Friday, May 29

Month: June 2022

রাশিয়ার হাতে ‘বন্দি’ ইউক্রেনের ৬ হাজার সেনা

রাশিয়ার হাতে ‘বন্দি’ ইউক্রেনের ৬ হাজার সেনা

আন্তর্জাতিক
রাশিয়া দাবি করেছে, তাদের হাতে বর্তমানে ৬ হাজার ইউক্রেনীয় সেনা বন্দি আছে। বন্দি ইউক্রেনীয় সেনাদের মধ্যে কিছু রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আর বাকিদের আটক করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম আরআইএ নভোস্তি। তাছাড়া ১৪৪ জন ইউক্রেনীয় সেনাকে বন্দি বিনিময়ের মাধ্যমে ছেড়ে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে রাশিয়া। বুধবার ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জানায়, রাশিয়ার কাছ থেকে নিজেদের ১৪৪ সেনাকে ঘরে ফিরিয়ে এনেছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যে ১৪৪ জনকে ইউক্রেনের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন নিজে। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া যে ১৪৪ জনকে ফিরিয়ে দিয়েছে তাদের মধ্যে ৯৫ জন মারিউপোলের আজভস্টালে আশ্রয় নিয়েছিলেন। এই ৯৫ জনের মধ্য...
‘গেম চেঞ্জার’ সেই দ্বীপ থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

‘গেম চেঞ্জার’ সেই দ্বীপ থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক
রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনের উপকূলীয় স্নেক আইল্যান্ড থেকে ‘শুভেচ্ছার স্বরূপ’ সব সেনা প্রত্যাহার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া যে ইউক্রেনের বাইরে কৃষি পণ্য রপ্তানি করার জন্য একটি মানবিক করিডোর তৈরিতে জাতিসংঘের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে না, এই পদক্ষেপ সেই বিষয়টিই তুলে ধরেছে। ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে দেশটির শস্য রপ্তানি ঠেকাতে ইউক্রেনের বন্দর অবরোধ করার অভিযোগ করে আসছে। তাদের দাবি রাশিয়ার এই কর্মকাণ্ডই বিশ্বব্যাপী খাদ্য সংকটে অবদান রাখছে। ইউক্রেনে আক্রমণের প্রথম দিনেই রাশিয়া স্নেক আইল্যান্ড দখল করেছিল। ওই দ্বীপে অবস্থানরত ইউক্রেনীয় সীমান্তরক্ষীরা রাশিয়ার আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসাও কু...
করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজারের উপরে

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজারের উপরে

জাতীয়
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৯ হাজার ১৪৯ জনের প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৮৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে।এ নিয়ে এখন পর্যন্ত ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জন শনাক্ত হলেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ করা হয়।পরীক্ষা করা হয় ১৩ হাজার ৯০৫টি।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধি...
দৈহিক গড়নের কারণেই পিছিয়ে বাংলাদেশ!

দৈহিক গড়নের কারণেই পিছিয়ে বাংলাদেশ!

খেলা
টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ে বাংলাদেশের দুর্বলতা বেশ পুরোনো। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে শারীরিক গড়নের কারণে বড় শট খেলায় টাইগাররা পিছিয়ে আছে বলে মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। সিডন্স বলেন, জাতি হিসেবে আমার মনে হয় না আমাদের খুব দীর্ঘকায় গড়নের খেলোয়াড় রয়েছে। যেমন- জস বাটলার ৬ ফুট ২ ইঞ্চি, বড় শরীর, গ্লেন ম্যাক্সওয়েল ৬ ফুট ২ ইঞ্চি, মার্কাস স্টয়নিসও তাই। বড়সড় দৈহিক গড়ন তাদের। আমাদের তাই অন্য উপায় খুঁজতে হবে। আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারব না। তিনি আরও বলেন, আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারব না। আমাদের বোলিং বিভাগ খুব ভালো। আমার মনে হয় না, আমাদের অনেক বেশি রান করতে হবে। বোর্ডে একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে হবে। সিঙ্গেল অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে পাওয়ার হিটিং ম্যাচ জেতায়। যত বেশি বাউন্ডারি, তত বেশি ম্যাচ জেতা যায়। আমাদের তাই পাওয়ার হিটিংয়ে মন...
৫০ তম গান নিয়ে আসছেন সানি আজাদ

৫০ তম গান নিয়ে আসছেন সানি আজাদ

বিনোদন
নিজের সঙ্গীত ক্যারিয়ারের ৫০তম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। ‘হারাতে দেবোনা’ শিরোনামের গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরুপ আইচ। গানটির সুর ও সঙ্গীত করেছেন রিয়েল আশিক। গানটিতে সানির সাথে কন্ঠ দিয়েছেন রাইসা খান। আসছে ঈদে অসাধারণ একটি মিউজিক ভিডিওসহ গানটি রিলিজ হবে ‘আর থ্রি টিউন’ ইউটিউব চ্যানেলে। এই গানের মধ্য দিয়ে অনেকদিন পর আবারো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হচ্ছেন সানি আজাদ নিজেই। ভিডিওতে তার সাথে পারর্ফম করেছেন মডেল সাবরিনা শানু। ভিডিওটি নির্মাণ করেছেন অন্তর হাসান। ক্যামেরায় ছিলেন এম কে মোশাররফ। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, অল্প সময়ের মধ্যে আমার ৫০তম মৌলিক গান বাজারে আসছে। এটা অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া। এই গানটি নিয়ে আমাদের পুরো টিমেরও ব্যাপক পরিকল্পনা ছিল। আশা করছি; গানটি সবার হৃদয় ছুয়ে যাবে। অনুরুপ আইচ বলেন, সানিকে আমি শুরু থেকেই সাপো...
ঈদে নাগরিক টিভিতে ৪ ধারাবাহিক

