Friday, August 7

Month: August 2022

গ্রহ-নক্ষত্র আল্লাহর প্রবল শক্তির বহিঃপ্রকাশ

গ্রহ-নক্ষত্র আল্লাহর প্রবল শক্তির বহিঃপ্রকাশ

ইসলাম
  আসমান-জমিন, গ্রহ-নক্ষত্র সব কিছুর একমাত্র স্রষ্টা ও মালিক মহান আল্লাহ। তিনিই এসব কিছু নিয়ন্ত্রণ করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ, যিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি স্বীয় আরশের ওপর সমাসীন হন।তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে চলে ত্বরিতগতিতে; সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি সবই তাঁর হুকুমের অনুগত। জেনে রেখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনিই, আর হুকুমের একমাত্র মালিকও তিনি, সারা জাহানের রব আল্লাহ হলেন বরকতময়। ’ (সুরা আরাফ, আয়াত : ৫৪)   সুবহানাল্লাহ! মহান আল্লাহ তাঁর মাখলুকদের জন্য বিশাল আসমান বানিয়েই ক্ষান্ত হননি বরং তিনি একে আলোকমালা (গ্রহ-নক্ষত্র) দিয়ে সাজিয়ে দিয়েছেন। এবং আকাশের পরিপূর্ণ নিরাপত্তাব্যবস্থায়ও তাদের নিয়োজিত করেছেন। এ ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘অতঃ...
পদ্মা নদী থেকে বল তুলতে গিয়ে প্রাণ গেল ইফানের

পদ্মা নদী থেকে বল তুলতে গিয়ে প্রাণ গেল ইফানের

বাংলাদেশ
রাজশাহীতে বন্ধুদের নিয়ে নদীর তীরে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছেন দমকল বাহিনীর কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম তৌফিক আহম্মেদ ইফান (১৬)। সে বিনোদপুর এলাকার একেএম জাহিদুল ইসলামের বাবুর ছেলে। সে বিনোদপুর এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। দমকল বাহিনী রাজশাহীর স্টেশন অফিসার আব্দুল বারী জানান, বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার সকালে মহানগরীর টি-বাঁধ সংলগ্ন নদী তীরে ফুটবল খেলতে যায় ইফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে সেটি পানি থেকে তুলতে যায়। এরপর সে আর তীরে ফিরতে না পেরে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের ফোন দেন। এরপর দুপুরে ইফানের লাশ পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে নদী থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহানগরীর রাজপাড়া থানার ...
ডাকাতি হওয়া ৩৪ লাখ টাকার মধ্যে উদ্ধার ২০ লাখ

ডাকাতি হওয়া ৩৪ লাখ টাকার মধ্যে উদ্ধার ২০ লাখ

বাংলাদেশ
রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আরও ৫ লাখ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ মামলায় মোট ৯ আসামি গ্রেফতারসহ ২০ লাখ ৬৯ হাজার ১৬৫ টাকা উদ্ধার হলো। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দফতরে কমিশনার আবু কালাম সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো- ডাকাতির মূলহোতা মহানগরীর মহিষবাথান উত্তরপাড়ার মোকলেছুর রহমানের ছেলে নুর আলম নুরু (২৩), অ্যাম্বুলেন্সচালক পবা থানার বীর গোয়ালিয়ার মকবুল হুসাইনের ছেলে মুহাইমিনুল ইসলাম সবুজ (২৯) এবং জেলার দুর্গাপুর উপজেলার দাওকান্দি ব্রিজপাড়ার আব্দুর রশিদের ছেলে কামরুজ্জামান লিটন (২৬)। গত ২১ আগস্ট ভোর ৫টার দিকে মহানগরীর পোস্টাল একাডেমির সামনে কয়েকজন পান ব্যবসায়ীর ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই রাতেই সংঘবদ...
সেই অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য

সেই অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য

বিনোদন
সাবেক ‘বিগ বস’ তারকা ও বিজেপি নেত্রী সোনালি ফোগতের মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে রহস্যের। এর আগে হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়েছে বলা হলেও পোস্টমর্টেম রিপোর্টে তার শরীরে একাধিক আঘাতের কথা উল্লেখ করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে ওই আঘাতকে ‘ব্লান্ট ফোর্স ট্রমা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই ঘটনায় সোনালি ফোগতের ব্যক্তিগত সহকারী সুধীর সাংওয়ান এবং তার বন্ধু সুখবিন্দর ওয়াসির বিরুদ্ধে মামলা দায়ের করেছ পুলিশ। মৃত্যুর সময় তাদের সঙ্গেই গোয়ায় ছিলেন সোনালি। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়েছে বলে ভারতের কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়। তার বয়স হয়েছিল ৪১ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী মৃত্যুর কিছু আগে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে...
ম্যাজিস্ট্রেট সেজে ফার্মেসি তল্লাশি, নারীসহ ৩ জনের কারাদণ্ড

