Friday, August 7

Month: August 2022

টিসিবির ডিলারের বিরুদ্ধে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ

টিসিবির ডিলারের বিরুদ্ধে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ

বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দে রোববার (২৮ আগস্ট) থেকে কম দামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তবে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে বিক্রিকৃত পেঁয়াজ পচা বলে ভোক্তারা অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার মধ্যে ৯ সহস্রাধিক পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রির একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। মেসার্স শাপলা ট্রেডার্স ও মেসার্স জামান ট্রেডার্সের জন্য ডিলার নিযুক্ত হয়েছে। রোববার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এই বিক্রি কার্যক্রম শুরু করা হয়। এখান থেকে দিনব্যাপী শাপলা ট্রেডার্স বিতরণ করে ১ হাজার ৭শ প্যাকেজ। অপরদিকে চর দৌলতদিয়া হামেদ মৃধার হাট হতে জামান ট্রেডার্স বিতরণ করে ৯শ প্যাকেজ। ৪৬৫ টাকার প্রতি প্যাকেজে রয়েছে দুই কেজি ডাল, দুই লিটার তেল, এক কেজি চিনি ও তিন কেজি পেঁয়াজ। বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি থাকায় সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার জন্য সরকা...
বিরিয়ানি খেয়ে ৪০ কলেজছাত্রী অসুস্থ

বিরিয়ানি খেয়ে ৪০ কলেজছাত্রী অসুস্থ

বাংলাদেশ
পাবনা মধ্য শহরের আব্দুল সড়কের পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজ নামের একটি রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে এ ঘটনার প্রতিবাদে এবং ওই বিরিয়ানি হাউস বন্ধের দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকশ শিক্ষার্থী শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এক পর্যায়ে তারা বিরিয়ানি হাউস ঘেরাও করেন। এ সময় শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, শনিবার (২৭ আগস্ট) শিক্ষার্থীদের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল। এজন্য পাবনার মধ্য শহরের আব্দুল সড়কের ‘পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্টুরেন্টে ৫০টি বিরিয়ানির অর্ডার দেয়া হয়। শনিবার রাতে সেগুলো শিক্ষার্থী খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে ১৫ জনের অবস্থার অবনতি হলে তাদের পাবনা জেনারে...
১৭ ইঞ্চির গরু ‘ঝন্টু’কে নিয়ে আনন্দের শেষ নেই সরোয়ারের

১৭ ইঞ্চির গরু ‘ঝন্টু’কে নিয়ে আনন্দের শেষ নেই সরোয়ারের

বাংলাদেশ
খর্বাকৃতির গরু ‘ঝন্টু’কে নিয়ে বাড়িতে আনন্দের শেষ নেই। দূর-দূরান্ত থেকে খর্বাকৃতির এঁড়ে বাছুরটি এক নজরে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকে। বাড়ির ছোট-বড় সবাই আদর করে নাম রেখেছেন ঝন্টু। বাড়ির সবার আদরের গরুটি স্বাভাবিক গরুর মতোই খাওয়া-দাওয়া করে। কিন্তু তারপরও উচ্চতা, দৈর্ঘ্যে এমনকি ওজনে বৃদ্ধি পায়নি। এটি বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে বাছুরটি কিনতে চাচ্ছেন অনেকেই। যার দাম হাঁকানো হয়েছে ৫ লাখ টাকা। দেড় লাখ টাকায় কিনতে চাইলেও দেয়নি বাছুর মালিক। গত রোজার ঈদের পরদিন যশোরের মনিরামপুরের খানপুর ইউনিয়নের খামারবাড়ি গ্রামের সরোয়ারের বাড়িতে পোষা গাভিটি এই এঁড়েবাছুরটি জন্ম দেয়। জন্মের সময় বাছুরটি বর্তমানের তুলনায় আরও ছোট ছিল। প্রায় ৫ মাস বয়স হলেও এঁড়েবাছুর ঝন্টুর উচ্চতা মাত্র ১৭ ইঞ্চি এবং দৈর্ঘ্যে ৩১ ইঞ্চি। ওজনে আনুমানিক ২০ কেজি হবে। সরোয়ার হোসেন জানান, ত...
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

