Friday, August 7

Month: January 2022

পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুশিয়ারি বাইডেনের

পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুশিয়ারি বাইডেনের

Uncategorized
রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ‘ব্যক্তি ভ্লাদিমির পুতিনের’ বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন। খবর আলজাজিরা ও বিবিসির। বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা বিশ্বের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে। ইউক্রেনে রাশিয়া হামলা চালালে তা হবে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ স্থল আগ্রাসন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তুত রাখতে ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন। মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন, আমাদের কাছে নিষেধাজ্ঞার একটি কঠিন প্যাকেজ রয়েছে। আমরা দেখতে চাই আমাদের ইউরোপীয় বন্ধুরা সেই প্যাকেজটি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, যদি রাশিয়ার দ্বারা ইউক্রেনে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটে, তবে সঙ্গে সঙ্গে সেই...
পাকিস্তানি ৪ ক্রিকেটারকে ইমরান খানের অভিনন্দন

পাকিস্তানি ৪ ক্রিকেটারকে ইমরান খানের অভিনন্দন

Uncategorized
আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃতি পাওয়া পাকিস্তানের চার ক্রিকেটারকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় সোমবার ইমরান খান এক টুইটবার্তায় তাদের এ অভিনন্দন জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইটবার্তায় বলেন, আমাদের চার তারকা ক্রিকেটারকে অভিনন্দন। তোমরা আমাদের গর্বিত করেছ। টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং ফাতিমা সানার ছবিও শেয়ার করেছেন। তার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে। ভক্তরা তাদের পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের প্রশংসা করেছেন। ২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে বর্ষসেরা ওডিআই ক্রিকেটার, মোহাম্মদ রিজওয়ানকে বর্ষসেরা পুরু...
ভারতে সড়ক দুর্ঘটনায় এমপিপুত্রসহ ৭ মেডিকেল ছাত্র নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় এমপিপুত্রসহ ৭ মেডিকেল ছাত্র নিহত

আন্তর্জাতিক
ভারতের মহারাষ্ট্র প্রদেশের ওয়ার্ধাতে সোমবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় বিজেপির এক এমপির ছেলেসহ সাত মেডিকেল কলেজের ছাত্র প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই সাওয়াংগি মেডিকেল কলেজের ছাত্র। খবর এনডিটিভির। ছাত্রদের বহনকারী মাইক্রোবাসটি সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহারাষ্ট্রের সেলসুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে যায়। নিহতদের মধ্যে বিজেপির এমপি বিজয় রাহাংদালের ছেলে অবিষ্কার রাহাংদালেও আছেন। ওয়ার্ধার এসপি প্রসাদ হলকার সাংবাদিকদের জানান, মেডিকেলের ওই ছাত্ররা ওয়ার্ধা থেকে দেওলিাযাচ্ছিলেন। দুর্ঘটনায় নিহতরা হলেন- সাওয়াংগি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র, নিরাজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও সুভাম জায়সুয়াল, প্রথমবর্ষের ডপছাত্র অবিষ্কার রাহাংদালে এবং মেডিকেল ইন্টার্ন নিতেশ সিং।...
বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার রহস্যজনক মৃত্যু

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার রহস্যজনক মৃত্যু

এক্সক্লুসিভ, বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত তিন সপ্তাহে ৯টি জেব্রার মৃত্যু হয়েছে। ঝুঁকিতে রয়েছে গর্ভবতী আরও ৯ জেব্রা। জেব্রাগুলোর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেননি পার্ক কর্তৃপক্ষে। খাদ্যে বিষক্রিয়া, বিষ প্রয়োগ, ভাইরাস-ব্যাকটেরিয়ার আক্রমণ নাকি অজ্ঞাত কোনো কারণ, তা ক্ষতিয়ে দেখার জন্য মঙ্গলবার পার্ক অভ্যন্তরে বিশেষজ্ঞদের বৈঠক বসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, জেব্রাগুলোর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক, গবেষক ও পার্কসংশ্লিষ্ট লোকজনের সমন্বয় বৈঠক বসবে আজ। পার্কসংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২ জানুয়ারি থেকেই হঠাৎ একের পর এক মারা যাচ্ছে জেব্রা। ২৪ জানুয়ারি সোমবার পর্যন্ত মোট ৯টি জেব্রা মারা যায়। পার্কটিতে ৩১টি জেব্রা ছিল। ৯টির মৃত্যুর পর এ সংখ্যা দাঁড়িয়েছে ২২টি...
নায়িকা বিদ্যা সিনহা মিমের চমক!

