Friday, August 7

Month: June 2022

সেই ঘটনায় ‘ভীষণ ক্ষুদ্ধ’ রাশিয়া

সেই ঘটনায় ‘ভীষণ ক্ষুদ্ধ’ রাশিয়া

আন্তর্জাতিক
গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক ডমিনিক জার্মানির বার্লিন থেকে জানিয়েছিলেন, লিথুয়ানিয়া রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই ঘটনায় ভীষণ ক্ষুদ্ধ হয়েছে রাশিয়া। লিথুয়ানিয়া কালিনিনগ্রাদে পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ার বিষয়টিকে ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। তারা এর জবাবে পাল্টা ব্যবস্থা নিতে পারে। এর আগে রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহনের জন্য লিথুয়ানিয়ার কাছে ট্রানজিট নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানিয়েছিল রাশিয়া। ট্রানজিট ফের চালু না হলে, স্বার্থ রক্ষার জন্য প্রতিক্রিয়া জানাবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছিল মস্কো। সাংবাদিক ডমিনিক কেন জানিয়েছেন, রাশিয়ার সরকার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে লিথুয়ানিয়ার সরকারের প্রতিনিধিদেরও তলব করেছে এবং এর প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার বিশ্বাস পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা দিয়ে কালিনিনগ্রাদে রেল ব্যবস্...
৫ বছর বয়সি ছেলের বলে বোল্ড সরফরাজ

৫ বছর বয়সি ছেলের বলে বোল্ড সরফরাজ

খেলা
ছেলের বলে বোল্ড বাবা। তাও আবার পাঁচ বছর বয়সি ছেলে। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমদের ক্ষেত্রে এমনটিই হয়েছে। রাস্তায় ক্রিকেট খেলার সময় ব্যাট হাতে দাঁড়ান সরফরাজ। বোলার ছেলে আবদুল্লাহ। তার ম্যাজিক্যাল ডেলিভারিতে পরাস্ত হন সরফরাজ। ফল ক্লিন বোল্ড। আবদুল্লাহর বলটি ছিল ইয়র্কার লেংন্থের। বাবা-ছেলের ক্রিকেটের এই চমৎকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ...
মৌসুমীর ‘ভাঙন’-এর নতুন খবর

মৌসুমীর ‘ভাঙন’-এর নতুন খবর

বিনোদন
বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীকে নিয়ে আলোচনার শেষ নেই। তাকে কেন্দ্র করে ওমর সানী-জায়েদের মধ্যে দণ্ড, এর পর পাল্টাপাল্টি বক্তব্য, সংসার ভাঙনের গুঞ্জনসহ নানা বিষয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। শেষ পর্যন্ত দূরত্ব মিটিয়ে আবার এক হয়ে গেছেন সানী-মৌসুমী। আপাতত এ নিয়ে বিতর্কের কিছুটা অবসান হলেও এবার এল মৌসুমীর সিনে জীবনের নতুন খবর। সিনেমার নাম ‘ভাঙন’।এটি নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। রোববার রাতে প্রকাশ করা হয়েছে এর অফিসিয়াল পোস্টার। পোস্টারে দেখা দিয়েছেন মৌসুমী ও ফজলুর রহমান বাবু। এর মধ্যে মৌসুমীকে দেখা গেছে মাথায় একটি ঝুড়ি নিয়ে হাঁটছেন। আর বাবু বাজাচ্ছেন বাঁশি। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমায় মৌসুমী মূলত একজন হকারের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি চুড়ি-ফিতা এসব বিক্রি করেন। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘ভাঙন’ সিনেমা। নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, সিনেমার কাজ ...
দেশে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

দেশে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

বাংলাদেশ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে বাংলাদেশি দুই জনের শরীরে করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের নতুন সাব-ভ্যারিয়েন্ট BA.4/5 শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার জিনোম সেন্টারের একদল গবেষক যশোরের দুজন আক্রান্ত ব্যক্তির থেকে সংগৃহীত ভাইরাসের আংশিক (স্পাইক প্রোটিন) জিনোম সিকুয়েন্সের মাধ্যমে করোনার নতুন এই উপধরণটি শনাক্ত করে। যবিপ্রবির গবেষক দলটি জানায়, আক্রান্ত দুজন ব্যক্তিই পুরুষ। যাদের একজনের বয়স ৪৪ এবং আরেকজনের বয়স ৭৯ বছর। আক্রান্ত ব্যক্তির একজন করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ এবং অপরজন দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং আরেকজন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের শরীরে জ্বর, গলাব্যথা, সর্দি-কাশিসহ বিভিন্ন মৃদু উপসর্গ রয়েছে। তারা উভয়েই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে গবেষকরা ধারণা করছেন। গবেষক দলটি আরও জানায়, BA.4/5 সাব-ভ্য...
পদ্মা সেতু উৎসবে মাতবে রাজশাহী

পদ্মা সেতু উৎসবে মাতবে রাজশাহী

বাংলাদেশ
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে মেতে উঠবে উত্তরের পদ্মাপারের রাজশাহী বিভাগীয় শহরের মানুষও। ইতোমধ্যে এ উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে রাজশাহীতে লক্ষাধিক মানুষের বিশাল জমায়েত হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উৎসব উদযাপন ও কর্মসূচি নির্ধারণে এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন। রাজশাহী জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ২৫ জুন রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ের লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ ছাড়া উদ্বোধনী দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে— ২৫ জুন সকাল ১০টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে...
জোয়ারের পানিতে প্লাবিত ২০ গ্রাম

জোয়ারের পানিতে প্লাবিত ২০ গ্রাম

Uncategorized
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পূর্ণিমার প্রভাবে চরফ্যাশন উপজেলার পাঁচ ইউনিয়নের ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গ্রামের প্রধান সড়কগুলো প্লাবিত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। এ ছাড়া ফসিল জমি, মাছের ঘের, পুকুর ডুবে গেছে। উপজেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল উজান থেকে নেমে আসা পানির চাপ এবং পূর্ণিমার প্রভাবে কোমরপানিতে ডুবে রয়েছে ঢালচর, চরপাতিলা, চরনিজাম, চরমাদ্রাজ, জাহানপুর, মুজিবনগর, নজরুল নগর এলাকা। এদিকে দিনে-রাতে দুবার জোয়ারের পানি প্লাবিত হওয়ায় বেড়ির বাইরে থাকা পরিবারগুলো রান্নাবান্না করতে না পেরে অর্ধহারে-অনাহার মানবেতর জীবনযাপন করছেন। তবে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে পানিবন্দি মানুষদের কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চলসহ বেড়িবাঁধের বাইরের এলাকার পরিবারগুলোর। চরফ্যাশন পানি উন্নয়ন ব...
রাঙামাটিতে ৫ হাজার পরিবার পাহাড়ধসের ঝুঁকিতে

রাঙামাটিতে ৫ হাজার পরিবার পাহাড়ধসের ঝুঁকিতে

বাংলাদেশ
বৃষ্টি হলেই রাঙামাটিতে জনমনে তৈরি হয় পাহাড়ধসের শঙ্কা।২০১৭ সালের ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের দুর্যোগে ৫ সেনাসদস্যসহ ১২০ জনের প্রাণহানি ঘটে। পরে ২০১৮ সালের জুনে জেলার নানিয়ারচর উপজেলায় পাহাড়ধসে দুই শিশুসহ ১১ জন এবং ২০১৯ সালের জুনে জেলার কাপ্তাইয়ে তিনজনের প্রাণহানি ঘটেছিল। প্রতি বর্ষায় পাহাড়ধসের ঝুঁকিতে পড়েন রাঙামাটির বহু মানুষ। শহরসহ আনাচে-কানাচে এখনো প্রায় পাঁচ হাজারের অধিক পরিবারের মানুষ পাহাড়ধসের ঝুঁকিতে বসবাস করছেন। শুধু রাঙামাটি শহরে ৩০০ পরিবারের অধিক মানুষ ঝুঁকিতে বসবাস করছেন। জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে চলমান টানা বর্ষণে বহু মানুষ পাহাড়ধসের ঝুঁকিতে থাকলেও নিজেদের বসত ছেড়ে নিরাপদে যাচ্ছেন না তারা। অথচ যে কোনো মুহূর্তে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে শহরের হাসপাতাল এলাকায় একটি দেয়ালধসে কয়েকটি বসতবাড়ির ওপর গিয়ে পড়েছে। যদিও বড় ধরনের জানমালের ক্ষতি ...
দিনদুপুরে বাসের মধ্যেই ‘গণধর্ষণ’, চালকসহ গ্রেফতার ৩