Uncategorized, খেলা
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করল ভারতীয় ক্রিকেট দল। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রবিন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে ১৯.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয় পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারান ওপেনার লোকেশ রাহুল। অভিষিক্ত নাসিম শাহর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত আউট হওয়ার মাত্র ৩ রানের ব্যবধানে ফেরেন কোহলি। তিনি ৩৪ বলে ৩৫ রান করেন। চতুর্থ উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে ৩১ বলে ৩৬ রানের জুটি গড়ে ফেরেন সুরাইয়া কুমার যাদব (১৮)। এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ২৯ বলে ৫২ রানের পার্টন...
এক্সিম ব্যাংককে সম্মাননা পদক দিল বিআইবিএম

এক্সিম ব্যাংককে সম্মাননা পদক দিল বিআইবিএম

অর্থনীতি
সাস্টেইনেবল ফাইন্যান্স, সিএসআর, গ্রিন ফাইন্যান্স ও কোর ব্যংকিং কার্যক্রমে সক্ষমতা বিবেচনায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্বাচিত দেশসেরা ১০ ব্যাংকের তালিকায় স্থান পাওয়ায় এক্সিম ব্যাংককে সম্মাননা পদক প্রদান করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএম ও জার্মান কো-অপারেশন। ২৮ আগস্ট ঢাকার বিআইবিএম মিলনায়তনে, বিআইবিএম ও জার্মান কো-অপারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত নবম বার্ষিক ব্যাংকিং কনফারেন্সে এক্সিম ব্যাংককে এই সম্মাননা পদক প্রদান করা হয়। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের পক্ষে জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান ফ্লোরিয়ান হেলেনের হাত থেকে স্বীকৃতি সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত, বিআইবিএম’র মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানস...
ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি সেকেন্ডের মূল্য ২০ লাখ!

ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি সেকেন্ডের মূল্য ২০ লাখ!

খেলা
আর কিছু সময়ের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে উন্মাদনার শেষ নেই। ভারত-পাকিস্তান দ্বৈরথ মাঠে বসে যারা দেখার সুযোগ পেয়েছেন তারা নিজেদের সৌভাগ্যবান বলতেই পারেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতা মোটে ২৫ হাজার। বাকিদের টিভি বা অনলাইনে ভিডিও স্ট্রিমিং ছাড়া খেলা দেখার উপায় নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা টিভিতে এ ম্যাচ দেখবেন পৃথিবীর প্রায় এক-চতুর্থাংশ মানুষ। যেখানে প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয়েছে ভারতীয় মুদ্রায় ২০ লাখ রুপিতে। শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন ২০ কোটির বেশি মানুষ, যা এযাবৎকালের কোনো ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ওয়াচটাইম ছিল ৩০.৪ বিলিয়ন মিনিট। টি-টোয়েন্টিতেও ওয়াচটাইম রেকর্ডে শীর্ষে এই দুই দলের ম্য...
‘প্রেমঘটিত কারণে’ এসএসসি পরীক্ষার্থী খুন

‘প্রেমঘটিত কারণে’ এসএসসি পরীক্ষার্থী খুন

বাংলাদেশ
নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল ইসলাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। রোববার সকালে উপজেলার নাটোর-তমালতলা সড়কের কাঁকফো গ্রামের কালারা ব্রিজসংলগ্ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার নাক-মুখে রক্ত লেগেছিল। প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে আটক করেছে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম নাটোর সদরের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় মেকানিক্যাল ট্রেড থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে নাটোর সদরের কাঁঠালবাড়িয়া এলাকায় তার নানার বাড়ি থেকে পড়াশোনা করত। শনিবার বিকাল ৩টার দিকে প্রতিবেশী একজনকে রক্ত দেওয়ার কথা বলে সে নানার বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদ...
টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

