Friday, August 7

Month: August 2022

হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

বাংলাদেশ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে আকস্মিক বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন- খোকন মিয়া (৪৪) ও জিলন মিয়া (৩২)। নিহত ওই দুজন জেলের বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের খোকন ও জিলন মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে নিজেদের পেতে রাখা চাঁই থেকে মাছ তুলতে যান। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। সকাল ছয়টার দিকে আকস্মিক বজ্রপাতে জেলে খোকন মিয়া ও জিলন মিয়া অচেতন হয়ে পড়েন। পরে তাদেরকে সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওই দুজন জেলেকে মৃত ঘোষণা করেন। পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মো...
আমি পরীমনির স্বামী, এটা আমার গর্ব: রাজ

আমি পরীমনির স্বামী, এটা আমার গর্ব: রাজ

বিনোদন
সন্তান জন্মের পর বেশ উচ্ছ্বসিত ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তারা একমাত্র সন্তানের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। ইতোমধ্যে সন্তানের আকিকাও সম্পন্ন করেছেন তারা। এদিকে পরীমনিকে বিয়ের পর থেকে শরিফুল রাজকে অভিনেতা কিংবা চিত্রনায়ক ছাড়া পরিচয় করানো হতো পরীমনির স্বামী হিসেবে। বিষয়টি কখনো এই চিত্রনায়ক নিজে ফেস করেছেন কিনা, জানতে চাইলে রাজ বলেন, অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছি। রাজ বলেন, সবাই বোধ হয় এই প্রশ্নই করে আমাকে। কিন্তু আমি জানি না এই প্রশ্ন কেন করা হয়। পরীমনির স্বামীকে তো পরীমনির স্বামীই বলবে। আমি তো তার হাজবেন্ড। এটা খুবই নরমাল ইস্যু। এটাকে প্রায়োরিটি দিয়ে আলাদা করে ফোকাস করার তো কিছু নেই। হ্যাঁ, এটা আমার আইডেনটিটি। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যে পরীমনির স্বামী, এটা তো খুব প্রাউডের ব্যাপার। এটাকে ডিনাই করার তো কোনো সুযোগই নেই। তিনি আরও...
সিরিয়া থেকে যে কারণে এস-৩০০ ব্যবস্থা সরিয়ে নিল রাশিয়া

সিরিয়া থেকে যে কারণে এস-৩০০ ব্যবস্থা সরিয়ে নিল রাশিয়া

আন্তর্জাতিক
সিরিয়া থেকে একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে রাশিয়া। এই প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি ক্রিমিয়া সংলগ্ন একটি রুশ বন্দরে পাঠিয়েছে মস্কো। ইসরাইলের একটি স্যাটেলাইট ইমেজিং কোম্পানির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। ইমেজস্যাট ইন্টারন্যাশনাল (আইএসআই) গত এপ্রিলে সিরিয়ার মাসিয়াফে এস-৩০০ অ্যান্টি এয়ারক্রাফ্ট ব্যাটারির উপস্থিতি এবং ২৫ আগস্ট টারতুস বন্দরে হার্ডওয়্যার পাঠানোর পর খালি জায়গাটির ছবি তুলেছে। পৃথক ছবিতে ১২ এবং ১৭ আগস্টের মধ্যে সিরিয়ার টারতুস বন্দরে ব্যাটারির উপাদানগুলো দেখা গেছে। ২০ আগস্টের মধ্যে সেগুলো রাশিয়া পৌঁছে যায়। আইএসআই বলছে, টারতুস থেকে একটি রুশ জাহাজে ব্যাটারির উপাদানগুলো স্থানান্তর করা হয়। পরে জাহাজটি রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরের উদ্দেশে যাত্রা করে। তুরস্কের দারদানেলেস প্রণালি হয়ে জাহাজটি বর্তমানে নভোরোসিস্...
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে পার্থক্য গড়বে যে চারটি বিষয়

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে পার্থক্য গড়বে যে চারটি বিষয়

