেন দফতর সম্পাদক পদে আরমান, ২৩২ ভোট। আর কার্যকরী পরিষদে ফেরদৌসের কাছাকাছি যেতে পেরেছেন অমিত হাসান (২২৭), অঞ্জনা সুলতানা (২২৫ ), মৌসুমী (২২৫)। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়ে...
ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সম্পাদক

ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সম্পাদক

এক্সক্লুসিভ, বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত। এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন। শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন। নির্বাচন কমিশনার জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪২৮। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। শতকরা হিসেবে ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ। ভোট সুষ্ঠু হয়েছে জানান নির্বাচন কমিশনার। সকাল থেকে অনুষ্...
ক্যানসার প্রতিরোধক ‘লাল ভুট্টা’

ক্যানসার প্রতিরোধক ‘লাল ভুট্টা’

লাইফস্টাইল, স্বাস্থ্য
সাধারণ ভুট্টার সঙ্গে জিনগত পরিবর্তন করে বিভিন্ন রং তৈরি করে এর জেনিটিক্যালি মডিফাইড করে ‘রঙিন ভুট্টা’ উদ্ভাবন করেছেন বাংলাদেশি জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। লভীবাজারের কুলাউড়া উপজেলার এই কৃতী সন্তান গতকাল রোববার এক মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন। এর আগে হাফিজা-১, জালালিয়া, তানহা ও ডুম- এই চার জাতের ধানের উদ্ভাবন করেন এই বিজ্ঞানী। ড. আবেদ চৌধুরী বলেন, ধান ও গমের তুলনায় ভুট্টায় পুষ্টিমাণ অনেক বেশি। ভুট্টায় ক্যারোটিন থাকার কারণে মূলত এর রং হলুদ হয়। তাই আমি রঙিন ভুট্টার ক্লোন উদ্ভাবন করেছি। তাৎপর্যের বিষয় হলো, এই ভুট্টা ক্যানসার প্রতিরোধক। বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সঙ্গে বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজ করার অনুমতি পেয়েছেন। এই গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে তিনি দেশে বরাবর আবাদ হয়ে আসা ভুট্টার জিনগত পরিবর্তন ঘটিয়ে রঙিন ভুট্টার প্রজাতি উদ্ভাবন করেছেন।...
পান্তা ভাতের উপকারিতা

পান্তা ভাতের উপকারিতা

লাইফস্টাইল
পুষ্টিগুণ: বিভিন্ন দেশের মানুষের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করেন এমন একজন মার্কিন পুষ্টিবিদ বলেন, দক্ষিণ ভারতের মানুষ সকালে পান্তা ভাত খায়। পুষ্টিগুণে তা সর্বোত্তম। পান্তাভাত ভিটামিন বি৬, বি১২, বি কমপ্লেক্স সমৃদ্ধ। পান্তাভাত শর্করা সমৃদ্ধ জলীয় খাবার। এত আছে অনেক উপকারী ব্যাকটেরিয়া। ১২ ঘন্টা ভিজিয়ে রাখা ১০০ গ্রাম পান্তাভাতে আছে ৭৩.৯১ গ্রাম লৌহ অথচ সমপরিমাণ গরম ভাতে ৩০৪ মিলিগ্রাম। ১০০ গ্রাম পান্তাভাতে ৮৩৯ মিলিগ্রাম পটাশিয়াম ও ৮৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম বৃদ্ধি পায়, অথচ সমপরিমাণ গরম ভাতে ক্যালসিয়াম আছে ২১ মিলি গ্রাম। ১০০ গ্রাম পান্তাভাতে সোডিয়ামের পরিমাণ কমে ৩০৩ মিলিগ্রাম হয়, কিন্তু সমপরিমাণে গরম ভাবে সোডিয়াম আছে ৪৭৫ মিলিগ্রাম। উপকারিতা: শরীরে শক্তি যোগায়, ত্বক ভাল রাখে, রোগ প্রতিরোধক, কোষ্ঠকাঠিন্য ভাল করে, হজমকারক, পেটব্যথা নিরাময় করে, পায়খানা পরিস্কার করে, আলসার ভাল করে, শরীর হালকা করে, উচ্চ রক...
শীতকালীন অ্যালার্জি অবহেলা নয়

শীতকালীন অ্যালার্জি অবহেলা নয়

লাইফস্টাইল, স্বাস্থ্য
অ্যালার্জি এক অসহনীয় ব্যাধি। এতে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এমনকি শ্বাসকষ্টও হতে পারে। কারও কারও ক্ষেত্রে অ্যালার্জি সামান্য অসুবিধা। কারও জীবন দুর্বিষহ করে তোলে। শীতকালে এর রোগের প্রকোপ বেশি বাড়ে। অ্যালার্জি হওয়ার কারণ : প্রত্যেক মানুষের শরীরে প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। কোনো কারণে এ ইমিউন সিস্টেমে সমস্যা দেখা দিলে তখনই অ্যালার্জি বহিঃপ্রকাশ ঘটে। আমাদের শরীর সব সময় ক্ষতিকর বস্তু (পরজীবী, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া) প্রতিরোধের চেষ্টা করে। রোগ প্রতিরোধের এ প্রচেষ্টার নামই ইমিউন। কখনো কখনো আমাদের শরীর সাধারণত ক্ষতিকর নয়- এমন বস্তুর প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। ্এর নামই অ্যালার্জি। এটি দুধরনের হয়ে থাকে। অ্যালার্জিজনিত সর্দি বা অ্যালার্জিক রাইনাইটিস। এর উপসর্গ হচ্ছে অনবরত হাঁচি, নাক চুলকানো,নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, কারও কারও চোখ দিয়েও পানি ...
ওমিক্রন রোধে নতুন বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

ওমিক্রন রোধে নতুন বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

আন্তর্জাতিক, বাংলাদেশ
কোভিড-১৯ এর নতুন ধরন অমিক্রন থেকে সুরক্ষায় করোনা টিকার আলাদা একটি বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না এই টিকা উদ্ভাবন করেছে। খবর রয়টার্স ও সিএনবিসির।
মেয়ের জন্য বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন প্রিয়াংকা!

