Saturday, June 13

Author: Admin Rafi

ভৈরবে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

ভৈরবে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ
অনলাইন ডেস্ক।। কিশোরগঞ্জের ভৈরবে ইতালির রোম শহরে বসবাসরত ভৈরবের অধিবাসীদের সংগঠন ‘সম্মিলিত ভৈরব পল্লী সমিতির’ উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার হতদরিদ্রদের মধ্য থেকে ২০০ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়। তাদের এই কাজে সহযোগিতা করেন, ভৈরব অনলাইন নিউজ এজেন্সি। গত ৪ দিনে তারা তালিকাভুক্ত ব্যক্তিদের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়। এসময় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী রাকিব মোসাব্বির, সম্মিলিত ভৈরব পল্লী সমিতির সাধারণ সম্পাদক মো. নাদিম মিয়া সবুর, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কায়সার ভূঁইয়া, শিমূলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আফিকুল ইসলাম হারিছ, রোম প্রবাসী কাজী সুমন মিয়া, শেখ দিপু, হাজী শিমুল মিয়া, দৈনিক আমাদের কণ্ঠের প্রতিনিধি আশরাফুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন । দরিদ্র অসহায়দের পাশে থেকে এমনি করে আগামীতেও আরও বিভিন্ন সেব...
বাংলা সংগীত বাজারে নতুন অডিও কোম্পানী “টোন ফেয়ার”

বাংলা সংগীত বাজারে নতুন অডিও কোম্পানী “টোন ফেয়ার”

এক্সক্লুসিভ, বিনোদন
বিনোদন ডেস্ক।। বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক রাকিব মোসাব্বির এর নিজস্ব অডিও প্রযোজনা সংস্থা "টোন ফেয়ার" অফিসিয়ালি আত্মপ্রকাশ করলো। ২০১৪ সালের শেষের দিকে রাকিব মোসাব্বির এর অডিও প্রযোজনা প্রতিষ্ঠান "টোন ফেয়ার" এর পথচলা শুরু হয়। কিন্তু সবকিছু গোছাতে প্রায় ২ বছর সময় লেগে যায় বলে জানান রাকিব। টোন ফেয়ার অডিও প্রযোজনা সংস্থার ব্যানারে প্রথম প্রকাশিত অ্যালবাম ছিল রাকিব মোসাব্বিরের একক অ্যালবাম "মন পাখি"। এরপর বিগত ২ বছর ধরে ভারতের কলকাতা ও মুম্বাইয়ের আর্টিস্ট নিয়ে কাজ করার সুবাদে তার অডিও কোম্পানী টোন ফেয়ারের ব্যানারে একাধিক শিল্পীর গান মোবাইল কন্টেইনে মুক্তি পেয়েছে। তবে অফিসিয়ালি এখন থেকে টোন ফেয়ারের ব্যানারে ফুল ট্রেক অ্যালবাম, ইপি অ্যালবাম এবং সিঙ্গেল ট্রেক মুক্তি পাবে বলে জানান রাকিব মোসাব্বির। এ সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে ভারতে শিল্পী রুপকের সিঙ্গেল ট্রেক "তোর আশাতে" গানটি। গানটির কথা,...
দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন সাংবাদিক আশরাফুল আলম

দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন সাংবাদিক আশরাফুল আলম

বিনোদন
বিনোদন ডেস্ক।। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক রাকিব মোসাব্বির এর দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন মডেল, অভিনেতা ও সাংবাদিক আশরাফুল আলম। সাংবাদিক আশরাফুল আলম বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিক আমাদের কন্ঠ এ কর্মরত আছেন। এছাড়া তিনি একাধিক অনলাইন নিউজ পোর্টাল এর কিশোরগঞ্জ ভৈরব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। আশরাফুল আলম জানান- সাম্প্রতিক আলোচিত ও জনপ্রিয় গায়ক রাকিব মোসাব্বির এর দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। মিউজিক ভিডিও দুইটি নির্মাণ করেছেন রাকিব মোসাব্বির নিজেই। আশরাফুল আলম যে দুইটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন তার একটি গানের শিরোনাম হল “আমাকে জড়িয়ে রাখো”, যে গানটি লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় বিনোদন সাংবাদিক ও গীতিকার রেজাউর রহমান রিজভী এবং আরেকটি “প্রাণবন্ধু” শিরোনামের গানটি লিখেছেন রাকিব মোসাব্বির। দুইটি গানের সুর, সংগীত ও গায়কী রাকিব মোসা...
ভৈরব থানায় এস.পি’ র লোক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এস.আই মতিউর রহমান