নায়িকা বিদ্যা সিনহা মিমের চমক!

এক্সক্লুসিভ, বিনোদন
ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। গত বছরের আগস্টেই চমকে দিয়েছিলেন। মেদ ঝরিয়ে নিজেকে জিরো ফিগার নায়িকা হিসেবে গড়ে তোলেন। এরপর থেকেই বিভিন্ন ফটোশুটে নজরকাড়া রূপে দেখা গেছে এই নায়িকাকে। ফের একবার নিজের রূপের ঝলকে মাতিয়ে দিলেন মিম। রোববার (২৩ জানুয়ারি) ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন মিম। সেখানে দেখা গেল- তার পরনে রয়েছে সাদা প্যান্ট এবং ডোরাকাটা স্কিনফিট টপস। আবেদনময়ী ভঙ্গিমায় দিয়েছেন পোজ। ছবিগুলো তুলে দিয়েছেন রফিকুল ইসলাম র্যা ফ। ছবির ক্যাপশনে মিম লেখেন- ‘পোশাক তোমার মেজাজ ও আত্মবিশ্বাস পরিবর্তন করে দিতে পারে’। দুটি ছবির মধ্যে একটিতে রিঅ্যাকশন পড়েছে ৩৭ হাজারের বেশি, অন্যটিতে ৩৩ হাজার। হাজার হাজার মন্তব্যে ভক্তরা মিমের প্রতি তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। প্রিয় নায়িকাকে আকর্ষণীয় রূপে দেখে তাদের যেন ঘুম উড়ে গেছে। কেউ কেউ আবার মজার ছলে মিমের স্বামী সনি পোদ্দারের কাছে উড়ো...
সৌদি আরবে প্রতি ঘণ্টায় ৭ ডিভোর্স

সৌদি আরবে প্রতি ঘণ্টায় ৭ ডিভোর্স

ইসলাম, এক্সক্লুসিভ, লাইফস্টাইল
সৌদি আরবে প্রতি ঘণ্টায় সাতটি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে দেশটিতে নজিরবিহীন বিচ্ছেদের ঘটনা ঘটেছে। দেশটিতে প্রতি ঘণ্টায় সাতটি বিচ্ছেদের ঘটনা ঘটে অর্থাৎ সেখানে প্রতি ১০টি বিয়ের অন্তত তিনটি ভেঙে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পাওয়া নথিতে জানা গেছে, ২০২০ সালের শেষ কয়েক মাসে দেশটিতে ৫৭ হাজার পাঁচশর বেশি বিচ্ছেদের ঘটনা ঘটেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বিচ্ছেদের হার বেড়েছে ১২ দশমিক সাত শতাংশ। ওই নথিতে আরও বলা হয়েছে, সৌদি আরবে গত দশ বছরে, বিশেষ করে ২০১১ সালের পর থেকে বিচ্ছেদের হার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ২০১০ সালে দেশটিতে মাত্র ৯ হাজার ২৩৩টি বিচ্ছেদের ঘটনা ঘটেছিল। কর্তৃপক্ষ আরও জানান, ২০১১ সালে বিবাহবিচ্ছেদের প্রায় ৩৪ হাজার ঘটনা রেকর্ড করা হয়েছিল। গত দশ বছরে ব...
ভাইরাল হতে হত্যা করে ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