খেলা
এশিয়া কাপের ১৫তম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। এর আগে এশিয়া কাপে দুই দল ১৫ ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ভারত জয় পায় ৮টিতে। আর ৫টিতে জয় পায় পাকিস্তান। দুটি ম্যাচে কোনো রেজাল্ট হয়নি। অতীত সমীকরণে ভারত এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ সাক্ষাতে জয় পেয়েছিল পাকিস্তান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। এশিয়া কাপেও পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। সাম্প্রতিক বছরগুলোতে ধারবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি। অন্যদিকে গত বছর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান বিরাট কোহলি। ওপেনার রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপ...
এই ৭ অভ্যাস মারাত্মক ক্ষতি করছে আপনার কিডনির

এই ৭ অভ্যাস মারাত্মক ক্ষতি করছে আপনার কিডনির

লাইফস্টাইল
মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি বা বৃক্ক। কোনও কারণে কিডনি আক্রান্ত হলে বা কিডনিতে কোনওরকম সংক্রমণ হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা দানা বাঁধতে শুরু করে। তাই কিডনির সমস্যা বা অসুখকে ‘নিঃশব্দ ঘাতক’ বলেই ব্যাখ্যা করে থাকেন চিকিৎসকরা। তবে বর্তমানে আধুনিক জীবনযাপনের কিছু কিছু অভ্যাস মারাত্বক বিপদ ডেকে আনছে কিডনির ৷ বেশিরভাগ সময় মানুষ বুঝতেই পারে না শরীরের ভেতরে ক্ষতিগ্রস্থ হয়ে চলেছে রেচনতন্ত্রের প্রধান এই অংশটি।   চলুন জেনে নেওয়া যাক কোন ৭ টি অভ্যাস আমাদের অজান্তেই কিডনির ক্ষতি করে চলেছে।  কিডনির সুস্থতা বজায় রাখতে এই খারাপ অভ্যাসগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত। ১. ওষুধের অত্যাধিক ব্যবহার : শরীর গঠনের জন্য ব্যবহারকারী হেলথ সাপ্লিমেন্টস ওষুধ এবং ব্যথা নাশকারী ওষুধ অর্থাৎ পেইনকিলারের ব্যবহার বর্তমানে প্রায়শই হয়ে থাকে৷ যদিও অতিরিক্ত ওষুধ বিশেষত ব্যথা নাশকার...
ডায়ানার সেই গাড়ি নিলামে ৮৬৫৯৩৭ ডলারে বিক্রি

ডায়ানার সেই গাড়ি নিলামে ৮৬৫৯৩৭ ডলারে বিক্রি

আন্তর্জাতিক
প্রিন্সেস ডায়ানার শখের ফোর্ড এসকর্ট স্পোর্টস একসেই গাড়ি নিলামে ৮ লাখ ৬৫ হাজার ৯৩৭ ডলারে (৭ লাখ ৩৭ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে। ইংল্যান্ডের মধ্যাঞ্চলীয় শহর ওয়ারওইকশায়ারে শনিবার এ নিলাম অনুষ্ঠিত হয়। খবর ডেইলির সাবাহর। আরএস মডেলের এই গাড়ি ৪০ হাজার কিলোমিটার চালিয়ে ছিলেন প্রিন্সেস ডায়ানা। ডায়ানা ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় ৩ বছর এই গাড়িটি ব্যবহার করেছিলেন। চেলসি এবং কেনসিংটনের বুটিক শপের কাছে এই গাড়িতে তার কিছু ছবি আছে। সিলভারস্টোন অকশন গাড়িটি যুক্তরাজ্যের চেশায়ারের বিক্রেতার কাছে বিক্রি করেছে। নিলাম আহ্বানকারী জোনাথন হাম্বার্ট বলেন, এই গাড়ির প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ছিল। এটির জন্য গত ১২ বছরের মধ্যে সবচেয়ে বেশি টেলিফোন কল পেয়েছেন বলে জানান তিনি। তিনি জানান, ১ লাখ পাউন্ড থেকে ডাক শুরু হয়। এরপর দ্রুত দুবাই এবং কভেন্ট্রির প্রতিযোগীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষে চেশায়ারের ক...