Tuesday, June 16

Author: Admin Rafi

মৌমাছির আক্রমণে মৃতদেহ ফেলে পালালেন স্বজনরা

মৌমাছির আক্রমণে মৃতদেহ ফেলে পালালেন স্বজনরা

বাংলাদেশ
৮০ বছর বয়সী এক বৃদ্ধ নারীর মৃত্যু হওয়ার পর তাঁর শেষকৃত্য করতে শ্মশানে গিয়েছিলেন আত্মীয়-স্বজনরা। এ সময় মৌমাছির পালের হানায় মৃতদেহ ফেলে পালিয়ে যেতে বাধ্য হন তাঁরা। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মাদুরাইয়ে। মৌমাছির হানা থেকে পালাতে গিয়ে আহত হন দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর চেষ্টায় মৌমাছির পালকে তাড়িয়ে দিয়ে অবশেষে ওই মরদেহ সৎকার করা হয়। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ওই নারীর মৃত্যু হয়। তারপর তাঁর আত্মীয়-স্বজনরা তাঁকে নিয়ে যান স্থানীয় শ্মশানে শেষকৃত্য করতে। সেই সময় আচমকা কোথা থেকে এক দঙ্গল মৌমাছি শেষকৃত্য করতে আসা মানুষদের ওপর হামলা করে। মৌমাছির কামড় থেকে বাঁচতে মৃতদেহ ফেলে পালিয়ে যান আত্মীয়-স্বজনরা। এরপর লাঠি হাতে পুলিশ ঘটনাস্থলে এসেও মৌমাছির আক্রমণ থামাতে ব্যর্থ হয়। এরপর...
‘ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করায়’ শিক্ষিকার মারধর, দুই ছাত্র হাসপাতালে

‘ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করায়’ শিক্ষিকার মারধর, দুই ছাত্র হাসপাতালে

বাংলাদেশ
দুই ছাত্রের বিরুদ্ধে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার অভিযোগ পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিকা ফারজানা আক্তার ইতির। তাঁর মারধরে ওই দুই ছাত্রকে হাসপাতালে যেতে হয়েছে। ওই ঘটনায় আহত ছাত্রদের নাম রাতুল (১৯) ও রাজীব (১৮)। উভয়ে ওই প্রতিষ্ঠানের পঞ্চম সেমিস্টারের ছাত্র। আজ বুধবার পটুয়াখালী পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। এর মধ্যে রাজীব পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ত্যাগ করেছেন রাতুল। ওই শিক্ষিকার নাম ফারজানা আক্তার ইতি। তিনি সিভিল বিভাগের শিক্ষক। তিনি জানিয়েছেন, ওই দুই ছাত্রকে তিনিই মারধর করেছেন এবং এর জন্য শাস্তি হলে তিনি মেনে নেবেন। তাঁর অভিযোগ, ওই দুই ছাত্র ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করেছেন। আহত ছাত্র রাতুল জানান, শিক্ষিকা ফারজানা আক্তারের ভাইয়ের ছেলে প্রথম বর্ষের সিভিল বিভাগের ছাত্র শিশির প্রতিদিন কলেজ ক্যাম্পাসে প...
ঢাকাকে হারিয়ে আবার শীর্ষে তামিমের কুমিল্লা

ঢাকাকে হারিয়ে আবার শীর্ষে তামিমের কুমিল্লা

খেলা
লক্ষ্য ১৬৮ রান। খুব বড় কোনো টার্গেট না হলেও তা যথেষ্টই চ্যালেঞ্জিং ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া এই চ্যালেঞ্জে জিততে পারেনি ঢাকা ডায়নামাইটস। ১৫৫ রানে ইনিংস গুটিয়ে নেয় সাকিব আল হাসানের দলটি। তাই তামিম ইকবালের কুমিল্লা জিতেছে ১২ রানে। এই জয়ের সুবাদে কুমিল্লা ভিক্টোরিয়ানস পয়েন্ট তালিকায় আবার শীর্ষে উঠে যায়। নয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন তারা সবার ওপরে। এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে খুলনা টাইটানস দ্বিতীয় এবং ১১ পয়েন্ট নিয়ে ঢাকা থেকে গেল তৃতীয় স্থানেই। আজ বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকা শুরুতেই হারিয়ে বসে ওপেনার এভিন লুইসের উইকেট। এরপর জো ডেনি (৪৯) ও পোলার্ড (২৭) ছাড়া অন্য ব্যাটসম্যানরা খুব একটা দৃঢ়তা দেখাতে পারেননি। তবে শেষ দিকে ম্যাচটা বেশ জমে উঠেছিল। শেষ দুই ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ৩৪ রান। ১৯তম ওভারের প্রথম তিন বল...
বামেদের হরতালে বিএনপির সমর্থন

বামেদের হরতালে বিএনপির সমর্থন

জাতীয়
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ডাকা আগামীকালের হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। হরতালের আগেরদিন আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হরতালে সমর্থনের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে খালেদা জিয়াকে হয়রানি করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন। রিজভী বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলো হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা এই হরতালে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।’ সম্প্রতি এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের নেয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম...
শাজনীন হত্যাকাণ্ড, শহীদুলের ফাঁসি কার্যকর

শাজনীন হত্যাকাণ্ড, শহীদুলের ফাঁসি কার্যকর

জাতীয়
আলোচিত শাজনীন হত্যা মামলার আসামি শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার রাত পৌনে ১০টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পর শহীদুলের মরদেহ গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় তাঁর নিজ বাড়ির উদ্দেশে পাঠানো হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানিয়েছেন, রাত পৌনে ১০টার দিকে শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নির্দেশ পাওয়া মাত্র মৃত্যুদণ্ড কার্যকর করেন রাজু জল্লাদ। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৯৮ সালের ২৩ এপ্রিল নিজ বাড়িতে নিহত হন শাজনীন তাসনিম রহমান। তিনি ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের মেয়ে। শাজনীন তখন স্কলাস্টিকা স্কুলের নবম গ্রেডের ছাত্রী ছিলেন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবে...
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পুলিশের সিভিলটিমের আটক বানিজ্য