খেলা
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে আজ মঙ্গলবার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি। খবর বিবিসির। ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশের তুলনায় তরুণ একটি দল হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে এই দলকে হারাতে বাংলাদেশ দলকে বেগ পেতে হয়। পরিসংখ্যানেও এগিয়ে আফগানিস্তান, মুখোমুখি আট দেখায় পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। তাই এই ম্যাচের আগে বাংলাদেশ বাড়তি সতর্কতা অবলম্বন করছে, সেটা মেহেদী হাসান মিরাজের সংবাদ সম্মেলনেই স্পষ্ট। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে যে চারটি বিষয় পার্থক্য গড়বে, সেগুলো হলো- টস জেতা, আফগানিস্তানের বা হাতি ফাস্ট বোলার ফজল হক ফারুকিকে সামলানো, আফগান স্পিনত্রয়ী- রশিদ, মুজিবের সঙ্গে অধিনায়ক মোহাম্মদ নবীকে সামলানো এবং আফগানিস্তানের টপ অর্ডারের সঙ্গে বাংলাদেশের টপ অর্ডারের পার্থক্য।...
যুক্তরাষ্ট্রে লেকের পানিতে ডুবে কুমিল্লার শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

যুক্তরাষ্ট্রে লেকের পানিতে ডুবে কুমিল্লার শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি লেকের পানিতে ডুবে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু হয়েছে। রোববার নিউইয়র্কের টাউন অব বেথেলের হোয়াইট লেকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লায়। কুমিল্লার বরুড়া উপজেলার পেড্ডা গ্রামের রুহুল আমিনের বড় মেয়ের স্বামী আফরিদ হায়দার (৩৩) ও তার ছোট ছেলে বাছির আমিন (১৮)। নিহত আফরিদ হায়দারের গ্রামের বাড়ি নোয়াখালীতে। এ ঘটনায় রুহুল আমিনের ছোট মেয়ে নাছরিন আমিন মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুরে নিউইয়র্কে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক বদরুল হক আজাদ জানান, শনিবার রুহুল আমিন পুরো পরিবার নিয়ে টাউন অব বেথেলে অবসর যাপনে যান। রোববার দুপুরে রুহুল আমিনের মেয়ের জামাই আফরিদ পাশের হোয়াইট লেকে গোসল করতে নামেন। এসময় হঠাৎ করেই আফরিদ পানিতে তলিয়ে যায়। দুলাভাই আফরিদকে বাঁচাতে শ্যালক বাছির পানিতে ঝাঁপিয়ে পড়েন। তাদের দুজন...
বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

বাংলাদেশ
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ২১ নেতাকর্মীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার সদর, সেনবাগ এবং চাটখিল উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে, সুধারাম থানায় ৬ জন, সেনবাগ থানায় ১৪ জনসহ বিভিন্ন স্থান গ্রেফতার করে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। এসপি জানায়, মঙ্গলবার দুপুরে গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ...
খাঁচায় পশু-পাখি পালন করার বিধান

খাঁচায় পশু-পাখি পালন করার বিধান

ইসলাম
  খাবার পানির সঠিক ব্যবস্থা করে ও কোনো ধরনের কষ্ট না দেওয়ার শর্তে খাঁচায় বন্দি করে পাখি পোষা জায়েজ। (আপকে মাসায়েল আওর উনকা হল : ৪/৪৫৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/১৭৩) পশু-পাখি খাঁচায় বন্দি রেখে প্রতিপালন করা জায়েজ, যদি তাকে তাদের প্রয়োজনীয় খাদ্য-পানি দেওয়া হয় এবং যথাযথভাবে যত্ন নেওয়া হয়। হাদিসে এসেছে, কিছু সাহাবি খাঁচায় পাখি রেখে লালন-পালন করেছেন বলে। হিশাম ইবনে উরওয়া (রা.) বলেন, ‘আবদুল্লাহ ইবনে জুবায়ের (রা.) মক্কায় ছিলেন। তখন সাহাবিরা খাঁচায় পাখি রাখতেন। ’ (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৩৮৩)   আনাস (রা.) বলেন, ‘আমার এক ভাই ছিল; তাকে আবু উমায়ের বলে ডাকা হতো। সে তখন মায়ের দুধ খেত না। যখনই সে নবী (সা.)-এর কাছে আসত, তিনি বলতেন, হে আবু উমায়ের, কী করছে তোমার নুগায়ের? (একটি পাখির নাম। ) সে নুগায়ের নিয়ে খেলত। তিনি আমাদের ঘরে নামাজের জন্য দাঁড়াতেন এবং আমরাও তাঁর পেছ...
কয়েক কোটি পুরনো গ্যালাক্সি ফোনে আপডেট পাঠাচ্ছে স্যামসাং

