Friday, August 7

Month: August 2022

পল্লবীতে ছেলের হাতে মা খুন

পল্লবীতে ছেলের হাতে মা খুন

বাংলাদেশ
রাজধানীর পল্লবীতে ছেলে (সৎ ছেলে) সুজন বিশ্বাসের হাতে শাহানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে পাঁচটায় পল্লবীর ১২ নম্বর বি ব্লকের ৭ নম্বর রোডের ১২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহানার স্বামীর নাম সাইদুল ইসলাম (মেম্বার)। তিনি ওই বাড়ির কেয়ারটেকার। ঘটনার সময় তিনি মসজিদে ছিলেন। ওই বাড়িতে শাহানা তার স্বামীর সঙ্গে বসবাস করতেন। শাহানার এটি দ্বিতীয় বিয়ে। শাহানার আগের ঘরে উজ্জ্বল নামে এক ছেলে রয়েছে। আর সৎ ছেলে সুজন অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সুজন ক্যানসার আক্রান্ত রোগী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে শাহানা তার সৎ ছেলে সুজনের সঙ্গে ওই বাড়ির গ্যারেজ বসে কথা বলছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন তার সৎ মা শাহানাকে গ্যারেজে রাখা মাংস কাটার খাটিয়া দিয়ে মাথায় অনবরত আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই শাহানার মাথার মগজ বেরিয়ে আসে। এরপর ঘটনাস্থল থেকে ঘাতক সুজন পাল...
মিডিয়ায় রণবীরের যে মন্তব্যে চটেছিলেন ক্যাটরিনা

মিডিয়ায় রণবীরের যে মন্তব্যে চটেছিলেন ক্যাটরিনা

বিনোদন
ক্যাটরিনা-রণবীরের রসায়ন পর্দায় জমে উঠেছিল। সেটি বাস্তব জীবনে রূপ দিয়েছিলেন দুই বলিউড তারকা। একে অপরের সঙ্গে মন দেওয়া নেওয়া হয়েছে। দুজনের ঘনিষ্ঠতা নিয়ে কম চর্চা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটা সময় ভাবা হতো সালমানের সঙ্গে সম্পর্ক পেছনে ফেলে আসা ক্যাটরিনা কাইফ রণবীরে থিতু হবেন। রণবীরও দীপিকার সঙ্গ ত্যাগ করে ক্যাটরিনায় মজেছিলেন। কিন্তু তাদের প্রেম স্থায়ী হয়নি। রণবীর পরবর্তীতে আলিয়াকে বেছে নিয়েছেন। ক্যাট-রণবীর সম্পর্ক যখন তুঙ্গে তখন একবার রণবীরের ওপর চটেছিলেন ক্যাটরিনা।...
উত্তরায় লরিচাপায় পুলিশ সদস্য নিহত

উত্তরায় লরিচাপায় পুলিশ সদস্য নিহত

বাংলাদেশ
রাজধানীর উত্তরায় লরিচাপায় ট্রাফিক পুলিশ সদস্য কাজী মাসুদ (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় লরিটিকে পুলিশ জব্দ করলেও চালক পালিয়েছে। শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদের গ্রামের বাড়ি দোপাখালি,কচুয়া, বাগেরহাট। তিনি স্ত্রী এবং দুই মেয়ে নিয়ে দক্ষিণখান থানা এলাকায় বসবাস করতেন। উত্তরা বিভাগের এডিসি (ট্রাফিক) মো. বদরুল হাসান জানান, ট্রাফিক উত্তরা বিভাগের কনস্টেবল মাসুদ আব্দুল্লাহপুরে রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে কয়েকজন পথচারী ডিউটিরত সার্জেন্টকে জানায় যে, রাস্তা পারাপার হওয়ার সময় একটি ভারি যান একজন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়েছে। কর্ত...
ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক ড্রোন উদ্বোধন ইরানের

ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক ড্রোন উদ্বোধন ইরানের

আন্তর্জাতিক
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেটির সশস্ত্র বাহিনীর নির্মিত একটি অত্যাধুনিক স্ট্রাইক ড্রোনের মোড়ক উন্মোচন করেছে। ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ-বাকের কলিবফ শনিবার ওই মন্ত্রণালয় আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন করতে গিয়ে ওই ড্রোনটি উদ্বোধন করেন। খবর তাসনিম নিউজের। ইরানের নতুন এ ড্রোনের নাম দেয়া হয়েছে আবাবিল বা পাখির ঝাক। এটি উচ্চমাত্রার ধ্বংস ক্ষমতাসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ড্রোনটি শত্রুর অবস্থান শনাক্ত করতে, লাইভ ছবি পাঠাতে এবং স্থলভাগের যেকোনা টার্গেটকে ধ্বংস করে দিতে সক্ষম। তবে ইরানের সশস্ত্র বাহিনী আবাবিলের উড্ডয়ন সময়সীমা ও সঠিক ধ্বংস ক্ষমতা সম্পর্কে এখনও কিছু জানায়নি। পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণের ক্ষেত্রে ইরান নিজের সাফল্য প্রদর্শন করার জন্য সম্প্রতি দেশব্যাপী ড্রোন মহড়া চালিয়েছে। সেনাবাহিনীর বিভিন্ন শাখা এই মহড়ায় অংশ নেয় এবং ১৫০টির বেশি অত্যাধুনিক সাম...
এশিয়া কাপে সহ-অধিনায়ক হলেন আফিফ

এশিয়া কাপে সহ-অধিনায়ক হলেন আফিফ

খেলা
এশিয়া কাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক করা হয়েছে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ খবরটি নিশ্চিত করেছে। ২২ বছর বয়সি এই তরুণের উপর এমন দায়িত্ব বর্তানোকে চমক হিসেবেই দেখা হচ্ছে। দেশের ক্রিকেটপ্রেমীদের কেউ কেউ বিস্মিত। তবে অনেকের মতে, দুই উইকেটকিপার-ব্যাটার লিটন দাস ও নুরুল হাসান সোহানের অনুপস্থিতিতেই আফিফকে নির্বাচন করেছে বিসিবি। অনেকে আবার আগ বাড়িয়ে বলছেন, সাকিব-রিয়াদ যুগ শেষে আফিফই ‘ভবিষ্যতের অধিনায়ক’, তা বুঝিয়ে দিয়েছে বিসিবি। বাংলাদেশ দলের মিডলঅর্ডারের স্তম্ভ আফিফ হোসেন। ২০১৮ সালে আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। এরই মধ্যে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করা আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ।...
মেহমানদারি করার কিছু আদব

মেহমানদারি করার কিছু আদব

ইসলাম
মেহমানদারি করার ক্ষেত্রে শরিয়ত কিছু নিয়ম ও আদব শিক্ষা দিয়েছে। যেমন— এক. মেহমানকে অভ্যর্থনা জানানো। রাসুলুল্লাহ (সা.) নিজে মেহমানদের অভ্যর্থনা করার বিবরণ হাদিসে এসেছে। (দেখুন : বুখারি, হাদিস : ৬১৭৬) দুই. মেহমানের সুখ-শান্তি ও সব ধরনের মনোরঞ্জনের চেষ্টা করা।   এমনকি মেহমানের সন্তুষ্টির খাতিরে নফল রোজা ভেঙে তার সঙ্গে পানাহারেরও অনুমতি আছে।   তিন. মেহমান আসার সঙ্গে সঙ্গেই কিছু খাবার পেশ করা এবং পরবর্তী সময়ে সাধ্যমতো ভালো আয়োজনের চেষ্টা করা। রাসুলুল্লাহ (সা.)-ও সাহাবায়ে কিরামের আমল দ্বারা তা প্রমাণিত। (দেখুন : মুসলিম, হাদিস : ২০৩৮) চার. লৌকিকতা পরিহার করে সাদামাটা আয়োজন করা। সালমান ফারসি (রা.)-এর কাছে মেহমান এলে তিনি লৌকিকতামুক্ত মেহমানদারির আয়োজন করে বললেন, ‘যদি রাসুলুল্লাহ (সা.) আমাদের মেহমানদের জন্য লৌকিকতা পরিহারের নির্দেশ না দিতেন তাহলে আমি অবশ্যই তোমার জ...
সারা দেশে বৃষ্টির আভাস

সারা দেশে বৃষ্টির আভাস

জাতীয়
সারা দেশে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।  গতকাল শুক্রবার দুটি বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল ছিল বৃষ্টিহীন। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।   শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৬টা থেকে শনিবার (২৭ আগস্ট)সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থান ছাড়া অন্য ছয় বিভাগ ছিল বৃষ্টিহীন। এ সময়ে সবচেয়ে বেশি ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশ ও সৈয়দপুরে। দুটি স্থানে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া...
সন্তানকে যেভাবে ইবাদতের প্রশিক্ষণ দেবেন

