Friday, August 7

Month: January 2022

কনডেম সেলে নূর হোসেনের হাতে মোবাইল, ঘটনার তদন্তে কমিটি

কনডেম সেলে নূর হোসেনের হাতে মোবাইল, ঘটনার তদন্তে কমিটি

ক্রাইম, বাংলাদেশ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বন্দি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের হাতে মোবাইল ফোন পাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে এ কমিটি গঠন করেছেন কারা কর্তৃপক্ষ। ওই কমিটিকে ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার জানান, নূর হোসেনসহ তিন আসামি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট-২ এর কনডেম সেলে বন্দি রয়েছেন। কনডেম সেলে নূর হোসেন গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন খবর পেয়ে ৫ জানুয়ারি সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প...
দেশে আক্রান্ত বেড়েছে ৪০০ গুণ: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আক্রান্ত বেড়েছে ৪০০ গুণ: স্বাস্থ্যমন্ত্রী

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, দেশের করোনা আক্রান্ত রোগীর পরিমাণ চারশ’ গুণ বৃদ্ধি পেয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনা সংক্রমণ বাড়ছে। তবে বাংলাদেশে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে। ওমিক্রণের হানা থেকে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশের অবস্থা ভালো। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনও অর্থনীতির চাকা ঘুরছে। কল-কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে। এই পরিস্থিতি বজায় রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। জাহিদ মালেক বলেন, দেশের নির্বাচন হচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানা ...
সংলাপের নামে আবারও ক্ষমতা থাকার কৌশলে সরকার: ফখরুল

সংলাপের নামে আবারও ক্ষমতা থাকার কৌশলে সরকার: ফখরুল

এক্সক্লুসিভ, রাজনীতি
রাষ্ট্রপতির সংলাপের নামে সরকার আবারও ক্ষমতায় থাকার নানা কলাকৌশল শুরু করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আবারও বিভিন্ন রকম কলাকৌশল শুরু করেছে। রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন। কীসের সংলাপ?...
‘স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে বন্ধুকে খুন করে হৃদয়’

‘স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে বন্ধুকে খুন করে হৃদয়’

এক্সক্লুসিভ, ক্রাইম
রাজধানীর তুরাগে স্ত্রীর (১৭) সঙ্গে বন্ধুকে আপত্তিকর অবস্থায় দেখে মাথা ঠিক রাখতে পারেননি ইমাম হোসেন হৃদয় (২২)। তাই হাতের কাছে পাওয়া ছুরি দিয়ে বন্ধু রাসেলকে আঘাত করে খুন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে এমন তথ্য দিয়েছে আটক হৃদয়। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার গভীর রাতে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজিপুরে খালাতো ভাইয়ের বাড়ি থেকে হৃদয়কে আটক করে পটুয়াখালী র‌্যাবের একটি বিশেষ দল। ঘটনার পর থেকে থেকে ওই বাড়িতে আত্মগোপনে ছিল হৃদয়। আটক হৃদয়ের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ময়নামতি এলাকায়। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, তুরাগ থানার বৃন্দাবন বস্তির ১৭ নম্বর সেক্টরে রাসেল ও তার বন্ধু ইমাম হোসেন হৃদয় বসবাস করতেন। বন্ধুত্বের সূত্র ধরে তারা একে অপরের বাসায় যেতেন। গত ৪ জানু...
নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের যে সুবিধা দেখছেন সাকিব

নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের যে সুবিধা দেখছেন সাকিব

খেলা
যুক্তরাষ্ট্রে বসে টিভিতে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড বধ দেখেছেন সাকিব আল হাসান দেখেছেন। দেখেছেন মাউন্ট মঙ্গানুইয়ে পেসার ইবাদতে দাপট। ইবাদতের এমন দাপুটে বোলিং ক্রাইস্টচার্চেও হলে দ্বিতীয় টেস্টেও জয় পেতে পারে বাংলাদেশ। কিন্তু ক্রাইস্টচার্চের সবুজ উইকেট বে ওভালের চেয়ে অনেকটাই ভিন্ন। সে অর্থে দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশের জন্য আরও বড় চ্যালেঞ্জ। তবে সেই টেস্ট নিয়ে ভীত নন সাকিব আল হাসান। তার মতে, ক্রাইস্টচার্চেও বাংলাদেশ দল সুবিধা পাবে। কি সেই সুবিধা? শনিবার একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার আনুষ্ঠানে সে কথাই জানালেন সাকিব। নিজের অভিজ্ঞতা আর ক্রিকেটবোধ থেকে সাকিব বললেন, ‘সবুজ উইকেট হলেও আমাদের জন্য যে সুবিধাটা থাকবে, সেটা হলো আমাদের যে তিনজন বোলার আছে, তারাও খুব ভালো বোলিং করেছে বর্তমানে। স্পিনার মিরাজও অসাধারণ বোলিং করেছে। নিউজিল্যান্ডকেও আমাদের বোলারদেরও মুখোমুখি হতে হবে...
এবার সপরিবার করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা

এবার সপরিবার করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা

বিনোদন
এবার টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার শ্যুটিং করতে গিয়েছিলেন। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য স্বামী সঞ্জয় এবং পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে ফিরে এসে ঠাণ্ডা লাগে তার। সন্দেহ হলে পরীক্ষা করে।পরীক্ষায় দেখা যায় স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের করোনা পজিটিভ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে ঋতুপর্ণা জানিয়েছেন, দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিলেন। এ সময় তার ঠাণ্ডা লাগে।পরীক্ষা করে করোনার সংক্রমণ ধরা পড়েছে।তবে আমার শাশুড়ির সংক্রমণে আক্রান্ত হয়নি। তাকে অন্য বাড়ি পাঠিয়েছি। আমরা বাড়ির উপর তলায় আইসোলেশনে আছি। এর আগে ২০২১ সালের মার্চ মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা পজিটিভ এসেছিল তার...
আইভীর অভিযোগ নিয়ে যা বললেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

আইভীর অভিযোগ নিয়ে যা বললেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

এক্সক্লুসিভ, রাজনীতি
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। শনিবার বন্দরের ২৪নং ওয়ার্ডে নির্বাচনি প্রচারের সময় তিনি বলেছেন, গতকাল বন্দরে তৈমুর প্রচারণা চালিয়েছেন, সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তার সঙ্গে ছিলেন। এতে প্রমাণিত হয় নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে। এদিন দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে সিনামন রেস্টুরেন্টে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর পক্ষে এক মতবিনিময় সভা হয়। সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, কোনো ব্যক্তিই এ নির্বাচনে কোনো অবস্থাতেই অপরিহার্য নয়। যার কথা বলা...
টিকা না নিলে গ্রেফতারের নির্দেশ!

টিকা না নিলে গ্রেফতারের নির্দেশ!

এক্সক্লুসিভ, খেলা
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে। মাউন্ট মঙ্গুইরে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেয় টাইগাররা। রোববার দুই দল ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। এই ম্যাচটিতে ড্র করলেই ইতিহাস রচিত হবে। প্রথমবারের মতো কিউইদের মাঠে যে কোনো ফরমেটে সিরিজ জয়ের স্বাদ পাবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ ড্র করে সিরিজ জিততে চায় না। কিউইদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করে তবেই নিজেদের মিশন শেষ করতে চায়। এমনটাই জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ভিডিও বার্তায় তাসকিন বলেন, সামগ্রিকভাবে মানসিকতা ও প্রস্তুতি নিয়ে সবাই ভালো অবস্থানে আছি। আমরা আমাদের সেরাটা দিব, অবশ্যই জয়ের জন্য খেলব। আপনারা সবাই সমর্থন দিবেন, দোয়া করবেন। যাতে আমরা সেরাটা দিয়ে ভালো খেলতে পারি। এই ম্যাচের আগে টাইগারদের অনুশীলনে বৃষ্টি বাগড়া দেয়। ...
টিকা না নিলে গ্রেফতারের নির্দেশ!

টিকা না নিলে গ্রেফতারের নির্দেশ!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে টিকা নেয়নি এমন ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে দেশটিতে সংক্রমণ বৃদ্ধির মধ্যে তিনি এমন নির্দেশ দিলেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার ২৪ ঘণ্টায় ফিলিপাইনে নতুন করে ২১ হাজার ৮১৯ জনের করোনা ধরা পড়েছে। গত অক্টোবরের পর দেশটিতে সংক্রমণের এই হার সর্বোচ্চ। শুক্রবার দেশটিতে ৭০ হাজার ৪৯ জনের করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় সংক্রমণের হার ৪০ শতাংশ। করোনার হঠাৎ এই বৃদ্ধির কারণে প্রেসিডেন্ট দুতার্তে টিকা গ্রহণ করেনি এমন ব্যক্তিদের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ভ্যাকসিন না নিয়ে বাইরে ঘোরাফেরা করছে এমন ব্যক্তিদের তিনি গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। যদিও তার এমন নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার পূর্ব রেকর্ডকৃত এক বক্তৃতায় প্রেসিডেন্ট দুদার্তে বলেন, এটা জাতীয় জরুরি পরিস্থিতি। আমার অবস্থান হলো- যারা এখনো টিকা নে...
মিনিকেট চাল প্রতারণা বন্ধে আইন চান প্রতিমন্ত্রী

মিনিকেট চাল প্রতারণা বন্ধে আইন চান প্রতিমন্ত্রী

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
‘চাল ছাঁটাই করে আকর্ষণীয় করে মিল মালিকরা প্রতারণা করছেন। চাল পলিশিং করে মিলগুলো চালকে চিকন করে। এতে চাল ছাঁটাই করতে হয়। ফলে অনেক পুষ্টিগুণ চাল থেকে চলে যায়। একটি অগ্রসরমান অর্থনীতিতে এমন প্রতারণা মেনে নেওয়া যায় না। এটা আইন করে বন্ধ করা উচিত।’ ‘বায়োফর্টিফায়েড জিঙ্কসমৃদ্ধ ব্রি ধানের বাজার সম্প্রসারণ ও জনপ্রিয়করণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। শনিবার একটি জাতীয় দৈনিক এই গোলটেবিলের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক কৃষি সচিব ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন গেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার, সঞ্চালনায় ছিলেন দৈনিকটির সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিজনেস ইন্টেলিজেন্সের প্রধান নির্বাহী শাকিব কোরেশী। কোন জাতের চাল- এ বিষয়ট...