ভৈরব থানায় এস.পি’ র লোক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এস.আই মতিউর রহমান

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
ভৈরব প্রতিনিধি।। কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত এস.আই মতিউর রহমানের বিরুদ্ধে সিভিলটিমের নামে মানুষকে আটক করে অর্থ আদায়। মাদক ব্যবসায়ীদের সাথে মাসিক মাসোয়ারা আদায়সহ নানা অভিযোগ উঠে। এ ব্যাপারে বিভিন্ন  জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায়  সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। এ ব্যাপারে গত ৩০ নভেম্বর সিভিলটিমের হোতাসহ ৬ এস.আইয়ের বিরুদ্ধে তদন্ত করতে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম ভৈরব আসেন। এ সময় তিনি জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধ শত সাংবাদিকের সাথে কথা বলেন। সকলে এস.আই মতিউরসহ সিভিলটিমে জড়িতদের শাস্তির দাবি জানান। তিনি মতিউরের নানা অনিয়মের খবর শুনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপার আনোয়ার হোসেনের সাথে কথা বলেন। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীসহ সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভূগছেন।খোজ নিয়ে জানাগেছে, ভৈরব থানায় কর্মরত এস.আই মতিউর তিন মাস পূ...
শাজনীন হত্যা: আসামি শহীদুলের ফাঁসি কার্যকর

শাজনীন হত্যা: আসামি শহীদুলের ফাঁসি কার্যকর

জাতীয়
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি শহীদুল ইসলামের ফাঁসি কার্যকর হয়েছে। ২৯ নভেম্বর বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা সুপার মিজানুর। এর আগে জেলার বিকাশ রায়হান জানিয়েছিলেন, রাতেই আসামির দণ্ড কার্যকরের সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হকসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত থাকার কথা। ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে নিজ বাড়িতে খুন হন শাজনীন তাসনিম রহমান। পরদিন শাজনীনের বাবা লতিফুর রহমান গুলশান থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ৪ সেপ্টেম্বর ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ ও হত্যা...
১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘হালদা’

১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘হালদা’

বিনোদন
তৌকীর আহমেদ পরিচালিত পঞ্চম চলচ্চিত্র ‘হালদা’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। দেশের ১০০টি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি । ৮ ডিসেম্বর আরো ১৬টি দেশে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন তৌকীর আহমেদ। এরই মধ্যে ছবির ট্রেইলার ও দুটি গান ইউটিউবে ছাড়ার পর প্রশংসিত হয়েছেন তৌকীর আহমেদ ও ছবির কলাকুশলীরা। আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’র চিত্রনাট্য লেখেছেন পরিচালক তৌকীর আহমেদ নিজেই। হালদার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দিলারা জামান, মোমেনা চৌধুরী প্রমুখ। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানান, তাঁকে ছবিতে ভিন্ন রকম একটি চরিত্রে দেখতে পাবেন দর্শক। ছবিতে তাঁর চরিত্রের নাম হাসু। অন্যদিকে, পরিচালক তৌকীর আহমেদ বলেন, “দেশের নদী ও নারীর গল্প নিয়ে ছবি ‘হ...
‘বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না’

‘বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না’

জাতীয়
গত আট বছরে বিএনপি কতটি আন্দোলন করেছে সে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এই বছর আন্দোলন আর ওই বছর আন্দোলন এমন কথা বলে সময় পার করেছে। আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন চলে এসেছে তাই বিএনপি আর আন্দোলন করতে পারবে না। বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। ওবায়দুল কাদের বলেন, কথামালা আর চাতুরী ছাড়া আগামী নির্বাচনে জেতার জন্য বিএনপি নেতাদের আর কোনো পুঁজি নেই। তিনি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল কিন্তু জামায়াত আর বিএনপির ভোট যুক্ত হলে ভোটের শক্তি তাদের রয়েছে। সেই কারণে ...
বিপিএল অভিষেকেই চমকে দিলেন অনিক