ঈদে নাগরিক টিভিতে ৪ ধারাবাহিক

বিনোদন
এবারও নাগরিক টিভি ঈদে নিয়ে আসছে বর্ণাঢ্য আয়োজন। ঈদের সাতদিন নানা রকমের অনুষ্ঠানে চ্যানেলটি সাজবে আকর্ষণীয় সাজে। সাতদিনে একঝাঁক বিশেষ ধারাবাহিক নাটক উপভোগ করবেন দর্শকরা। ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘লায়িকার মা’। অভিনয় করেছেন কেয়া, মুকিত জাকারিয়া, ওলিউল রুমী, চিত্রলেখা প্রমুখ। রচনা ও পরিচালনায় সোহাগ কাজী। নাটকের কাহিনীতে দেখা যাবে কেয়া একজন চিত্রনায়িকা। তার মা আবেদা খান মনে করেন, তার মেয়ে দেশের একজন টপ লেভেলের নায়িকা। এজন্য তার মা সবসময় কেয়াকে মাত্রাতিরিক্ত কেয়ার করে। অতিরিক্ত কেয়ারের কারণে শুটিংস্পটে ঘটে নানা ঘটনা। ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘অসহ্য মাখন’। অভিনয় করেছেন জাহিদ হাসান, মায়মুনা মম, আমিন আজাদ, নিলা ইসলামসহ আরও অনেকে। রচনা ও পরিচালনায় মৃত্য...
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল ডা. আশরাফ-উজ-জামান

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল ডা. আশরাফ-উজ-জামান

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ডা. মোঃ আশরাফ-উজ-জামান। বুধবার (২৯ জুন) সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন তিনি। নতুন প্রিন্সিপালকে ফুল দিয়ে বরণ করে নেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল মেডিকেল কলেজ ও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম মুকুল প্রমূখ। প্রফেসর ডা. মোঃ আশরাফ-উজ-জামান বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এরপর আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনসহ সকলের প্রতি...
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও

অর্থনীতি, এক্সক্লুসিভ
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও নিউজ ডেস্ক: হেডকোয়ার্টারে ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন করলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। সে সময় তিনি প্রিমিয়াম ক্যাটাগরির আইওটি বেজড আপকামিং মডেলের বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরিবর্তিত পরিস্থিতিতে বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে ওয়ালটন সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন সিইও গোলাম মুর্শেদ। রোববার (২৬ জুন, ২০২২) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে পৌঁছে প্রথমেই বেলুন উড়িয়ে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে’র সূচনা করেন গোলাম মুর্শেদ। পরে তিনি রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই), মানবসম্পদ, মান নিয়ন্ত্রণ বিভাগসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ...
কাভার্ড ভ্যানচাপায় ৪ পথচারী নিহত

কাভার্ড ভ্যানচাপায় ৪ পথচারী নিহত

বাংলাদেশ
নরসিংদীর রায়পুরায় একটি কাভার্ডভ্যানচাপায় চার পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০), মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জোনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)। ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় কাভারভ্যানটি চার পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নিলে আরও একজন মারা যান। লাশগুলো উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে। ভৈরব হাইওয়ে থানার ওসি ...
‘ইউক্রেনের বৃহৎ অংশ দখল নিতে চান পুতিন’

‘ইউক্রেনের বৃহৎ অংশ দখল নিতে চান পুতিন’

আন্তর্জাতিক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে চান বলে মার্কিন গোয়েন্দা সংস্থা ধারণা করেছে। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর এভ্রিল হেইন্স বলেন, যুদ্ধের কারণে মস্কোর সেনারা এতোটাই দুর্বল হয়ে পড়েছে যে, তারা কেবল নিয়ন্ত্রণে নেওয়া অঞ্চলগুলো নিজেদের করে রাখতে পারবে। এর মানে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে বলেন তিনি। মার্চ মাসে মস্কো কিয়েভ এবং অন্যান্য শহর দখলে ব্যর্থ হওয়ার পরে ইউক্রেনের দোনবাস এলাকা দখলের প্রচেষ্টা পুনরায় ফোকাস করে। তিনি আরও বলেন, পুতিনের এখনো একই লক্ষ্য রয়েছে, যা তিনি সংঘাতের শুরুতে রেখেছিলেন। তিনি ইউক্রেনের বেশিরভাগ অংশ দখলে নিতে চান। কিন্তু রাশিয়ার শিগগির এই লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম। এভ্রিল হেইন্স বলেন, আমরা পুতিনের সামরিক উদ্দেশ্য এবং...