রাবি সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা: এক বছরেও নেই মামলার অগ্রগতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক আরাফাত রাহমানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি না হওয়ায় ও আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধন করেন।
pran মানববন্ধনে বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিহাবুল ইসলাম বলেন, আরাফাতের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার এক বছর পূর্ণ হলেও এখনও কোনো বিচার পাইনি। সেসময় আরাফাতের ওপর যেসব ছাত্রলীগ নেতারা হামলা চালিয়েছিল তাদের কাউকে গ্রেপ্তার করেনি। এমনকি তদন্ত প্রতিবেদন পর্যন্ত আদালতে দাখিল করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও প্রশাসন তাদের ব্যাপারে নিরব ভূমিকা পালন করছে।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ বলেন, শুধু আরাফাতের ওপর নয় সাম্প্রতিক সময়ে জগন্নাথ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সাংবাদিকদের ওপর ...









