Monday, June 1

Author: Saimur Rahman

ভারতের বদলে বাংলাদেশকে চায় পাকিস্তান

ভারতের বদলে বাংলাদেশকে চায় পাকিস্তান

খেলা
ভারতের বদলে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে পাকিস্তানে সফরের কথা ছিল ভারত ক্রিকেট দলের।  কিন্তু দুই দেশের মধ্যে বর্তমান যে রাজনৈতিক দ্বন্দ্ব তাতে সফরটা না হওয়ার সম্ভাবনা প্রবল। এতে ওই সিরিজের জন্য ভারতের বদলে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে চাইছে পিসিবি। পাকিস্তান সুপার লীগের (পিসিবি) দ্বিতীয় আসরের ফাইনাল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে পাকিস্তানের লাহোরে। অনেকের বাঁধা সত্বেও কর্তৃপক্ষ দারুণভাবে সেটা সম্পন্ন করেছে। বিশ্বকে দেখিয়েছে, পাকিস্তান বিদেশি ক্রিকেটারদের জন্য অনিরাপদ নয়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারাও সেপ্টেম্বরে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠানোর পরিকল্পনা করছে। এতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ব্য...
হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ

হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ

জাতীয়
রাজধানীর হাজারীবাগে থাকা সকল ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে ট্যানারি কারখানাগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকে ট্যানারি বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে এ কাজে সহযোগিতা করতে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান গত ৩রা  জানুয়ারি হাইকোর্টে এ বিষয়ে একটি আবেদন করেন। আদালতে বেলার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ফিদা এম. কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী। শিল্প সচিবের পক্ষে শুনানিতে ছি...
এবার অসহায় মায়ের পাশে DsD গ্রুপ

এবার অসহায় মায়ের পাশে DsD গ্রুপ

এক্সক্লুসিভ, বাংলাদেশ
  বরাবরের আবার মানবতার সেবায় সাড়া দিচ্ছে ফেসবুক DsD group. গ্রুপ এর প্রতিষ্ঠাতা দুবাই প্রবাসী সুমন আহমেদ। তার পরিচালিত হচ্ছে DsD. এই গ্রুপের সকল মেম্বাররা তাদের সাধ্য মত গরীব মানুষ দের সাহায্য করার জন্য অনুদান দেন। এবার চট্টগ্রামে এক গরীব রিক্সা চালক মা কে সহায়তা দিবে  DsD. মানবতায় যারা অসহায়ের পাশে দাড়িয়েছেন অসহায় নারী ফাতেমা বেগমকে সাহায্য দানে। Ahmed Shiblu =২০০০ টাকা Md Riyad = ২০০০ টাকা নাম প্রকাশে অনিচ্ছুক = ২০০০ টাকা নাম প্রকাশে অনিচ্ছুক = ২০০০ টাকা Sala Uddin = ২০০০ টাকা নাম প্রকাশে অনিচ্ছুক = ২০০০ টাকা Shakandar box = ১০০০ টাকা রায়হান ফারুকি =১০০০ টাকা Hassan Masud = ১০০০ টাকা Fatema Khan = ১০০০ টাকা * আফরিনা রিপা = ৫০০ টাকা * সাথী ইসলাম সৃতি = ৫০০ টাকা * রাজা = ৫০০ টাকা Md Rahi Majed =৫০০ টাকা Md Tanvir = ৫০০ টাকা Md Topu = ৫০০ টাকা Rahiya Akter ...
খুব শীঘ্রই  আসছে অস্তিত্ব-২