ভাইরাল হতে হত্যা করে ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আইন ও আদালত, এক্সক্লুসিভ
বিভিন্ন গ্যাংস্টার সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে হত্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডের জন্য সেই ভিডিও ধারণের অভিযোগে তিনি কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লির জাহাঙ্গীরপুরে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিন কিশোর ‘পুষ্পা’ কিংবা ‘ভাউকাল’ এর মতো গ্যাংস্টার সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এমনকি তারা ওই হত্যাকাণ্ডের ভিডিও ধারণও করেছে। তাদের ইচ্ছা ছিল ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে রাতারাতি বিখ্যাত হওয়ার। পুলিশ জানায়, জাহাঙ্গীরপুরের কে ব্লকে এই ঘটনা ঘটে। হতভাগ্য ব্যক্তির পথ আটকে দুজন তাকে ছুরিকাঘাত করে। অন্যজন মোবাইলে সেই ঘটনা ভিডিও করে। ওই ব্যক্তিকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এদিকে সিসিটিভি ফুটেজ দেখে ওই তিন কিশোরক...
ব্যাংকও চলবে অর্ধেক জনবলে

ব্যাংকও চলবে অর্ধেক জনবলে

অর্থনীতি, এক্সক্লুসিভ, বাংলাদেশ
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে অন্যান্য অফিসগুলোর মতো ব্যাংকেও অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারির পর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা নিয়ে একই ধরনের নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পালাক্রমে (রোস্টারিং) অর্ধেক কর্মকর্তা–কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে এ সময় অন্যান্য কর্মকর্তা–কর্মচারীরা নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে দাপ্তরিক কার্যক্রম ভার্চ্যুয়ালি সম্পন্ন করবেন। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার ক্ষেত্রে প্রয়োজন অনুসারে নিজ বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পা...
মাথা ব্যথার যন্ত্রণা সইতে না পেরে নারীর আত্মহত্যা

মাথা ব্যথার যন্ত্রণা সইতে না পেরে নারীর আত্মহত্যা

এক্সক্লুসিভ, বাংলাদেশ
মাথা ব্যথার যন্ত্রণা সইতে না পেরে রাজশাহীর বাঘায় গলায় ফাঁস দিয়ে ঝর্ণা বেগম (৫৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার বিকালে উপজেলার বাউসা ইউনিয়নের হরিণা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পরিবার জানিয়েছে, ঝর্ণা বেগম দীর্ঘদিন মাথা ব্যথার যন্ত্রণায় ভুগছিলেন। এ যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেন। ঝর্ণার স্বামী হামিদুল ইসলাম জামাল জানান, দুপুর থেকে তার স্ত্রী মাথা ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিল। তাকে রেখে স্থানীয় তেঁথুলিয়া বাজারে ওষুধ আনতে যান। ফিরে এসে দেখেন ঝর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি।...
সমিতির ফান্ড ৫০ লাখ টাকা করতে চান মিশা সওদাগর

সমিতির ফান্ড ৫০ লাখ টাকা করতে চান মিশা সওদাগর

বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিবার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে লড়ছেন মিশা সওদাগর। জায়েদ খানের সঙ্গে যুক্ত হয়ে মিশা-জায়েদ প্যানেল গঠন করেছেন তিনি। গত দুই মেয়াদে সভাপতির দায়িত্বে ছিলেন এই খল অভিনেতা। সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মিশা বলেন, যে সমস্ত কাজ ৮০-৮৫ শতাংশ করে ফেলেছি, সেগুলোর বাকি অংশ সম্পন্ন করব সবার আগে। এরপর আমরা ভূমিহীন শিল্পীদের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করব। যাদের ভূমি নেই, তারা যেন বসবাসের জন্য অন্তত দুটো করে রুম পান, সেটার চেষ্টা করব। মিশা-জায়েদ প্যানেলের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে- তারা ১৮৪ জন শিল্পীর সদস্যপদ বাতিল করেছেন। এ বিষয়ে মিশা বলেন, যেসব যোগ্য শিল্পী বাদ পড়েছেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। যোগ্যতাহীন কাউকে নিলে তো আমার সমিতিরই বদনাম হবে। বর্তমানে ...