রুমানাদের বিশ্বকাপ সম্ভাবনা ঝুলে গেল
বিশ্বকাপে খেলার সম্ভাবনা ঝুলে গেল বাংলাদেশ নারী দলের। সুপার সিক্সের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ সূচনা করে রুমানা আহমেদরা। দ্বিতীয় ম্যাচে গতকাল ভারতকে হারালে বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেতো টাইগ্রেসরা। কিন্তু উল্টো ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেলো তারা। এতে আসরে টানা ষষ্ঠ জয়ে জুনে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড ও ওয়েলসের নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ভারতের নারী দল। অন্যদিকে বাংলাদেশ পড়লো বড় শঙ্কায়। বাংলাদেশ নারী দলের বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। আগামীকাল শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, কিছু সমীকরণ সামনে নিয়ে লঙ্কানদের বিপক্ষে রানরেট বাড়িয়ে বড় জয় পেতে হবে।
গতকাল ভারতকে ১৫৬ রানের টার্গেট দেয় রুমানা বাহিনী। জবাবে ৩৩.৩ ওভারে টার্গেট পার করে আসরের একমাত্র অপরাজিত দল ভারত। ওপেনার মোনা মেশরাম ৭৮ ও অধিনায়ক মিতালী রাজ ব্যাট হাতে খ...