বিপিএল অভিষেকেই চমকে দিলেন অনিক

খেলা
এই কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মালয়েশিয়া সফরে করে এসেছেন তিনি। সে সফরে বড় কোনো সাফল্য না পেলেও নিজের জাতটা ভালোভাবেই চিনিয়েছেন তরুণ পেসার কাজী অনিক। সে ধারাবাহিকতায় ডাক পেলেন বিপিএলের দল রাজশাহী কিংসে। আজ বুধবার চিটাগং ভাইনিংসের বিপক্ষে অভিষেকে নেমেই চমকে দিয়েছেন এই বাঁহাতি পেসার। বিপিএলে প্রথম খেলতে নেমেই দলের সাফল্যে মূল্যবান অবদান রেখেছেন অনিক। রাজশাহী কিংসের এই পেসার ৩.২ ওভার বল করে মাত্র ১৭ রান খরচ করে চার উইকেট তুলে নেন। তরুণ এই পেসার এখনো প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার সুযোগ পাননি। তবে গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর হয়ে খেলে নয় উইকেট নিয়েছিলেন তিনি। এবারের বিপিএলে সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। দলের দশম ম্যাচে সুযোগ পেয়েই তা আর হাতছাড়া করতে চাননি। ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরে খেলতে নেমে নিজেকে প্রমাণ করলেন আরো বড় পরিসরেও ভালো কিছু করার ক্ষমতা রাখেন। ...
পদ্মাবতীর জন্য থমকে গেল টলিউড

পদ্মাবতীর জন্য থমকে গেল টলিউড

বিনোদন
ভারতে পদ্মাবতী সিনেমার আঁচ ছড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গের টলিউডেও। গতকাল মঙ্গলবার ১৫ মিনিট ব্ল্যাকআউট (কর্মবিরতি) করল টলিউড। এদিন ঘড়ির কাঁটায় ঠিক ১২টা বাজতেই টলিউডের এনটিওয়ান, টেকনিশিয়ানসহ টলিউড ইন্ডাস্ট্রির সব স্টুডিওতে কাজ বন্ধ করে দেওয়া হয়। টলিউড ইন্ডাস্ট্রির সব শিল্পী ও কলাকুশলী বাইরে এসে দাঁড়ান। পদ্মাবতী নিয়ে ভারতে যে বিতর্ক দানা বেঁধেছে, তার প্রতিবাদস্বরূপ কালো ব্যাজ পরে নেন সবাই। এদিন প্রতিবাদে শামিল হয়ে টলিউড অভিনেত্রী ইন্দ্রানী হালদার বলেন, টিম পদ্মাবতীর পাশে রয়েছে গোটা টলিউড। কোনো ছবির মুক্তি এভাবে জোর জবরদস্তি করে কেউ আটকাতে পারবে না বলেও জানান তিনি। ইন্দ্রানী বলেন, ছবি বানানো হয় মানুষের জন্য। মানুষের কথা ভেবে। মানুষই বিচার করতে পারে ছবিটি দেখা যাবে নাকি। ছবিতে নাকি ভারতের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। কিন্তু যখন কট্টরপন্থী সংগঠন গায়ের জোর খাটিয়ে ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে, ত...
তারুণ্য ধরে রাখার ৮ উপায়

তারুণ্য ধরে রাখার ৮ উপায়

লাইফস্টাইল
অবশ্য নিজের সত্যিকার বয়সের চেয়ে যখন চেহারা দ্বিগুণ বয়সের দেখায়, তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। বয়স্ক দেখানোর কারণে অনেক সময় পড়তে হয় নানা বিব্রতকর পরিস্থিতিতে। তবে চাইলেই এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারেন আপনি। আর এ জন্য আটটি বিষয় মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। কারণ এই বিষয়গুলো মেনে না চলার কারণেই আপনার চেহারায় হয়তো পড়ছে বয়সের ছাপ। যৌন জীবন : মনোবিজ্ঞানীদের মতে, মানুষের যৌন জীবন তার চেহারায় প্রভাব ফেলে। নিয়মিত যৌন জীবন আপনার বয়স সাতগুণ কম দেখাতে সাহায্য করবে। এই অভ্যাসের কারণে একই সঙ্গে ঘুম ভালো হবে এবং ক্লান্তি দূর হবে। নিদ্রাহীনতা : নানা ব্যস্ততা, শহরজুড়ে যানজটের কারণে দেরি করে বাড়ি ফেরাসহ নানা কারণে নিদ্রাহীনতা আমাদের অনেকেরই দৈনন্দিন জীবনের অন্যতম অংশ হয়ে গেছে। কারণে কিংবা অকারণে এই যে রাত জাগার অভ্যাস বয়স্ক দেখানোর বড় একটি কারণ। চিক...