একি করলেন মাধুরী!
বলিউড নায়িকারা সুন্দরী তো হন সকলেই। কিন্তু তাঁদের সৌন্দর্য আরও বেশি করে ফুটে ওঠে যথাযথ মেক-আপের সাহচর্যে। ক্যামেরার সামনে তাঁরা সর্বদাই মেক-আপ করেই হাজির হন। শুধু তা-ই নয়, বাড়ির বাইরে বেরোতে হলেই সাধারণত তাঁরা মেক-আপে সাজিয়ে নেন নিজেকে। সর্বক্ষণ কৃত্রিম রঙ এবং প্রসাধনীতে নিজেকে সাজাতে সাজাতে নিজের সৌন্দর্যের উপর আস্থাটাই হয়তো চলে যায় তাঁদের। তাই মেক-আপহীন অবস্থায় কদাচিত কেউ তাঁদের দেখে ফেললে বেশ বিব্রত বোধ করেন তাঁরা। ঠিক যেমনটা করলেন এক কালের স্বপ্নসুন্দরী মাধুরী দীক্ষিত। মাধুরী চিরকালই বলিউডের ডাকসাইটে সুন্দরীদের মধ্যে এক জন বলে বিবেচিত হন। ক্যামেরার সামনে প্রসাধনহীন অবস্থায় সচরাচর দেখা যায় না তাঁকে। কিন্তু ১৬ ফেব্রুয়ারি বান্দ্রায় স্বামী শ্রীরাম নেনের সঙ্গে যখন তিনি ধরা পড়লেন ক্যামেরার লেন্সের সামনে, তখন তাঁর চেহারায় মেক-আপের ছিটেফোঁটাও নেই। মাধুরী বোধ হয় ভাবতেই পারেননি যে, এখনও রাস্...









