Monday, June 1

Author: Saimur Rahman

কন্ঠশিল্পী আসিফের আগুন গানের মিউজিক ভিডিও আসছে ৯ মার্চ রাত ৯টা ৯ মিনিটে!

কন্ঠশিল্পী আসিফের আগুন গানের মিউজিক ভিডিও আসছে ৯ মার্চ রাত ৯টা ৯ মিনিটে!

বিনোদন
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ.কন্ঠ | অপেক্ষার অবসান হচ্ছে আসিফ ভক্তদের। গত ২৫ ফেব্রুয়ারী ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পায় আসিফ আকবরের নতুন গানের অডিও। ‘আগুন’ শিরোনামের এই গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান আর সুর ও সঙ্গীতায়জন করেছেন জুয়েল মোর্শেদ। এর আগে গানটির ভিডিও ধারন করা হয় এফডিসির বিভিন্ন লোকেশনে। ঐ সময়ই গানটি নিয়ে আলোচনায় তোলপাড় হয় মিডিয়া অঙ্গন। কেননা প্রায় ১৩ বছর পর পূর্নাঙ্গ মিউজিক ভিডিও নিয়ে আসছেন আসিফ আকবর। তাই আসিফ ভক্তদের মনে গানটি নিয়ে জন্মায় নানা কৌতুহল। অবশেষে আসিফ ভক্তদের কৌতুহল আর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ৯ মার্চ ‘ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ‘আগুন’ গানের ভিডিওটি। গানটি প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের চেয়ারম্যান জনপ্রিয় কন্ঠশিল্পী ধ্রুবগুহ বলেন- ‘গানটির ট্রেইলার সম্প্রতি প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। ট্রে...
কুমিল্লায় পুলিশের ওপর বোমা হামলা: আটক ২

কুমিল্লায় পুলিশের ওপর বোমা হামলা: আটক ২

ক্রাইম
কুমিল্লায় যাত্রীবাহী বাস তল্লাশির সময় পুলিশের ওপর বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার চান্দিনা উপজেলার খাদঘরে বেলা সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে এক দুষ্কৃতকারী আহত হয়। এসময় আরও একজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস খাদঘরে পৌঁছলে হাইওয়ে পুলিশ তল্লাশির জন্য গাড়িটি থামায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির ভেতর থেকে দুই দুষ্কৃতকারী গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি নিক্ষেপ করলে তাদের একজন গুলিবিদ্ধ ও অপরজন আটক হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়। তবে সতর্ক থাকায় বোমা বিস্ফোরণে পুলিশের কোনও ক্ষতি হয়নি। আহত ব্...
যুদ্ধাপরাধ মামলা: কিশোরগঞ্জের দুই আসামির রায় যে কোন দিন

যুদ্ধাপরাধ মামলা: কিশোরগঞ্জের দুই আসামির রায় যে কোন দিন

ক্রাইম
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের রাজাকার সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে যে কোন দিন রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। আসামিদের সাজার আর্জি জানিয়ে প্রসিকিউটর তুরিন আফরোজ শুনানি করেন। আসামিদের পক্ষে ছিলেন এডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। এর আগে গত বছরের ৯ মে এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ২৯ ডিসেম্বর এই দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ। এই দুইজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়। দুইজনের মধ্য মোহাম্মদ মোসলেম প্রধান গ্রেপ্তার রয়েছেন।...
দারুণ জয়ে ঘুরে দাঁড়ালো ভারত

দারুণ জয়ে ঘুরে দাঁড়ালো ভারত

খেলা
সিরিজের প্রথম টেস্টে সফরাকারী অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানে হারে ভারত। কিন্তু চার ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ৭৫ রানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ালো স্বাগতিকরা। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ভারত ও অস্ট্রেলিয়া যথাক্রমে ১৮৯ ও ২৭৪ রান করে। ৮৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। আজ চতুর্থ দিন তারা অলআউট হয় ২৭৬ রানে। এতে জয়ের জন্য শেষ ইনিংসে অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৮ রান। মামুলি এই টার্গেট সামনে নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের স্পিন বিষে মাত্র ১১২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এতে ৭৫ রানের জয় নিশ্চিত করেছে ভারত। ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ৪১ রানে নেন ৬ উইকেট। এতে চার ম্যাচের সিরিজ এখন ১-১ এ সমতা ফিরলো। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। এছাড়া ডেভিড ওয়ার্নার ১৭ ও মিচেল মার্শ করেন ১৩ রান। এছাড়া পিটার হ্যান্ডসকম্ব করেন ২৪ রান। এর আগে ৪ উইকেটে ২১৩ রান নিয়ে আজ ...
আফগান সীমান্তে ৫ পাকিস্তানি সেনা, ১০ ‘জঙ্গি’ নিহত

