Friday, April 17

Author: News Desk

কোটা আন্দোলনের নেতা রাশেদ গ্রেপ্তার

কোটা আন্দোলনের নেতা রাশেদ গ্রেপ্তার

বাংলাদেশ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রলীগের এক নেতার করা মামলায় রাশেদকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাশেদের আত্মীয় ও বন্ধুরা অভিযোগ করেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাশেদকে ধরে নিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় রাশেদের সঙ্গে থাকা মাহফুজ খান নামে অপর একজনকেও ধরে নিয়ে যাওয়া হয় বলে তাঁদের অভিযোগ। পরে বেলা দেড়টার দিকে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাশেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাশেদের বন্ধু দীন ইয়ামিন প্রথম আলোকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি, রাশেদ ও মাহফুজ ভাষানটেকের মজুমদার মোড়ে রাশেদের আত্মীয়ের বাসার সামনে ছিলেন। এ সময় পুলিশের পোশাক পরে ও সাদা পোশাকে কয়েকজন তাঁদের সামনে আসে ও তাদের পরিচয় জিজ্ঞাসা করতে থাকেন। পুলিশের সঙ্গে ওই এলাকার কয়েকজন ছাত্রলীগ নেতাও ছিলেন। একপর্যায়ে তাদের গতিবিধি সন্দেহ হলে রাশেদ...
ঢাকাবাসীর শান্তির জন্য কাজ করেছি: ডিএমপি কমিশনার

ঢাকাবাসীর শান্তির জন্য কাজ করেছি: ডিএমপি কমিশনার

বাংলাদেশ
আমরা জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি। তাদের উঠে দাঁড়ানোর মতো শক্তি আর নাই। ঢাকাবাসীর শান্তির জন্য কাজ করেছি। বললেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার সকাল সাড়ে ১০টায় বনানী থানা চত্বরে হলি আর্টিজান হামলায় নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে দৃপ্ত শপথ নামে একটি ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ম্যুরালটি উদ্বোধন করেন ওই হামলায় নিহত বনানী থানার সাবেক ওসি সালাউদ্দিন খানের স্ত্রী রেমকিম। ডিএমপি কমিশনার বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলায় শহীদ সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম ও ওসি সালাউদ্দিনকে হারানোর শোককে শক্তিতে পরিণত করেই আমরা জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দিয়েছি। কমিশনার আরও বলেন, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, অর্থদাতা, ইন্ধনদাতাসহ সকলকে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। চলতি সপ্তাহেই আদালতে চার্জশিট দেয়া হবে। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনের মা...
রাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলা

রাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলা

বাংলাদেশ, রাজনীতি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন পালন করতে গেলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার সকাল দশটার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শুরু করতে গেলে ছাত্রলীগ এ হামলা চালায়। এসময় কোটা আন্দোলনকারীদের কিল-ঘুষি ও লাথি মেরে তাদের ব্যানার ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এসময় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বেলা সাড়ে এগারোটায় দ্বিতীয় দফায় লাঠি-সোটা নিয়ে হামলা করে রাবি ছাত্রলীগ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে দশটার দিকে কোটা আন্দোলনকারীরা মানবন্ধন কর্মসূচি পালনের জন্য গ্রন্থাগারের সামনে প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ রুনুর নেতৃত্বে দলবেঁধে গ্রন্থাগারের সামনে আসেন ছাত্রলীগের ২৫-৩০ জন নেতাকর্মী।...
বিকাশ এজেন্টকে হত্যা, টাকা ছিনতাইয়ের মূলহোতাসহ গ্রেপ্তার ৬

