মজাদার ডিমের কোরমা
কে বলে শুধু মুরগি দিয়ে কোরমা রান্না করতে হয়? চাইলে আপনি ডিম দিয়ে রান্না করতে পারেন কোরমা। চলুন রেসিপি দেখে জেনে নিই, কীভাবে রান্না করতে হয় মজাদার ডিমের কোরমা।
রান্না করতে যা লাগবেভ।
সিদ্ধ করা ডিম ৫টি, পেঁয়াজকুঁচি আধাকাপ, পেঁয়াজ বেরেস্তা আধাকাপ, আদাবাটা আধা টেবিল চামচ, রসুনবাটা আধাটেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা চামচ, ভাজা জিরাগুঁড়া ১ চা চামচ, মরিচগুঁড়া আধা চা চামচ, টক দই ৪ চা চামচ, নারিকেলের দুধ ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ১০টি বা স্বাদ অনুযায়ী, তেজপাতা দুটি, এলাচ তিনটি, দারুচিনি দুটি, কিশমিশ ৩-৪টি, তেল এক কাপের চার ভাগের এক ভাগ।
যেভাবে রান্না করবেন
প্রথমে পরিবেশনের জন্য কিছু পেঁয়াজ ও বেরেস্তা রেখে, বাকি বেরেস্তার সঙ্গে দই দিয়ে ব্লেন্ডারে মিশিয়ে নিন। তেল একটু গরম করে সিদ্ধ ডিমগুলো ভেজে আলাদা রাখুন। এবার এই তেলেই তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে পেঁয়াজ হালকা ভেজে নিন। এরপর আদাবাটা, রসুনবা...