ম্যাজিস্ট্রেট সেজে ফার্মেসি তল্লাশি, নারীসহ ৩ জনের কারাদণ্ড

বাংলাদেশ
ম্যাজিস্ট্রেট সেজে ওষুধের দোকান তল্লাশি এবং অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- শালিখা উপজোর বাকলবাড়িয়া গ্রামের শরৎচন্দ্র রায়ের মেয়ে কল্পনা রায়, সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের কুদ্দুস আলির স্ত্রী হাসিনা বেগম এবং মালন্দ গ্রামের সুশান্ত কুমার বিশ্বাসের ছেলে উত্তম কুমার বিশ্বাস। আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ ডিসেম্বর দুপুর বেলা আসামিরা একটি মাইক্রোবাসে করে মাগুরার শালিখা উপজেলার সিংড়া বাজারের সরকার ফার্মেসিতে গিয়ে নিজেদের মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দেন। জেলা প্রশাসকের কাছ থেকে ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার’ নিয়ে অভিযানে এসেছেন বলে তারা ফার্মেসি মালিক শেখর সরকারকে জানিয়ে সেখানে তল্লাশি চালান। একই সঙ্গে নগদ অর্থ দাবি করায় বিষয়টি সন্দেহ হয়। পরে ফার্মেসি মালিক পুলিশে খবর দিয়ে তাদের ধরিয়ে দেন। ...
১৩ দিনেও খোঁজ মেলেনি শিশু তানজিলের

১৩ দিনেও খোঁজ মেলেনি শিশু তানজিলের

বাংলাদেশ
চুয়াডাঙ্গায় ১৩ দিনেও খোঁজ মেলেনি তানজিল হোসেন (১০) নামে এক শিশুর। পুকুরে মাছ ধরার জন্য বেরিয়ে সে আর বাড়ি ফেরেনি। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা শহরতলির সাতগাড়ি গ্রামে। তানজিল হোসেন ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। গত ১৩ দিনেও শিশু তানজিলের খোঁজ না মেলায় পরিবারে চলছে কান্নাকাটি। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। তানজিলের বাবার ধারণা, তার ছেলে অপহরণের শিকার হয়ে থাকতে পারে। এলাকাবাসী জানান, গত ১৩ আগস্ট সন্ধ্যায় ছিপ নিয়ে বাড়িসংলগ্ন পুকুরে মাছ ধরতে বের হয় তানজিল। বাড়িতে না ফিরলে রাত ৮টার পর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য কোথাও খুঁজে না পেয়ে ২০ আগস্ট তানজিলের বাবা আনোয়ার হোসেন থানায় একটি জিডি করেন। প্রায় আট বছর আগে তানজিলের মা শিরিনা খাতুনের সঙ্গে আনোয়ার হোসেনের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর সে সৎ...
এশিয়া কাপে কোন দলের খেলা কবে

এশিয়া কাপে কোন দলের খেলা কবে

খেলা
শনিবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া অঞ্চলের অন্যতম সেরা আসর এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়া কাপে অংশ নিতে আগ্রহী প্রতিটি দল এখন অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। আসরের আয়োজক হওয়া সত্ত্বেও বাছাই পর্বের বাধা ডিঙ্গাতে না পারায় এশিয়া কাপের মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে না আমিরাত। বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে হংকং। শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে আফগানিস্তান। দ্বিতীয় দিনে মুখোমুখি হবে এশিয়ার অন্যতম সেরা দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরেই টিভি টকশো থেকে শুরু করে চায়ের আড্ডাতেও দুই দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে সমর্থকরা। ...
যেসব জায়গায় তাড়াহুড়া নিষিদ্ধ

যেসব জায়গায় তাড়াহুড়া নিষিদ্ধ

ইসলাম
আল্লাহ বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপ্রবণ করে। আমি অচিরেই তোমাদের আমার নিদর্শনাবলি দেখাব। সুতরাং তোমরা আমার কাছে ত্বরা চেয়ো না। [ সুরা : আল-আম্বিয়া আয়াত : ৩৭] আল্লাহ তাআলা মানুষকে ত্বরাপ্রবণ দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের স্বভাবের মধ্যেই আল্লাহ তাআলা এই গুণাগুণ দিয়েছেন। আল্লাহ বলেন, ‘মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপ্রবণ করে। আমি অচিরেই তোমাদের আমার নিদর্শনাবলি দেখাব।   সুতরাং তোমরা আমার কাছে ত্বরা চেয়ো না। ’ (সুরা : আল-আম্বিয়া, আয়াত : ৩৭)। এখানে কোনো কাজে তড়িঘড়ি করার নিন্দা করা হয়েছে। পবিত্র কোরআনের অন্যত্রও একে মানুষের দুর্বলতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘মানুষ অতিব তাড়াহুড়াপ্রবণ। ’ (সুরা : ইসরা, আয়াত : ১১)  আলোচ্য আয়াতের উদ্দেশ্য হলো, মানুষের মজ্জায় যেসব দুর্বলতা নিহিত রয়েছে, তন্মধ্যে এক দুর্বলতা হচ্ছে তড়িঘড়ি করার প্রবণতা। (মাআরেফুল...
বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

জাতীয়
দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে। এতে বৃষ্টি কমে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদরা। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।   আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ২৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টি হয়নি। অন্যান্য অঞ্চলে হওয়া বৃষ...
২ শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

২ শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগানসহ মাইনুল ইসলাম (২৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি অভিযানিক দল। বুধবার দুপুর আড়াইটার দিকে কাশিয়াডাঙ্গা থানার সেনাপুকুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। দুটি অস্ত্রসহ মাইনুলকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-৫ সূত্র জানায়, নগরীর কাশিয়াডাঙ্গা থানার সেনাপুকুর এলাকায় এক যুবক অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছেন— এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসাবে মাইনুল ইসলামকে আটক করেন। পরে তার কাছে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো দুটি ওয়ান শুটারগান উদ্ধার হয়। মাইনুল ইসলাম একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহির গ্রামের রবিউল ইসলামের ছেলে। র‌্যাব সূত্র আরও জানায়, এসব অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে এনে দেশে...