মেয়ের জন্য বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন প্রিয়াংকা!

বিনোদন
প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস দম্পতি সম্প্রতি প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন। সারোগেসি পদ্ধতির মাধ্যমে মেয়েসন্তানের মা হয়েছেন সাবেক বিশ্বসুন্দরী। প্রথম মাতৃত্বের স্বাদ নেওয়া প্রিয়াংকা নতুন অতিথির আগমনে পুলকিত। বিটাউনে গুঞ্জন ছড়িয়েছে যে, প্রিয়াংকা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আপাতত বাসায়ই সন্তানকে সময় দিতে চান তিনি। এ কারণে বহুল আলোচিত জে লে জারা সিনেমা ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্তও নাকি নিয়েছেন এ নায়িকা। বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, তারকাবহুল এ সিনেমাটি পরিচালনা করছেন বলিউডেন বিখ্যাত পরিচালক ফারহান আকতার। এ ছবিতে প্রিয়াংকাকে সঙ্গে অভিনয় করার কথা রয়েছে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের। এ তিন নায়িকাকে এক ফ্রেমে দেখতে পাওয়ার অপেক্ষায় তাদের দর্শকরা। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা গেছে, এখন মেয়েকে নিয়েই সময় কাটাতে চান প্রিয়াংকা চোপড়া। তাই এখন আপাতত সব কাজ থেকে বিরত থাকতে চান এই অভ...
যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক, রাজনীতি
সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জন্য যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত আটটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এই লবিস্ট নিয়োগে কত টাকা ব্যয় করা হয়েছে সেই তথ্যও দিয়েছেন তিনি। বুধবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২০১৪ সালে জামায়াত একটি ফার্ম নিয়োগ করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য। এ জন্য তারা দেড় লাখ ডলার দেয়। বিচার বন্ধে তারা আরেকটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল। আর যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করার জন্য পিস অ্যান্ড জাস্টিস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩২ হাজার ডলার দিয়ে নিয়োগ করে। বিএনপি বিদেশি লবির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত ২৭ লাখ ডলার প্রতি বছর, আর প্রতি মাসে রিটেইনার ফি এক লাখ ২০ হাজার ডলার ব্যয় করেছে। এই তথ্যগুলো যুক্তরাষ্ট্...
সমর্থকরা আমাকে পাক-ভারত ম্যাচের গুরুত্ব উপলব্ধি করিয়েছে: রিজওয়ান

সমর্থকরা আমাকে পাক-ভারত ম্যাচের গুরুত্ব উপলব্ধি করিয়েছে: রিজওয়ান

খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সময়সূচি ঘোষিত হয়েছে। আগামী ২৩ অক্টোবর পাকিস্তান-ভারত ম্যাচ অনুষ্ঠিত হবে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান প্রথম জয় পায়। শাহীন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম সেদিন জয়ের নায়ক ছিলেন। এ বছর বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন মো. রিজওয়ান। সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎকার দেন, এ সময় তিনি পাক-ভারতের খেলার বিষয় কথা বলেন। তিনি বলেন, আমাকে একটি ভারতীয় চ্যানেলের সঙ্গে সাক্ষাত্কারের ব্যবস্থা করা হয়েছিল এবং তারা আমাকে জিজ্ঞাসা করেছিল আপনার স্নায়ু কেমন ছিল। আমি বলেছিলাম— আমার কাছে ভারতের বিপক্ষে খেলা অন্য প্রতিপক্ষের বিপক্ষে খেলার মতোই। যতক্ষণ না আমরা জিতেছি। আমার জন্য এটি ছিল অন্য রকম লড়াই। রিজওয়ান বলেন, ভারতের বিপক্ষে খেলা সাধারণ ব্যাপার না। কারণ অন্য যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে খ...
মিশা-জায়েদের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন আলমগীর

মিশা-জায়েদের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন আলমগীর

Uncategorized
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যেন এখন আর এফডিসি এবং অভিনয়শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশব্যাপী আলোচনার কেন্দ্রতে পরিণত এ নির্বাচন। আর দুদিনও নেই নির্বাচনের। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া মিশা সওদাগর ও জায়েদ খানের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন অভিনেতা আলমগীর। মঙ্গলবার কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই হুমকি দেন তিনি। এর আগে সমিতির গত মেয়াদে ১৮৪ জন শিল্পীর সদস্যপদ বাতিলের অভিযোগ বিষয়ে জায়েদ খান বলেছিলেন, বাতিলের সিদ্ধান্তটি কেবল তাদের ছিল না; উপদেষ্টা পরিষদে থাকা ইলিয়াস কাঞ্চন, আলমগীর, ফারুক, সোহেল রানার মতো সিনিয়র তারকাদের সম্মতিও ছিল। এমনকি সদস্যপদ বাতিলের সেই নোটিশে তাদের স্বাক্ষর আছে। জায়েদ খানের সেই বক্তব্যকে মিথ্যা বলে দাবি করে আলমগীর বলেন, ‘১৮৪ জন ভোটার বাতিলের রেজ্যুলিউশনটা আমাকে দেখাও। সেখানে আমার স্বাক্ষর আছে, আম...