বিকাশ এজেন্টকে হত্যা, টাকা ছিনতাইয়ের মূলহোতাসহ গ্রেপ্তার ৬

বাংলাদেশ
রাজধানীর ডেমরায় বিকাশ এজেন্টকে গুলি করে হত্যার পর টাকা ছিনতাইয়ের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল জব্বার মিয়া, সফিউল্লাহ বাপ্পি, বাবুল মিয়া, কামরুল হাসান, কাউসার ও জামাল। তাদেরকে গ্রেপ্তারের সময় খুন ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন। তিনি বলেন, ডেমরার সারুলিয়া ও কিশোরগঞ্জের হোসেনপুর থেকে আসামি সফিউল্লাহ বাপ্পি, বাবুল মিয়া, কামরুল হাসান ও কাউসারকে গ্রেপ্তার করা হয়। আদালতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। তিনি আরও বলেন, পরে তাদের দেয়া তথ্যমতে ঘটনার মূল হোতা আব্দুল জব্বার মিয়াকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থেকে গ্রেপ্তার কর...
আবারও…

আবারও…

বিনোদন
জনপ্রিয় নায়িকা মৌসুমী। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিশেষ দিবসের নাটকেও তাকে দেখা যায়। তবে গেলো ঈদে কোনও নাটকে কাজ করেননি তিনি। তবে বিজ্ঞাপন ও বেশ কিছু টেলিভিশন শোতে অংশ নেন মৌসুমী। মূলত গল্প পছন্দ না হওয়ায় নাটক ও টেলিছবিতে কাজ করেননি। গেলো ঈদে বেশ কিছু নাটকে প্রস্তাব পাওয়ার পরও কোনোটিই মনে ধরেনি তার। pran তবে আসছে ঈদ-উল-আজহায় একটি নাটকে দেখা যাবে তাকে। এরই মধ্যে তার একটি নাটকের গল্প পছন্দ হয়েছে। জুলাই মাসের শেষ সপ্তাহে এই নাটকের শুটিং-এ অংশ নেবেন মৌসুমী। এ ব্যাপারে অবশ্য এখনই কিছু বলতে চান না তিনি। মৌসুমী জানালেন, ‘অনেকেই বলেন গল্পটা একটু অন্যরকম, আলাদা। কিন্তু আমি ভিন্নতা খুঁজে পাই না। কিন্তু এর মধ্যে একজন নির্মাতার গল্প আমার মোটামুটি ভালো লেগেছে। যে কারণে কাজটি করার জন্য সম্মতি জানিয়েছি। আশা করছি এ মাসের শেষ দিকে নাটকটির শুটিংয়ে অংশ নেবো।’ এছাড়াও আরও নতুন দুটি নাটকে অভিনয়ের সম্ভাবনা রয়...
যা খেলে কমবে মাইগ্রেনের ব্যথা

যা খেলে কমবে মাইগ্রেনের ব্যথা

লাইফস্টাইল
মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যেকোনো এক পাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ব্যথা করে। এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনিগুলো আছে, সেগুলো মাথাব্যথার শুরুতে স্ফীত হয়ে যায়। মাথাব্যথার সঙ্গে বমি এবং বমি বমি ভাব রোগীর দৃষ্টিবিভ্রম হতে পারে। তবে কিছু খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে কমতে পারে মাইগ্রেনের ব্যথা। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে চলুন জেনে নেই সে খাবারগুলোর কথা। যেসব খাবার মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে ১) ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার। যেমন ঢেঁকি ছাঁটা চালের ভাত, আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক। ২) বিভিন্ন ফল, বিশেষ করে খেজুর ও ডুমুর ও আঙ্গুর ব্যথা উপশম করে। ৩) সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়। ৪) ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। তিল, আটা ও বিট ইত্যাদিতে প্রচুর পরিমাণ ক্যালস...
দিল্লিতে একই পরিবারের ১০ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দিল্লিতে একই পরিবারের ১০ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক
ভারতের রাজধানী দিল্লিতে রোববার সকালে একই পরিবারের ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিক খবরে জানা গেছে, ১১ জনের মধ্যে ১০ জনেরই মৃতদেহ রেলিংয়ে ঝুলছিল। এসময় মৃতদেহগুলোর মুখ ও চোখ বাঁধা ছিল। আরেক জনের মৃতদেহ ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও চার পুরুষ। খবর হিন্দুস্তান টাইমসের। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য ওই মৃতদেহগুলো গুরু গোবিন্দ সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত ‍শুরু করেছে কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তিরা আত্মহত্যা করেছে নাকি তাদের হত্যা করা হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। সূত্রগুলো জানাচ্ছে, ১০ জনের চোখ বাঁধা ছিল এবং তাদের মৃতদেহগুলো একটি রেলিংয়ের সঙ্গে ঝুলছিল। তবে একটি মৃতদেহ ফ্লোরে পড়েছিল। তারা বলছে, এই পরিবারের একটি মুদি দোকান রয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, নিহতদের মধ্যে দুই ভাই, তাদের স্ত্রী এবং...
সাক্ষাৎ শেষে কারও সঙ্গে কথা বললেন না খালেদার স্বজনরা

