Friday, May 29

Author: Saimur Rahman

রেললাইনে বাঁশের ব্যবহার ট্রেন চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করেনা: মন্ত্রণালয়

রেললাইনে বাঁশের ব্যবহার ট্রেন চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করেনা: মন্ত্রণালয়

আন্তর্জাতিক
রেললাইনে বাঁশের ব্যবহার ট্রেন চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করছেনা বলে দাবি করেছে রেলপথ মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি বেশ কয়েকটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজী পত্রিকা এবং টেলিভিশন  চ্যানেলে বাঁশ ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ের সেতুসমূহ রক্ষণাবেক্ষণের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়, যা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি গোচরিভূত হয়েছে। রেল সেতুতে বিদ্যমান সেতু স্লীপার, ফিটিংস এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদির সমন্বিত কারিগরি বিষয় বিবেচনা না করে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে প্রকাশিত প্রতিবেদন বস্তুনিষ্ঠ হয় না। এ ধরণের সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের রেল ব্যবস্থার উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব বাংলাদেশ রেলওয়ের উপর ন্যস্ত আছে। বিদ্য...
সদ্যোজাতের চারটে পা এবং দুটো যৌনাঙ্গ!

সদ্যোজাতের চারটে পা এবং দুটো যৌনাঙ্গ!

আন্তর্জাতিক
চারটে পা আর দুটো পুরুষাঙ্গ-সহ এক শিশুর জন্ম হল কর্নাটকের বল্লারিতে। গত শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ স্থানীয় এক হাসপাতালে তার জন্ম হয়। ওই শিশুকে অস্ত্রোপচারের জন্য রায়চরের বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি খুব জটিল হওয়ায় কী ভাবে অস্ত্রোপচার করলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে। তবে ওই শিশুটির পরিবার অস্ত্রোপচারের জন্য প্রথমে রাজি ছিল না। শিশুটির মা বছর তেইশের ললিতাম্মার বিশ্বাস, সে ঈশ্বরের আশীর্বাদ। অস্ত্রোপচার করা উচিত হবে না। পরে চিকিৎসকেরা তাঁকে বোঝান। দিভাকর গাড্ডি নামে এক চিকিৎসক জানান, শিশুটির চারটে পা আর দুটো পুরুষাঙ্গ ছাড়া শরীরের বাকি অংশ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সে কারণে, বিশেষ করে পুরুষাঙ্গে অস্ত্রোপচার করে আলাদা করাটা মুশকিলের। কেন এ রকম হয়? ওই চিকিৎসক জানান, সাধারণত মনোজাইগোটটিক টুইন অর্থাৎ একই ভ...
পাকিস্তানের হারে স্বস্তি বাংলাদেশের

পাকিস্তানের হারে স্বস্তি বাংলাদেশের

খেলা
অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের দিকে চোখ বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরও। ওয়ানডে র‌্যাঙ্কিং প্রশ্নে গুরুত্ব রয়েছে সিরিজটির। তবে চতুর্থ ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার কাছে হার দেখলো পাকিস্তান। এতে ৩-১এ এগিয়ে সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক অস্ট্রেলিয়া। আর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং তালিকায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ১ পয়েন্টের ফারাকটাও বহাল রইলো। গত ১৯শে জানুয়ারি প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ৯১ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ৯০ পয়েন্ট নিয়ে তালিকায় পাকিস্তানের অবস্থান অষ্টম। গতকাল সিডনিতে আগে ব্যাটিং শেষে পাকিস্তানকে ৩৫৪ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাবে ৪৩.৫ ওভারে ২৬৭ রানে নিজেদের ইনিংস গুটায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার বল হাতে তিনটি করে উইকেট নেন স্পিনার অ্যাডাম জ্যাম্পা ও পেসার জশ হ্যাজেলউড। মারকুটে শুরুতে ২৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ পৌঁছে ১৬৫/৩-এ। ৪৭ বলের ঝড়ো ইনিংসে ৭৪ রান করেন ওপে...
প্রিয়াংকার আপসোস