আফগান সীমান্তে ৫ পাকিস্তানি সেনা, ১০ ‘জঙ্গি’ নিহত

আন্তর্জাতিক
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ‘সন্ত্রাসী হামলা’র ঘটনায় ৫ পাকিস্তানি সেনা ও ১০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের আইএসপিআর-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে ডন। খবরে বলা হয়, রোববার রাতে তিনটি পাকিস্তানি সীমান্ত চৌকিতে এ হামলার ঘটনা ঘটে। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসীরা’ সীমান্তের অপর দিক থেকে হামলা চালায়। পাল্টা গুলি চালায় পাকিস্তানি সেনারা। গোলাগুলিতে ৫ সেনা ও ১০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়।...
ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনায় ওয়াসার এমডিসহ ২ জনকে তলব

ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনায় ওয়াসার এমডিসহ ২ জনকে তলব

আন্তর্জাতিক
রাজধানীর পল্টনে ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৯ মার্চ তাদের আদালতে হাজির হয়ে এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। আজ একটি জাতীয় দৈনিকে 'পল্টনে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি নিহত' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আমলে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আজ এ আদেশ দেয়। একই সঙ্গে ম্যানহোলে পরে ওই ব্যক্তির মৃত্যুর জন্য কর্তব্য-কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে। স্থানীয় সরকার সচিব, ওয়াসার এমডিসহ ৭ জনকে এ রুলের জবাব দ...
হৃতিকের প্রেমে পড়েছিলেন ইয়ামি

হৃতিকের প্রেমে পড়েছিলেন ইয়ামি

বিনোদন
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তিনি যে ছবিগুলোতেই অভিনয় করেছেন তার মাধ্যমে প্রশংসিত হয়েছেন ইয়ামি গৌতম। পেয়ে গেছেন সুঅভিনেত্রীর তকমা। তবে কদিন আগেই মুক্তিপ্রাপ্ত ‘কাবিল’ ছবিতে হৃতিকের সঙ্গে অভিনয়ের সুযোগ হয় তার। এর আগে তেমন কোন বড় তারকার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করা হয়নি তার। তবে ‘কাবিল’ এর মাধ্যমে এরই মধ্যে হৃতিকের পাশাপাশি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন ইয়ামি। অন্ধ একজন তরুণীর চরিত্রে এ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। তার অভিনয়ের প্রশংসা করেছেন বলিউডের বড় বড় তারকারাও। ‘কাবিল‘ এর পর বর্তমানে ‘সরকার-৩’ ছবির কাজ করছেন। এ ছবিতে অমিতাভ বচ্চনের মতো বড় তারকার সঙ্গে অভিনয় করছেন তিনি। তবে সম্প্রতি টুইটারে নতুন তথ্য দিলেন ইয়ামি। ‘কাবিল’ ছবির শুটিংয়ের এক পর্যায়ে নাকি হৃতিকের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। এরই মধ্যে তার এই বক্তব্য অনলাইনে ভাইরাল হয়ে গেছে। টুইটারে তিনি লিখেন, হৃতিক আমার অনেক পছন্দের একজন অভ...
পরিবেশ দূষণে প্রতিবছর মারা যাচ্ছে ১৭ লাখ শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরিবেশ দূষণে প্রতিবছর মারা যাচ্ছে ১৭ লাখ শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক
অস্বাস্থ্যকর পরিবেশ বিশ্বে শিশু মৃত্যুর অন্যতম কারণ। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন দুই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক তথ্য থেকে জানা যাচ্ছে, প্রতিবছর ১৭ লাখ শিশু মারা যাচ্ছে দূষিত পরিবেশের কারণে। সংস্থাটির ডিরেক্টর জেনারেল মার্গারেট চ্যান বলেন, ‘দূষিত পরিবেশ বিশেষ করে অল্পবয়সী শিশুদের জন্য ভয়াবহ।’ তিনি জানান, শিশুদের বিকশিত হতে থাকা অঙ্গপ্রত্যঙ্গ, রোগপ্রতিরোধ ব্যবস্থা দূষিত বায়ু ও পানির অধিকতর ঝুকিতে থাকে। বিশ্ব সাস্থ্য সংস্থার দুটি প্রতিবেদনের একটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শিশুদের জন্য নিরাপদ পানি নিশ্চিত করে এবং রান্নার জ্বালানি পরিস্কার করার মাধ্যমে ১মাস থেকে ৫ বছর বয়সী শিশুমৃত্যু প্রতিহত করা সম্ভব। প্রতিরোধযোগ্য রোগগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া, ম্যালেরিয়া ও নিউমোনিয়া। দূষনের মধ্যে সবথেকে প্রাণহাতি বায়ু দূষন। এর ফলে প্রতিবছর...
প্রথম বলে জীবন পাওয়া সেই মেন্ডিসের সেঞ্চুরি