সাক্ষাৎ শেষে কারও সঙ্গে কথা বললেন না খালেদার স্বজনরা

বাংলাদেশ, রাজনীতি
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা। প্রায় সোয়া ঘণ্টা সাক্ষাতের পরে কারাগার থেকে বের হয়ে যান তারা। কারাগারে যারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারা হলেন- বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান, ভাগ্নে মাসুদ ও ডা. মামুন। সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় কারাফটকে খালেদার স্বজনরা কারও সঙ্গে কথা বলেননি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের সাজা হয় খালেদা জিয়ার। সেদিন থেকে পুরান ঢাকার ওই কারাগারে রয়েছেন তিনি।...
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ চলছে

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ চলছে

বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকায় লাইনচ্যুত তেলবাহী ৯টি বগির উদ্ধার কাজ শুরু হয়েছে। বগিগুলো লাইনচ্যুত হওয়ার সাড়ে আট ঘণ্টা পর রোববার সকাল সাড়ে ৬টা থেকে আখাউড়া থেকে একটি এবং ঢাকার কমলাপুর থেকে অপর একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শুরু পর থেকে ওই লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লোকো শেড ইনচার্জ মো. লুৎফুর রহমান জানান, ঘটনার পর পর ঢাকা ও আখাউড়া থেকে ২টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হতে আরও ৪/৫ ঘণ্টা সময় লাগবে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলকর্তৃপক্ষ। আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এই কমিটিকে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রে...
স্ত্রী-সন্তানদের মৃত্যুযন্ত্রণা বুকে লুকিয়েও রাশিয়ায় মেক্সিকান সমর্থক

স্ত্রী-সন্তানদের মৃত্যুযন্ত্রণা বুকে লুকিয়েও রাশিয়ায় মেক্সিকান সমর্থক

খেলা
মেক্সিকোর বাসিন্দা গিলবার্তো মার্টিনেজ পেশায় একজন উকিল। নিজ দেশ মেক্সিকোকে সমর্থন দিতে একাই গিয়েছেন রাশিয়ায়। তার কাছে রয়েছে চারটি ফ্যান আইডি। সবগুলো আইডি কার্ড গলায় ঝুলিয়েই মাঠে যাচ্ছেন তিনি। প্রশ্ন জাগতে পারে, একজনের গলায় কেন চারটি ফ্যান আইডি! এর পেছনে রয়েছে একটি মর্মান্তিক ঘটনা। স্ত্রী ভেরোনিকা এবং দুই সন্তান দিয়োগা ও মিয়াকে নিয়ে বিশ্বকাপ দেখতে যাওয়ার কথা ছিল তার। বিশ্বকাপের অনেক আগেই সব পরিকল্পনা করেন। ম্যাচ টিকেট থেকে শুরু করে বিমান টিকেট ও হোটেল বুকিং সবই সম্পন্ন হয়েছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারাতে হয় তাকে। তবুও বিশ্বকাপ থেকে নিজেকে দূরে রাখেননি এই মেক্সিকান সমর্থক। চিকিৎসকদের পরামর্শে চলে গেছেন রাশিয়ায়। স্ত্রী-সন্তানদের হারানোর ব্যথা বুকে লুকিয়েও গ্যালারিতে গলা ফাটাচ্ছেন প্রিয় দেশের জন্য। যেন স্ত্রী-সন্তানের অপূর্ণ বাসনাই নিজের চোখ দিয়ে পূর্ণ করে যাচ্ছেন ...