সরাসরি লাইভ>> বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম (Live)
সরাসরি-লাইভ-বক্তব্য
বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে হামলা চালিয়ে সরকার সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফখরুল বলেন
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়েছিলাম। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এজন্য আমরা কালো পতাকা প্রদর্শন কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু পুলিশ অতর্কিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে।
হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে বলে জানান বিএনপি মহাসিচব।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কার্যালয়ে সামনে নেতাকর্মীরা জড়ো হয়। ...