কয়েক কোটি পুরনো গ্যালাক্সি ফোনে আপডেট পাঠাচ্ছে স্যামসাং

তথ্য ও প্রযুক্তি
গ্যালাক্সি ফোনের পুরনো মডেলগুলোর জন্য আপডেট পাঠানো শুরু করেছে স্যামসাং। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে কেনা গ্যালাক্সি ফোনের সংখ্যা কয়েক কোটি। এই ফোনগুলোতে ফার্মওয়্যার আপডেট পাঠাচ্ছে স্যামসাং। আপডেট পাওয়ার তালিকায় আছে গ্যালাক্সি এস৫ নিও, গ্যালাক্সি আলফা, গ্যালাক্সি এস৬ সিরিজ ও গ্যালাক্সি এ৭। এর মধ্যে শুধু এ৭ সিকিউরিটি প্যাচের আপডেট পাবে। একটি ফোনে সাধারণত চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাঠায় স্যামসাং। ফোনের নিরাপত্তাজনিত ত্রুটি সারাতে এই আপডেট পাঠানো হয়ে থাকে। অন্য ফোনগুলোতে আপডেট পাঠানো হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সংক্রান্ত সমস্যার সমাধান করতে। গ্যালাক্সি এস৫ ব্যবহারকারীরা জি৯০৩এফএক্সএক্সইউ২বিএফজি৩, গ্যালাক্সি এস৬ ব্যবহারকারীরা জি৯২এক্সএফএক্সএক্সইউ৬ইভিজি১, গ্যালাক্সি আলফা ব্যবহারকারীরা জি৮৫০এফএক্সএক্সইউ২সিভিএইচ৯, এ৭ ব্যবহারকারীরা এ৭৫০এফএক্সএক্সইউ৫সিভিজি১ ফার্মওয়্যার সং...
আত্মমুগ্ধতা অহংকারী করে তোলে

আত্মমুগ্ধতা অহংকারী করে তোলে

ইসলাম
  বর্তমান সময়ে আমাদের সমাজে একটি ঈমানঘাতী মারাত্মক রোগ হলো আত্মমুগ্ধতা। এটি মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। দুনিয়ার জীবনে মহান আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, আমাদের উচিত এগুলো নিয়ে আত্মমুগ্ধতায় না ভুগে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। যারা আল্লাহপ্রদত্ত নিয়ামত পেয়ে শুকরিয়া না করে অহংকারের ঢেঁকুর দেয়, মহান আল্লাহ তাদের ভালোবাসেন না। মহান আল্লাহ ইতিহাসের অন্যতম ধনী কারুনকেও অনেক সম্পদ দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন; কিন্তু তার দাম্ভিকতা তার সব কিছু কেড়ে নিয়েছে। তাকে ঈমানদাররা এ ব্যাপারে সতর্ক করেছিল; কিন্তু সে তার দাম্ভিকতা থেকে ফিরে আসেনি। এবং ধ্বংস হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘কারুন ছিল মুসার সমপ্রদায়ভুক্ত, বস্তুত সে তাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করেছিল। আমি তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার, যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তা...
আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ শনিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সিমলা রাণীর হাট সড়কের বল্লাভেঙ্গুর বটতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলো- উপজেলার মোজাফ্ফরপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মোমিন (২০), আবু তালেব আকন্দের ছেলে আশরাফুল আকন্দ (২৫), মৃত সিদ্দিক সেখের ছেলে সাইদুল ইসলাম (২২), রেজাউল করিমের ছেলে নুরনবী সেখ (২০)।অপর আসামি টাঙ্গাইল জেলার সদর থানার বড়বেলতা গ্রামের বাসিন্দা হামিদ মণ্ডলের ছেলে আবুল কালাম (৩২)। অভিযানে ১টি ট্রাক (ঢাকা-মেট্রো-ন-০২-৬৩৩৯) ও ১টি হাসুয়া, ১টি দা, ৫টি লোহার রড, ১টি কাটার মেশিন জব্দ করা হয়। পুলিশের অভিযান পরিচালনার সময় ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়। এদের মধ্যে দুইজনের...