প্রিয়াংকার আপসোস

বিনোদন
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হলো। দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, শপথ গ্রহণও সেরে নিয়েছেন তিনি। কিন্তু আমেরিকার অনেকেই ট্রাম্পকে পছন্দ করেন না। প্রেসিডেন্ট হওয়াতে তার বিরুদ্ধে চলছে অনেক মিছিল-মিটিং। প্রেসিডেন্টের শপথ গ্রহণের পরের দিনই ওয়াশিংটন ডিসিতে মহিলারা প্রতিবাদ মিছিল বের করেছিলেন। আর সেখানে উপস্থিত থাকতে না পারলেও সেই মিছিলকে সমর্থন জানিয়েছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। এক টুইটে তিনি বলেছেন, আমি ট্রাম্পবিরোধী প্রতিবাদ মিছিলের অংশ হতে পারলাম না বলে খারাপ লাগছে। আপসোসও হচ্ছে। কিন্তু প্রতিবাদীদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমার। এ মুহূর্তে হলিউড ছবি ‘বেওয়াচ’-এর শুটিংয়ে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন প্রিয়াংকা। ‘কোয়ান্টিকো’র সৌজন্যে দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকে রয়েছেন তিনি। বলিউড সীমানা অতিক্রম করে হলিউডে সরব এ নায়িকা। গত কয়েক মাস ধরেই ট্রাম্...
টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

খেলা
সিরিজের শেষ টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড। এর আগে এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় টাইগারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে তামিম বাহিনী। ৯ম উইকেটে দুই পেসার তাসকিন ও কামরুলের মান বাঁচানো জুটিতে ১০৯ রানের লক্ষ্য দিয়ে ছিল। কিন্তু মাত্র ১৮.৪ ওভারেই এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় কিউইরা। টম ল্যাথাম ৪১ ও ডি গ্র্যান্ডহোম ৩৩ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। অথচ এই উইকেটে একই দিন ১৭৩ রানে অল আউট হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১১৫ রানে ৮ উইকেট হারানোর পর ক্রিজে আসেন কামরুল ইসলাম রাব্বি। তাকে নিয়ে দলে হাল ধরেন তাসকিন আহমেদ। এরপর ধীরে ধীরে কপালে ভাঁজ পড়তে শুরু করে নিউজিল্যান্ড অধিনায়কের। টাইগারদের ব্যাটিং মেরুদন্ড গুড়িয়ে দেয়ার পর এমন প্রতিরোধ আশাই করেননি তিনি। দ্বিতীয় উইকেটে বাংলাদেশের জুটি ছিল সৌম্য সরকার ও...
‘বাবা বেঁচে থাকলে খুশি হতেন অনেক’

‘বাবা বেঁচে থাকলে খুশি হতেন অনেক’

খেলা
জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জাতীয়ভাবে পুরস্কৃত হলো রহিমা আক্রার জেরিন। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। জেরিন প্রথমে শ্রীমঙ্গল উপজেলায় চ্যাম্পিয়ন হয়। এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে রানারআপ হয়। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে সে। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারা দিন যদি পড় পড় বলতে থাকে, এটা কারোরই ভালো লাগে না। পড়াশোনার সঙ্গে খেলাধুলায় থাকতে হবে, সংস্কৃতি চর্চাও করতে হবে। শুধু লেখাপড়ায় শিক্ষার্থীদের ব্যস্ত না রাখার জন্য শিক্ষকদের উদ্দেশে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত...
রাশিয়ায় ট্রাম্পের নামে সড়ক হবে!

রাশিয়ায় ট্রাম্পের নামে সড়ক হবে!

আন্তর্জাতিক
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন স্থানে যখন বিক্ষোভ হয়েছে, তখন রাশিয়ার চিত্র অন্য রকম। রাশিয়ানরা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক উন্নত করতে চায়। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে রাতভর মস্কোতে তাই উল্লাস হয়েছে। তবে এখনকার খবর হলো, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নামে রাশিয়ার একটি সড়কের নামকরণ করা হতে পারে। এমন দাবি জানিয়ে স্থানীয় ইতিহাসবেত্তা ও লেখক সের্গেই বিজুকিন অনলাইনে অন্যদের সমর্থন আহ্বান করেছেন। এরই মধ্যে তার আহ্বানে সাড়া দিয়েছেন কয়েক শত মানুষ। স্কাই নিউজের মস্কো প্রতিনিধি জন স্পার্কস এ খবর দিয়েছেন। তিনি বলেছেন, যে সড়কটি ট্রাম্পের নামে নামকরণ করার কথা বলা হচ্ছে সেটি ‘গডলেস স্ট্রিট’ নামে পরিচিত। এর একদিকে সাজানো এপার্টমেন্ট ব্লক। অন্যদিক দৃশ্যত ফাঁকা। বরফে আচ্ছাদিত সবকিছু। ১৯১৭ সালের রুশ বিপ্লবের কিছু স্মৃতিচিহ্ন রয়েছে এখান...
খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো

খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো

জাতীয়, রাজনীতি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো। আগামী ১৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলায় ২৭ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো। সোমবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ তদন্ত প্রতিবেদনের জন্য নতুন দিন ধার্য করেন। আজ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন তারিখ নির্ধারণ করেন। ২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বাদী হয়ে মামলাটি করেন। ওই দিন শুনানি শেষে শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। মামলার বিবরণে বলা হয়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাত...
‘দুই দিনে অনেক কিছুই সম্ভব’

‘দুই দিনে অনেক কিছুই সম্ভব’

খেলা
ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে স্বপ্ন দেখিয়েছিলেন ব্যাটসম্যানরা। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে গুঁড়িয়ে যায় সেই স্বপ্ন। এবার ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম দিনে ব্যাটসম্যানরা বড় ভিত গড়তে না পারলেও দ্বিতীয় দিন স্বপ্ন দেখিয়েছিলেন বোলাররা। ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড ২৬০ রানে ৭ উইকেট হারায় বোলাদের দারুণ বোলিংয়ে। ২৯ রানে পিছিয়ে গতকাল অবশিষ্ট তিন উইকেট নিয়ে মাঠে নামার কথা ছিল কিউইদের। টাইগারদের সামনে সুযোগ ছিল দ্রুত ব্ল্যাক ক্যাপদের অলআউট করে বড় লক্ষ্যে ব্যাট করার। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বৃষ্টি। তাই সিরিজের শেষ টেস্টে হ্যাগলি ওভালে হাতে সময় আছে মাত্র দুই দিন। তাও বৃষ্টি যদি আর না হয়। তাই শেষ বাংলাদেশের সামনে ব্যাটিংয়ের সঙ্গে বোলিং করারও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এমন কঠিন পরিস্থিতিতে দুই দল কেমন করতে পারে? লড়াইটা হবে নিউজিল্যান্ডের সঙ্গে জয় নয়তো ড্র’র জন্য। পারবে তো তামিম ইকবাল বাহিন...
শর্ট স্কার্ট পরা মদ্যপ নারী যৌন আক্রমণের জন্য দায়ী

শর্ট স্কার্ট পরা মদ্যপ নারী যৌন আক্রমণের জন্য দায়ী

আন্তর্জাতিক
শর্ট স্কার্ট পরা মদ্যপ যুবতীরা যৌন আক্রমণের জন্য দায়ী। বৃটেনের এক-তৃতীয়াংশ নারী এমনটা বিশ্বাস করেন। নতুন এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে বলে খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য এক্সপ্রেস। এতে বলা হয়েছে, নারীদের অধিকার বিষয়ক একটি সেবামুলক সংস্থা বলেছে, কেন নারীদের বিরুদ্ধে সহিংসতা ঘটে এবং লিঙ্গগত বৈষম্য কেন এ বিষয়টি নির্ধারণের জন্য ওই জরিপ পরিচালনা করা হয়। এতে অংশ নেন আট হাজারেরও বেশি মানুষ। তাদের কাছে জানতে চাওয়া হয়, যদি কোনো যুবতী বা নারী রাত করে বাইরে বের হন, তার পরনে যদি থাকে শর্ট স্কার্ট, তিনি যদি মদ্যপ হয়ে যান এবং যদি তিনি যৌন নির্যাতনের শিকার হন তাহলে কি এর জন্য তিনি কি পুরোপুরি নাকি আংশিক দায়ী? জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৩৮ ভাগ পুরুষ এবং ৩৪ ভাগ নারী বলেছেন, এর জন্য ওই নারী দায়ী। ১৮ থেকে ২৪ বছর বয়সী শতকরা ১৪ ভাগ পুরুষ বলেছেন, খোলামেলা পোশাক পরা কোনো নারী যদি মদ্যপ হন তাহলে যৌন নির্যাতন...