দিনদুপুরে বাসের মধ্যেই ‘গণধর্ষণ’, চালকসহ গ্রেফতার ৩

বাংলাদেশ
চট্টগ্রামে দিনদুপুরে যাত্রীবাহী বাসের মধ্যেই এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ওই বাসের চালক, সহকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে বন্দর নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে ওই নারী বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন। গ্রেফতাররা হলেন- বাসচালক নুরুল আলম (৩০), সহকারী মো. রবিউল (২৩) ও অন্য বাসের সহকারী মো. শাহজাহান (২২)। মামলায় বলা হয়, আদালতে যাওয়ার জন্য বাস ধরতে ওই গৃহবধূ চাচার বাসা থেকে রিকশায় অক্সিজেন মোড়ে যান। নাজিরহাট রুটের একটি বাসের চালকসহ কয়েকজন এসে তার গন্তব্য জানতে চান। তিনি আদালতে যাওয়ার কথা বললে আসামিরা তাকে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে তোলেন। বাসে উঠার পর চালক গাড়ি অক্সিজেন রেললাইনের একপাশে নিয়ে যায়। সেখানে দরজা আটকে হেলপার রবিউল ও সুপারভাইজার মিলে তাকে ধর্ষণ করে। পরে শাহজাহানের সহযোগিতায় চাল...
সৌদি আরবকে পেছনে ফেলল রাশিয়া

সৌদি আরবকে পেছনে ফেলল রাশিয়া

আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে নিজেদের চাহিদার সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কিনত চীন। সৌদি ছিল চীনের তেলের সবচেয়ে বড় সরবরাহকারী। তবে সৌদি আরবকে পেছনে ফেলে এখন চীনের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী দেশের তালিকার শীর্ষে ওঠে এসেছে রাশিয়া। ইউক্রেনে হামলা করার পর নিজেদের তেল ডিসকাউন্ট মূল্যে বিক্রি শুরু করে রাশিয়া। তাদের দেওয়া ডিসকাউন্ট মূ্ল্যের তেল বিপুল পরিমাণে কেনা শুরু করে চীন। গণমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনের সরকারি তেল শোধনকারী প্রতিষ্ঠান সিনোপ্যাক এবং জেনুলা ওয়েল রাশিয়ার তেল কেনার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে। রাশিয়া চীনে তেল পাঠিয়েছে ইস্ট সাইবেরিয়া প্যাসিফিক সাগর পাইপলাইন এবং জাহাজের মাধ্যমে। চীনের কাস্টমস জানিয়েছে, গত মাসে তারা রাশিয়ার কাছ থেকে ৮.৪২ মিলিয়ন টন তেল কিনেছে। অন্যদিকে সৌদি আরব থেকে কিনেছে ৭.৮২ মিলিয়ন টন। এর আগে সৌদি আরবের কাছ থেকেই সবচেয়ে বেশি...
‘মেসির ভয়ে সেদিন খেলা ছেড়ে পালাতে চেয়েছিলাম’

‘মেসির ভয়ে সেদিন খেলা ছেড়ে পালাতে চেয়েছিলাম’

খেলা
লিওনেল মেসির পর আর্জেন্টিনা দলের অন্যতম সেরা খেলোয়াড় ভাবা হয় লিয়ান্দ্রো পেরেদেসকে। নীল-সাদা জার্সিতে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দারুণ সময় পার করছেন পেরেদেস। অথচ একসময় মেসির প্রতিপক্ষ ছিলেন পেরেদেস। তা ক্লাব ফুটবলে। সেই সময় দুজনের মুখোমুখি খেলায় নাকি পেরেদেসের ওপর মেসি খুবই ক্ষিপ্ত হয়ে ওঠেন। পেরেদেসের ভাষায়, মেসি একদিন পারলে তাকে খুনই করে ফেলে, এমন পরিস্থিতি চলছিল! ঘটনাটি ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে। সেই সময় বার্সেলোনার হয়ে খেলতেন মেসি। প্রতিপক্ষ পিএসজি। সে দলের তারকা পেরেদেস। খেলার একটা পর্যায়ে মেসিকে কড়া ট্যাকল করেন পেরেদেস। এর পরও শান্ত ছিলেন মেসি। এ সময় পেরেদেস সতীর্থদের চিৎকার করে কিছু বলতে থাকেন। সেটিই কানে যায় মেসির। প্রচণ্ড রেগে যান তিনি। এতটাই রেগে যান যে, তাকে খুন পর্যন্ত করতে চেয়েছিলেন! ভয় পেয়ে মেসির আর্জেন্টাইন সত...