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পুলিশের সিভিলটিমের আটক বানিজ্য

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
অনলাইন ডেস্ক।। কিশোরগঞ্জ ভৈরব উপজেলার শহরে এখন পুলিশের সিভিলটিমের আটক বাণিজ্যের কারনে শহরময় আতঙ্ক বিরাজ করছে।যদিও সিভিলটিম করা পুলিশ হেড কোয়ার্টার থেকে কোন অনুমতি নেই, যাহা নিয়ম বহির্ভূত। এ সিভিল টিমের কাজ হলো যখন যাকে খুশি আটক করবে, আর অর্থ আদায় করবে। সিভিলটিমের চাহিদামত অর্থ না দিলে মাদক ব্যবসায়ী বানিয়ে মামলা দিয়ে জেলে পাঠানো হয়। পুলিশের এ সিভিল টিমের সদস্য রয়েছে ৬ জন। এদের টিম লিডার হলো এস.আই মতিউর রহমান। টিমের অন্য সদস্যরা হলো-এস.আই অভিজিৎ চৌধুরী, এস.আই মাজাহারুল ইসলাম, এস.আই আজিজুর রহমান, এসআই আনোয়ার হোসেন ও এস.আই ওসমান গনি।খোঁজ নিয়ে জানাগেছে, ভৈরব শহরে অপরাধ বেড়ে যাওয়ায় অপরাধীদের ধরতে প্রথমে সাদা পোষাকে পুলিশ শহরে ডিউটি শুরু করে। ছিনতাইকারীদের হাতে পুলিশ সদস্য নিহতসহ বন্দুক যুদ্ধে ডাকাত মারা যায়। ফলে শহরে অপরাধ কমাতে পুলিশের এস.আই মতিউর ৬ সদস্যর সিভিল টিম ঘটন করে। তাদের চলাচলের জন...
জমকালো আয়োজনে ভৈরবে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

জমকালো আয়োজনে ভৈরবে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ
আশরাফুল আলম।। ভৈরবে জমকালো আয়োজনের মাধ্যমে দৈনিক প্রথম আলো'র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। গত ৬ নভেম্বর ভৈরব উপজেলা মিলনায়তনে ভৈরব প্রথম আলো বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয় প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন ভৈরব প্রথম আলো বন্ধুসভার প্রধান এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা। ভৈরব প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক অর্পণ আহমেদ এবং তার সহকর্মী রিদম ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় ৬ নভেম্বর সন্ধ্যায়। মন মাতানো নাচ, গান, আবৃতির ফাঁকেফাঁকে বন্ধুসভার বন্ধুদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন উপস্থিত অতিথিবৃন্দরা। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর ভৈরব শাখার সভাপতি এস এম বাকী বিল্লাহ, স...
কিশোরগঞ্জ ভৈরবে র‍্যাবের ভেজাল বিরোধী অভিযান

কিশোরগঞ্জ ভৈরবে র‍্যাবের ভেজাল বিরোধী অভিযান

ক্রাইম, বাংলাদেশ
আশরাফুল আলম।। কিশেরাগঞ্জের ভৈরবে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের ভেজাল বিরোধী অভিযানে ১টি বেকারী কারখানা, ১টি সেমাই কারখানা ও ২টি চানাচুর কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫লাখ ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা সহ ৪ হাজার ৭শ কেজি ভেজাল খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়। বুধবার দুপুর ২টার দিকে উক্ত ভেজাল বিরোধী অভিযান শুরু হয় এবং রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় ভৈরব পৌর এলাকার ভৈরব বাজারস্থ আল-আমিন সেমাই কারখানা, পঞ্চবটী নতুন রাস্তা এলাকার মুন্না ফুড প্রোডাক্সের মেসার্স বোম্বাই চানাচুর কারখানা, পঞ্চবটি বৌবাজার এলাকার ইয়াকুব এন্ড মাহবুব চানাচুর কারখানা ও ভৈরবপুরস্থ রহিম বেকারীতে র্যাবের ভেজাল বিরোধী অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: জাকির হোসাইন। উক্ত অভিযানে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের ...

ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে রোডে গাছের মরাডাল ভেঙ্গে পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১জন কারা রক্ষী নিহত ॥ গুরুতর আহত ১ জন কারা রক্ষী।

বাংলাদেশ
আশরাফুল  আলম||জেলা প্রতিনিধি ||গত২৪ অক্টোবর মঙ্গলবার দুপুর ৩ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি গ্রামের বালুর মাঠ সংলগ্ন ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ কারারক্ষী তাদের কর্মস্থল ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ীতে যাওয়ার সময় হাইস মাইক্রোবাসের উপরে রেন্টিগাছ এর মরাডাল পরে ঘটনাস্থলেই মারাযান ১জন গুরুতর আহত হয় ১জন। এব্যাপারে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাউছার আহমেদ বলেন, উক্ত সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মারাযান ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা রক্ষী রাসেল (৩০) তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কইবটবাডি গ্রামের সোহেল মিয়ার পুত্র। আহত কারা রক্ষী মোঃ রুহুল (৩৫) কে তাৎক্ষনিক স্থানীয়রা ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। আহত রুহুল এর গ্রামের বাড়ী একই উপজেলার বাড়া বাজিতপুর গ্রামের মৃত নুরু মাষ্...