Tuesday, June 2

Author: Admin Rafi

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বাংলাদেশ
ঢাকা-আরিচা মহাসড়কে বরাঙ্গাইল বাস স্ট্যান্ডের কাছে মঙ্গলবার অপরাহ্নে এক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।নিহত রাজু আহমেদ (১৪) জেলার শিবালয় উপজেলার খালিশা গ্রামের আবদুল হালিমের ছেলে। সে স্থানীয় শাকরাইল হাইস্কুলের ছাত্র। পুলিশ জানায়, রাজু ইথুলি এজিএস হাইস্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বেলা আড়াইটার দিকে দুর্ঘটনায় পতিত হয়। একটি বাস তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। আহতাবস্থায় রাজুকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু হয়।...
নেপালে হালকা বিমান দুর্ঘটনায় রুশ বৈমানিক নিহত

নেপালে হালকা বিমান দুর্ঘটনায় রুশ বৈমানিক নিহত

আন্তর্জাতিক
নেপালের পশ্চিমাঞ্চলে বুধবার একটি ছোট বিমান বিধ্বস্ত হলে এক রুশ বৈমানিক নিহত এবং এক কানাডিয়ান নারী আহত হয়েছে। অবকাশকালীন শহর পোখরা থেকে উড্ডয়নের পর পরই বিমানটি বিধ্বস্ত হয়।কাসকি জেলার পুলিশ প্রধান গাজুসিদ্ধি বাজরাচার্য একথা জানান। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তাদের দুজনকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা চলাকালে রুশ বৈমানিক মারা যায়। তবে কানাডিয়ান যাত্রীর আঘাত গুরুতর নয়। পোখরার পর্যটকদের কাছে ছোট ধরনের আল্ট্রালাইট বিমান খুবই জনপ্রিয়। কারণ এতে চড়ে নয়নাভিরাম অন্নপূর্ণা পর্বতমালার সৌন্দর্য ভালভাবে উপভোগ করা যায়।তবে এ ধরনের বিমানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।...
বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়নকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে : শ্রম প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়নকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে : শ্রম প্রতিমন্ত্রী

জাতীয়
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়নকে সবচেয়ে বেশী গুরুত্ব দেযা হচ্ছে। তিনি বলেন, নারীশ্রমিকদের সমতা ও মর্যাদার অধিকার আদায়ের আন্দোলনে সরকার তাদের সাথে আছে। এ সরকার যদি আরো ২/১ টার্ম ক্ষমতায় থাকে, তাহলে নারীনেত্রীদের আর আন্দোলনের কোন দরকার হবে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তাদের হয়ে আন্দোলন করছেন। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ৩৫টি নারী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘নারীশ্রমিক কণ্ঠ’ সংগঠনের জন্মানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জন্মানুষ্ঠানে ‘নারীশ্রমিক কণ্ঠ’ নারীশ্রমিক সম্মেলনের আয়োজন করে এবং সংগঠনের স্লোগান নির্ধারণ করে ‘নারী শ্রমিক কণ্ঠের অঙ্গীকার, চাই সমতা ও মর্যাদার অধিকার’। এতে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (আইএলও) কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস বি রেড্ডি, নারীদের নিয়ে কাজ করা জার্মানীভিত্ত...
প্রেসিডেন্ট হিসাবে ওবামার সর্বশেষ পদক প্রদান

প্রেসিডেন্ট হিসাবে ওবামার সর্বশেষ পদক প্রদান

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে এবার বিখ্যাত খেলোয়াড় ও সঙ্গীত তারকাসহ মোট ২১ জনকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মত বারাক ওবামা এ পদক প্রদান করেন। পদক পাওয়াদের মধ্যে বাস্কেটবল স্টার মাইকেল জর্ডান ও করিম আব্দুল জব্বার, অভিনেতা রবার্ট ডি নিরো, টম হ্যাংকস ও রবার্ট রেডফোর্ডস,সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিয়ানা রোস, কমেডিয়ান এলিন ডি জেনার্স ও সঙ্গীত শিল্পী ব্রুস স্প্রিংস্টনসহ বিখ্যাত খেলোয়াড়, বিজ্ঞানী ও সমাজসেবক রয়েছেন। ওবামা বলেন, মঞ্চে উপবিষ্ট সবাই ব্যক্তিত্বের কারণে আমার হৃদয় ছুঁয়েছেন। তিনি বলেন, দেশবাসী যখন আপনাদের সম্পর্কে চিন্তা করবে তখন তারা উপলদ্ধি আপনাদের কারণেই আমরা বিশ্বের সর্বোচ্চ জাতিতে পরিণত হয়েছি। পদকপ্রাপ্তদের অনেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং নির্বাচনে ড...
রাষ্ট্রপতির সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয়
বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এডুয়ার্ডো দ্যা লাগ্লেসিয়া ডিল রোসাল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি হামিদ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবার ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, এতে বাণিজ্য ও বিনিয়োগের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে স্পেনের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি দু’দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশে বিনিয়োগ করতে স্পেনের উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। স্পেনের বিদায়ী দূত বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।...
সবচেয়ে বেশি ১০ পয়েন্ট সংগ্রহে রেখে চট্টগ্রাম পর্ব শেষ করলো খুলনা ও রংপুর

সবচেয়ে বেশি ১০ পয়েন্ট সংগ্রহে রেখে চট্টগ্রাম পর্ব শেষ করলো খুলনা ও রংপুর

খেলা
সবচেয়ে বেশি ১০ করে পয়েন্ট সংগ্রহে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের চট্টগ্রাম পর্ব শেষ করলো রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। দু’দলের পয়েন্ট ১০ করে হলেও, রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো রংপুর। দ্বিতীয়স্থানে থাকলো খুলনা। তৃতীয়স্থানে আছে ঢাকা। গত ১৪ নভেম্বর ঢাকার প্রথম পর্ব শেষ করে ১৭ নভেম্বর থেকে চট্টগ্রাম পর্ব শুরু করে বিপিএলের সাতটি দল। আজ চট্টগ্রাম পর্ব শেষ করে আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকায় দ্বিতীয় ও শেষ পর্ব শুরু করবে দলগুলো। ২৫ নভেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস এবং দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স।...
ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনেই টিপিপি বাতিল করবেন

ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনেই টিপিপি বাতিল করবেন

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউজে প্রথম দিনেই তিনি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবেন। আজ এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব¡ নিতে যাচ্ছেন। দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি কী করবেন, ভিডিও বার্তায় সেই ধারণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ বহুল বিতর্কিত টিপিপি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধার কথা উল্লেখ রয়েছে। দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে তা এখনো অনুসমর্থন করা হয়নি। চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, জাপান, ব্রুনাই দারুস সালাম, কানাডা, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পে...
চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত

চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত

আন্তর্জাতিক
চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত ও আরো ৩৭ জন আহত হয়েছে। বৈরী আবহাওয়ায় ৫৬টি গাড়ি একে অপরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দেশের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে কুয়াশা ও বৃষ্টিপাতের কারণে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ প্রদেশে কুনমিংয়ের সাথে বেইজিংয়ের একটি মহাসড়কের সংযোগ রয়েছে। সোমবার এ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলো রাস্তার ওপর এলোমেলো অবস্থায় রয়েছে। এসবের কোনটি দুমড়ে-মুচড়ে গেছে, আবার কোনটি উল্টে গেছে। সিনহুয়ার খবরে বলা হয়, আহত ৩৭ জনের অবস্থা চিকিৎসা দেয়ার পর স্থিতিশীল রয়েছে। চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০১৩ সালে চীনে সড়ক দুর্ঘটনায় ২ লাখ ৬০ হাজারের বেশী লোক নিহত হয়।...
আফ্রিদির ২৫০ উইকেট

আফ্রিদির ২৫০ উইকেট

খেলা
বিশ্বের অষ্টম বোলার হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ২৫০তম উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। আজ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরে ২৩তম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ২ উইকেট নিয়ে আড়াইশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামা আফ্রিদি। খুলনার বিপক্ষে খেলতে নামার আগে আফ্রিদির ক্যারিয়ার পরিসংখ্যান ছিলো ২২৯ ম্যাচে ২৪৯ উইকেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে আড়াইশ’ উইকেট পূর্ণ করেন। পরে আরও ১টি উইকেট নিয়ে ম্যাচে নিজের বোলিং ফিগার ৩০ রানে ২ উইকেট দাঁড় করান আফ্রিদি। ফলে এখন তার উইকেট শিকারের সংখ্যা ২৫১। এই তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ৩৩৬ ম্যাচে ৩৫৩ উইকে...
সরকার ২০২৫ সালের মধ্যে শিশু শ্রম বন্ধে কাজ করছে : মুজিবুল

সরকার ২০২৫ সালের মধ্যে শিশু শ্রম বন্ধে কাজ করছে : মুজিবুল

জাতীয়
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, সরকার ২০২৫ সালের মধ্যে সকল প্রকার শিশু শ্রম এবং ২০২১ সালের মধ্যে বিপজ্জনক শিশু শ্রম বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিমন্ত্রী আজ এখানে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে সব ধরনের বিপজ্জনক শিশু শ্রম এবং সকল প্রকার শিশু শ্রম বন্ধে আমরা আশবাদি। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আজ সকালে ডেইলি স্টার মিলনায়তনে “অভ্যন্তরীণ শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন : এগিয়ে যাওয়া” শীষর্ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী এ জন্য মানসিকতা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, কেবল মাত্র আইন ও নীতিই সমাজ থেকে শিশু অধিকার রক্ষা করতে পারে না। তিনি এ অবস্থার অবসানে সুশীল সমাজ, মিডিয়া, সাংস্কৃতিক কর্মী, বেসরকারি সাহয্য সংস্থা (এনজিও) এবং সম...