খুব শীঘ্রই আসছে অস্তিত্ব-২

বিনোদন
সব কিছুর অবসান ঘটিয়ে আবার অনন্য মামুন টিমের আলোচিত সিনেমা অস্তিত্ব এর সিকুয়্যাল অস্তিত্ব-২, অটিজম নির্ভর এই চলচ্চিত্রে এর আগে অভিনয় করেছিলেন আরিফিন শুভ্র ও নুসরাত ইমরোজ তিশা, তাঁরই ধারাবাহিকতায় চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে অস্তিত্ব-২ এর ঘোষনা দিলেন, আর এবার এই স্বনাম ধন্য চলচ্চিত্রটির কাহিনী ও সংলাপ লেখার দ্বায়িত্ব দেওয়া হয়েছে তারই প্রধান সহকারি ওসমান মিরাজ-কে, প্রথম থেকেই এই ওসমান মিরাজ ই হাটি হাটি পা পা করে একটা শক্ত হাতে অনন্য মামুন টিমকে এগিয়ে নিয়েছেন। ওসমান মিরাজের সাথে কথা বলে জানা যায়, আগে কিছু নাটক রচনা করলেও এবারই প্রথম তিনি কোন পূর্ণাঙ্গ চলচ্চিত্র রচনা করার সুযোগ পেয়েছি আর এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি পরিচালক অনন্য মামুন ভাইকে অভিনন্দন ও আমার অনেক ভালবাসা রইল। অন্যদিকে পরিচালক অনন্য মামুন জানান, মিরাজ আমার সাথে সেই শুরু থেকেই কাজ করছে। তার দক্ষতা দেখেই আমার কাছে...
২৪ আসামি নিয়ে দুর্ঘটনার কবলে প্রিজন ভ্যান

২৪ আসামি নিয়ে দুর্ঘটনার কবলে প্রিজন ভ্যান

আন্তর্জাতিক
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থেকে ২৪ জন আসামি নিয়ে গাজীপুরের কাশিমুপরে যাওয়ার পথে মগবাজার ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রিজন ভ্যান। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও সাত রাস্তার কাছাকাছি এলাকায় ফ্লাইওভারের উপরে এ ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবু জাফর মানিক জানান, ফ্লাইওভার পার হয়ে নামার আগে আগে চালক নিয়ন্ত্রণ হারালে প্রিজন ভ্যানটি প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে উল্টে যায়। এ ঘটনায় চালক কিছুটা আহত হয়েছেন। আসামিদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কেউ তেমন আহত নন।...
বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় এনামুল

বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় এনামুল

খেলা
পাকিস্তানের লাহোরে গিয়ে খেলবেন না ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, লুক রাইট,  কেভিন পিটারসেনরা। সেখানে খেলতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি (অনাপত্তি পত্র) চেয়েছেন বাংলাদেশের এনামুল হক বিজয়। অনুমতি পেলেই তিনি খেলবেন পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে। বিষয়টি নিশ্চিত করে বিজয় বলেন, ‘আমি দুইদিন আগেই কোয়েটার ম্যানেজারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছি। কিন্তু বিসিবির অনুমতি ছাড়া আমি সেখানে খেলতে পারবো না। যদি বিসিবি আমাকে অনুমতি দেয় তাহলেই আমি  খেলতে যাবো।’ পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্স এরই মধ্যে নিশ্চিত করেছে ফাইনাল। তবে ৫ই ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ  পেশোয়ার জালমি নাকি করাচি কিংস তা জানা যাবে আজ। কোয়েটাতে খেলেছেন বাংলাদেশের অল রাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাওয়াতে তার আর পাকিস্তানের যাওয়া নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এই চি...
জুয়েলের সুরে পড়শী

জুয়েলের সুরে পড়শী

বিনোদন
সম্প্রতি প্রকাশ হলো জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীর নতুন গান ‘রাস্তা’। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন জুয়েল মোর্শেদ। এর আগে জুয়েলের সুরে কয়েকটি গান গেয়েছেন পড়শী। সে গানগুলো ভালো শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। তারই ধারাবাহিকতায় এ গানটি প্রকাশ হলো। এ বিষয়ে জুয়েল মোর্শেদ বলেন, আমি এ গানটি নিয়ে খুবই আশাবাদী। বরাবরের মতো পড়শী অসাধারণ গেয়েছেন। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। পড়শী বলেন, একেবারে অন্যরকম একটি গান। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি। আশা করি, শ্রোতারাও এনজয় করবেন। চলতি সপ্তাহে ধ্রুব মিউজিকের ব্যানারে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হবে। এরপর আসবে অফিসিয়াল ভিডিও।...
ভিন্নরূপে হৃদয়

ভিন্নরূপে হৃদয়

বিনোদন
এতদিন প্রতিটি গানের ভিডিওতে স্টাইলিস্ট ও রাফ অ্যান্ড টাফ হৃদয় খানকে আবিষ্কার করা গেছে। নিজের প্রতিটি গানের ভিডিওতে নিজেই পারফর্ম করেছেন এ মিউজিক সেনসেশন। তবে এবার একেবারেই ভিন্নরূপে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন তিনি। আর সেটা হচ্ছে ৭০ দশকের লুকে। এমন ঘোষণা একটি ছবিসহ নিজেই ফেসবুক পেজে সম্প্রতি দিয়েছেন হৃদয়। পরিপাটি চুল, চোখে গোল ফ্রেমের চশমা, হাতে পুরনো গিটার, বেলবটম প্যান্ট আর ফুলের ছাপ দেয়া নীল চাপা শার্ট- এমন রূপেই ছবিটিতে হৃদয়কে আবিষ্কার করা গেছে। ঠিক যেন সত্তরের দশকের স্থিরচিত্র। সঙ্গে রয়েছেন তার সংগীতের কয়েকজন বন্ধু। এরা হলেন বাদ্যশিল্পী ফয়সাল, রিয়াদ ও টিংকু। তারাও সত্তর দশকের সাজে সেজেছেন। হৃদয় খানের নতুন মিউজিক ভিডিওতে এমন বেশভুষায় সবাইকে আবিষ্কার করা যাবে। গানটির নাম ‘জানি না বুঝি না’। হৃদয়ের অপ্রকাশিত নতুন একক ‘মেয়ে’ অ্যালবামের গান এটি। এর গানগুলো সিঙ্গেল আকারেই প্রকাশ করা হবে। ইতি...
শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ স্বস্তির ব্যাটিং বাংলাদেশের

শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ স্বস্তির ব্যাটিং বাংলাদেশের

খেলা
টেস্ট সিরিজে মাঠে নামার আগে ব্যাট হাতে প্রস্তুতিটা ভালোই সারলেন টাইগাররা। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে গতকাল ৩৯১/৭ সংগ্রহ নিয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা শেষ করে সফরকারী বাংলাদেশ। দারুণ সেঞ্চুরি হাঁকান ওপেনার তামিম ইকবাল। ওয়ানডাউন ব্যাটসম্যান মুমিনুল হক করেন ৭৩ রান। উইকেট দেননি তারা। স্বেচ্ছা অবসরে ক্রিজ ছাড়েন বাংলাদেশের এ শীর্ষ দুই ব্যাটসম্যান। দিন শেষে ৫৭ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের নবীন তারকা লিটন দাস। ৬৪ বলের ইনিংসে লিটন হাঁকান ১০টি বাউন্ডারি। প্রস্তুতি ম্যাচে ফর্ম দেখালেন মাহমুদুল্লাহ রিয়াদও। ব্যক্তিগত ৪৩ রানে উইকেট দেয়ার আগে মাহমুদুল্লাহ হাঁকান তিনটি চার ও দুটি ছক্কা। দলের বাকি ব্যাটসম্যানদের সুযোগ দিতে ব্যক্তিগত ১৩৬ রানে স্বেচ্ছায় ক্রিজ ছাড়েন তামিম ইকবাল। ১৮২ বলের দারুণ ইনিংসে তামিম হাঁকান ৯টি চার ও ৭টি ছক্কা। পাঁচ নম্বরে ব্যাট হাতে সাকিব আল হাসান করেন ৪৬ বল...
অপর্ণার ভাবনা ঘিরে এখন বড় পর্দা

অপর্ণার ভাবনা ঘিরে এখন বড় পর্দা

বিনোদন
নাটক এবং সিনেমা দুই মাধ্যমেই বিচরণ থাকলেও এই সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষের পুরো ভাবনা ঘিরে রয়েছে বড় পর্দা। কারণ আজই মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘ভুবন মাঝি’। ফাখরুল আরেফিন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের এ ছবিতে অপর্ণার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেতা পরমব্রত। এছাড়া টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজানও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। বুধবার সন্ধ্যায় ‘ভুবন মাঝির’ প্রিমিয়ার হয়ে গেল। নতুন এ চলচ্চিত্র প্রসঙ্গে অপর্ণা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে নিয়মিত চলচ্চিত্র হচ্ছে, এটা অবশ্যই ভালো। তবে আমার মনে হয় প্রচারের অভাবে মুক্তিযুদ্ধের ছবিগুলো পিছিয়ে থাকছে। এমন চিন্তা থেকেই তরুণদের কাছে যাচ্ছি আমরা। আমরা চাই তারা হলে এসে ছবিটি দেখে আমাদের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়টি সম্পর্কে জানুক। এরই মধ্যে ‘ভুবন মাঝি’র প্রচারণায় দেশের বিভিন্ন স্থানে প্রচারণা চাল...