প্রথম বলে জীবন পাওয়া সেই মেন্ডিসের সেঞ্চুরি

খেলা
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই আঘাত হানেন বাংলাদেশের পেসার শুভাশিস রায়। দলীয় ১৫ রানের মাথায় উপুল থারাঙ্গাকে ব্যক্তিগত ৪ রানে সরাসরি বোল্ড করে ফেরান তিনি। পরের বলে কুশল মেন্ডিসকেও আউট করেন তিনি। কিন্তু নো বল করায় এই যাত্রায় বেঁচে যান কুশল। কিন্তু সেই কুশলই শেষ পর্যন্ত তুলে নিলেন সেঞ্চুরি। শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৯৬। কুশল মেন্ডিস ১০২ ও আসেলা গুনারতেœ ৪৩ রানে অপরাজিত। এদিন থারাঙ্গা আউট হওয়ার পর দলীয় ৬০ রানের মাথায় ব্যক্তিগত ৩০ রানে দিমুথ করুনারতেœকে বোল্ড করে ফেরান মেহেদি হাসান মিরাজ। আর ২০১৫ সালের জুলাইয়ের পর টেস্টে মাঠে নেমে বাংলাদেশের তৃতীয় উইককেট এনে দেন মোস্তাফিজুর রহমান। দলীয় ৯২ রানের মাথায় দিনেশ চান্ডিমালকে ব্যক্তিগত ৫ রানে ফেরান মোস্তাফিজ। ভারতের বিপক্ষে টেস্ট খেলা বাংলাদ...
সোনাগাজীতে ছুরিকাঘাতে যুবক খুন, মা আহত

সোনাগাজীতে ছুরিকাঘাতে যুবক খুন, মা আহত

ক্রাইম
ফেনীর সোনাগাজীতে বিদেশ যাওয়ার পাওনা টাকা চাওয়ায় শাহাদাত হোসেন ফারুক (১৯) নামে এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের কাজিরহাট এলাকায় এঘটনা ঘটে। এসময় শাহাদাতের মা আয়েশা আক্তার (৪৭) আহত হয়েছেন। নিহত শাহাদাত ওমান প্রবাসী করিমুল হকের ছেলে। নিহত শাহাদাতের মামা জাহিদ হাসান জানান, আড়াই বছর পূর্বে তার বোন আয়েশা আক্তার তার ভাগিনাকে বিদেশে পাঠানোর ভিসা তৈরীর জন্য পাশ্ববর্তী বাড়ির আবু সুফিয়ানের ছেলে মিজানুর রহমানকে ৩০ হাজার টাকা দেয়। দীর্ঘদিন ধরে সে ভিসা না দেওয়ায় আয়েশা টাকা ফেরত পাওয়ার জন্য মিজানকে চাপ দিতে থাকে। ওই সূত্রতায় মঙ্গলবার দুপুরে মিজানকে বাড়ির সামনে পেয়ে আয়েশা পূনরায় পাওনা টাকা দাবি করে। এসময় মিজান টাকা দিতে অপারোগতা প্রকাশ করায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি। খবর পেয়ে সে (জাহিদ) ঘটনাস্থলে ছুটে আসে। এক পর্যায়ে তার বোন আয়েশাকে ছুরিকাঘাত করে মি...