সন্তানকে যেভাবে ইবাদতের প্রশিক্ষণ দেবেন

ইসলাম
সন্তানকে ছোট থেকেই যাবতীয় ইবাদত পালনের প্রশিক্ষণ দিতে হবে। তাকে ইসলামী আকিদা ও বিশ্বাস, তাওহিদ, রিসালাত ও শিরক-বিদআত সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। বিশেষত, ধীরে ধীরে সালাত ও সিয়ামের প্রশিক্ষণ দিতে হবে। মহান আল্লাহ বলেন, ‘আর তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং তুমি এর ওপর অবিচল থাকো।’ (সুরা ত্বহা, আয়াত : ১৩২)   অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘আর তুমি তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো। ’ (সুরা শুআরা, আয়াত : ২১৪) রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের সন্তান যখন সাত বছরে পদার্পণ করে তখন তাকে সালাতের নির্দেশ (প্রশিক্ষণ) দাও। আর ১০ বছর হলে তাকে সালাতের জন্য শাসন করো এবং তাদের পরস্পরের বিছানা আলাদা করে দাও। ’ (আবু দাউদ, হাদিস : ৪৯৫) সাহাবায়ে কেরাম ছোট বাচ্চাদের সালাত ও সিয়ামের প্রশিক্ষণ দিতেন। তারা ছোট শিশুদের সঙ্গে করে সালাতের উদ্দেশ্যে মসজিদে যেতেন। রুবাই বিনতে মুআব্বিজ (রা.) বলেন, ‘...
যেসব খাবারে ওজন বাড়ার সম্ভাবনা নেই

যেসব খাবারে ওজন বাড়ার সম্ভাবনা নেই

লাইফস্টাইল
বিভিন্ন ধরনের খাবার আছে যেগেুলো থেকে আপনি বেঁছে নিতে পারেন আপনার পছেন্দের খাবার। এসব খাবার আপনার ক্ষুধা মেটাবে এবং তৃপ্তিও দেবে। তবে ওজন নিয়ে চিন্তা। কী খাবে কতটুকু খাবেন এই নিয়ে চিন্তা লেগেই থাকে।   তবে আপনাকে বেঁছে নিতে হবে কম ক্যলরির খাবার যা আপনার ক্ষুধার মিটাবে সাথে তৃপ্তিও পাবেন। এরকম কয়েকটি খাবারের নাম জেনে নিতে পারেন-   সেদ্ধ আলু আলুতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। যারা ডাইবেটিক রুগি তাঁরা ওজন কমাতে চাইলে আলু খাবেন না। এ ছাড়া যারা আছেন তারা এটি খেতে পারেন। আলুতে কার্বে হাইড্রেটের পরিমাণ বেশি থাকলেও এত আছে, প্রয়োজনীয় ভিটামিন, ফাইবার, স্টার্চ বা শ্বেতসার। স্টার্চ বা শ্বেতসার অনেক সবজিতেই থাকে। যাইহোক অন্যান্য সবজির তুলনায় আলুতে যে শ্বেতসার বা ষ্টার্চ থাকে তার ক্যালরির পরিমাণ দ্বিগুণ কম। এ কারণে আপনি প্রতি গ্রামে ২ ক্যালোরির পরিবর্তে ৪ ক্যালরি খেতে পারেন। ...
মোটা চাল এখন ৬০ টাকা, কমেছে ডিমের দাম

মোটা চাল এখন ৬০ টাকা, কমেছে ডিমের দাম

জাতীয়
চালের দাম এখনো ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে খুচরায় সব ধরনের চালের দাম কেজিতে দু-তিন টাকা বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি মোটা চাল বি-২৮-এর দাম ছিল ৫৭-৫৮ টাকা, এখন বিক্রি করা হচ্ছে ৬০ টাকায়। চিকন চাল মিনিকেট ৭৫ থেকে ৮০ টাকায় এবং নাজিরশাইল প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করা হচ্ছে।   গত ১৮ আগস্ট প্রতি ডজন ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি করা হয়, সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১৫ থেকে ২০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ ছাড়া সব ধরনের মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। পাঙ্গাশ ও তেলাপিয়া মাছের দামও কেজিতে ২০ টাকা কমেছে। সয়াবিন তেলের দাম লিটারে সাত টাকা বাড়ার কারণে বাজারে সরবরাহ বেড়েছে। আর গত সপ্তাহের বাড়তি দামেই বিক্রি করা হচ্ছে সব ধরনের সবজি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, জোয়ারসাহারা বাজার, উত্তর বাড্ডার বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ...